
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলো নিয়েও হিসাব-নিকাশ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন হয়ে উঠেছে—দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন? দলীয় নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, এ পদে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
