
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৯

মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২৪ জন প্রার্থীর মধ্যে ১৪ জন তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়—এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে জেলার চারটি আসনেই উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী নির্ধারিত ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হন।
