ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৫ (মিরপুর–কাফরুল) আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন। রিটার্নিং কর্মকর্তা জানান, ডা. শফিকুর রহমানের দাখিলকৃত মনোনয়নপত্র ও সংযুক্ত সকল কাগজপত্র সঠিক পাওয়া গেছে। তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ বা আইনগত প্রতিবন্ধকতা না থাকায় মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী,
অবশেষে পর্দা উঠেছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)। শনিবার (৩ জানুয়ারি) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের শিল্প, বাণিজ্য ও রপ্তানি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এ মেলার মাধ্যমে দেশীয় পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি হবে
ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ সিদ্ধান্তের কথা জানান। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই প্রক্রিয়ায় মনোনয়নপত্রে নির্দিষ্ট কিছু আইনগত অসঙ্গতি পাওয়ায় তা বাতিল করা হয়েছে। তবে বাতিলের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। মনোনয়নপত্র বাতিলের ঘোষণার পরপরই প্রতিক্রিয়া জানিয়ে
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ শুরু হওয়ার আগেই অপ্রত্যাশিত চাপে পড়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দলের বিদেশি খেলোয়াড় পরিকল্পনায় হঠাৎ করেই বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে, যেখানে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হয়েছে জটিলতা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কেকেআর কর্তৃপক্ষকে মোস্তাফিজকে দল থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে
দেশের দলিল নিবন্ধন ব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও ডিজিটাল করার লক্ষ্যে শতবর্ষী ‘নিবন্ধন আইন, ১৯০৮’ সংশোধন করা হয়েছে। ‘নিবন্ধন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৬’ জারির মাধ্যমে দেশে ইলেকট্রনিক রেজিস্ট্রেশন বা ই-রেজিস্ট্রেশন ব্যবস্থা চালুর পথ উন্মুক্ত হলো। এর ফলে সরকারি অনুমোদিত সফটওয়্যার ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে দলিল উপস্থাপন ও নিবন্ধন করা যাবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ বৃহস্পতিবার (১
একীভূত হওয়া পাঁচটি ব্যাংকে বৃহস্পতিবার থেকে স্বাভাবিক লেনদেন কার্যক্রম শুরু হলেও প্রথম দিনেই বিভিন্ন শাখায় গ্রাহক ভোগান্তির চিত্র উঠে এসেছে। অনেক শাখায় গ্রাহকরা টাকা তুলতে না পেরে হতাশ হয়ে ফিরে গেছেন। সংশ্লিষ্ট শাখাগুলো জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আগামী রবিবার বা সোমবার থেকে পূর্ণাঙ্গভাবে টাকা উত্তোলনের সুবিধা কার্যকর হবে। সরেজমিনে রাজধানীর বিভিন্ন একীভূত ব্যাংকের শাখায় দেখা যায়, বৃহস্পতিবার গ্রাহকদের উপস্থিতি তুলনামূলক
বরিশালের কাউনিয়ায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার রাতে এই দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। দোয়া মাহফিলের আগে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা দেশনেত্রী খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, গণতন্ত্র রক্ষায় তাঁর ভূমিকা এবং
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে দলটির শীর্ষ পদে একটি ঐতিহাসিক শূন্যতা তৈরি হয়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তবে কবে, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে—সে বিষয়ে এখনো দলীয়ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থাকায় বিষয়টি দ্রুত নিষ্পত্তির চাপেও রয়েছে বিএনপি। দলীয় দায়িত্বশীল
বগুড়া-৬ (সদর) সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্রকে বৈধ বলে ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, নির্ধারিত সব কাগজপত্র ও আইনগত শর্ত পূরণ করায় তারেক রহমানের মনোনয়নপত্রে কোনো অনিয়ম পাওয়া যায়নি। ফলে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে
নোয়াখালীর সদর উপজেলার বিএনপি নেতা জামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২ জানুয়ারি) জুম্মার নামাজের পর নিহত জামালের বড় সন্তানের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। ফোনালাপে তারেক রহমান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। জানা যায়, জামাল উদ্দিন গত বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা
প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে আছে, তারা দ্বীচারিতামূলক আচরন করছে। এক প্রার্থী (কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সী) একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে ফেরত দেননি, তিনি এমন তথ্য হলফনামায় গোপন করেন। এটি নির্বাচন আচরণ বিধিমালায় প্রার্থীতা বাতিলের বিধান উল্লেখ রয়েছে। ব্যাংক ডিফোল্ডার (ঋণ খেলাপি)'র তথ্য-প্রমান-যুক্তি উপস্থাপনের পরেও প্রশাসন কোনো ব্যাবস্থা গ্রহন করেনি। সেক্ষেত্রে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন
কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান জানান, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার অভিযোগের একটি মামলায় অভিযুক্ত হামিদুর যথাযথ নথিপত্র উপস্থাপন
গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) এই তথ্য গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিশ্চিত করেছেন। মিজানুর রহমান জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে ড. কামাল দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারেন। ড. কামাল হোসেন সর্বশেষ গত বুধবার সাবেক প্রধানমন্ত্রী
আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে দেশের বিভিন্ন এলাকায় শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে, যা শীতের তীব্রতা বাড়াবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, দেশের পাঁচটি শৈত্য প্রবাহ সম্ভাব্য। এর মধ্যে ২-৩টি শৈত্য প্রবাহ মৃদু থেকে মাঝারি (৮-১০ ডিগ্রি থেকে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস) এবং ১-২টি মাঝারি থেকে তীব্র (৬-৮ ডিগ্রি থেকে
‘পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে’ এই স্লোগানকে সামনে রেখে প্রধান উপদেষ্টার কার্যালয় দেশের মানুষকে গণভোটের গুরুত্ব বোঝাতে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। শুক্রবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোটের প্রভাব তুলে ধরে একটি লিফলেট প্রকাশ করা হয়। লিফলেটের শিরোনাম ছিল, ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে’। লিফলেটে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে, কিভাবে গণভোট দেশের
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার দীর্ঘদিনের পরিচারিকা ও বিশ্বস্ত সঙ্গী ফাতেমা বেগম এক নিঃশব্দ সাক্ষী হিসেবে থাকছেন। দাফনের সময় থেকে শুরু করে খালেদা জিয়ার শেষ বিদায় পর্যন্ত ফাতেমা কাঁধে কাঁধ মিলিয়ে ছিলেন; এক মুহূর্তও ছায়ার মতো পিছনে সরে যাননি। বর্তমানে তিনি খালেদা জিয়ার পরিবারের আস্থা ও ভরসার জায়গা হিসেবে, বিশেষ করে তারেক রহমানের কন্যা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর গুলশানে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে গুলশানের আজাদ মসজিদে বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া এই মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আজাদ মসজিদ প্রাঙ্গণ নেতাকর্মী ও সাধারণ মানুষের
শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দেশের ভেতরে বা দেশের বাইরে অবস্থানরত প্রত্যেক আসামিকেই আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় ঝালকাঠির নলছিটিতে ‘শহীদ শরীফ ওসমান হাদি’ নামে লঞ্চ টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নৌ উপদেষ্টা বলেন, হাদি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বহুমুখি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া আনওয়াল উলূম হামিদনগর বরুণা মাদরাসার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে শুক্রবার (২ জানুয়ারি) উপজেলার হামিদনগর বরুণা মাদরাসা মাঠে সিলেট বিভাগের সবচেয়ে বড় জুমআ অনুষ্ঠিত হয়েছে। জুমআর নামাজে অংশ নিতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আলেম-ওলামা, ইমাম-খতিব, বুজুর্গ, বুদ্ধিজীবী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সাধারণ মানুষসহ হজরত শায়খে বর্ণভীর (রহ.) মুরিদানের ঢল নামে বরুণা মাদরাসা
নোয়াখালীর মাইজদী শহরের নোয়াখালী সুপার মার্কেটের একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চুরির পর থেকে এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরি হওয়া দোকানটি হলো সুপার মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্স’। দোকানটির মালিক মীর মোশারফ হোসেন। তবে
‘যারা অতীতে কেন্দ্র দখল করেছেন, কেন্দ্র দখল করতে চান বা করতে সহায়তা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমরা আপনাদের বিন্দু পরিমাণ ছাড় দেব না। সংস্কার ও ইনসাফপূর্ণ একটি সমাজ গড়তে হলে জোটের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করব। শুক্রবার (২ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবীদ্বার পৌরসভার মিলনায়তনে জামায়াত-এনসিপির যৌথ আয়োজনে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমআ মৌলভীবাজার শহরের দেওয়ানি জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি জিয়া পরিবার এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ ঘোষণা দেন। রিটার্নিং অফিসার জানান, রুমিন ফারহানাসহ এ আসনে মনোনয়নপত্র দাখিল করা মোট ১১ জন প্রার্থীর কাগজপত্র যাচাই-বাছাই শেষে সবগুলোকেই বৈধ ঘোষণা করা হয়েছে।
নোয়াখালীর সদর উপজেলা থেকে ঢাকার পূর্বাচলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা জামাল উদ্দিন (৫৮) মারা গেছেন। শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা পিজি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান। এর আগে, গত বুধবার ২৪