বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬৩ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

নতুন সরকারের শুরুতেই ২৩ লাখ কোটি ঋণের বোঝা

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮

শেয়ার করুনঃ
নতুন সরকারের শুরুতেই ২৩ লাখ কোটি ঋণের বোঝা

রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আজ (১৭ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। নতুন সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই দেশের অর্থনীতিতে বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসছে ২৩ লাখ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। সংশ্লিষ্ট অর্থনীতিবিদ ও কর্মকর্তারা বলছেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই নতুন সরকারকে এই চাপ মোকাবিলা করতে হবে।

বাংলাদেশ ব্যাংক-এর তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছর শেষে দেশি ও বিদেশি উৎস থেকে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২২ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকা। তবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে নতুন ঋণ যুক্ত হওয়ায় গত ডিসেম্বর পর্যন্ত মোট সরকারি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ২৫ হাজার ১৫৫ কোটি টাকায়।

পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালেও ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের প্রবৃদ্ধি ছিল ৩২ শতাংশের বেশি, যা অর্থনীতির জন্য উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে সরকার ব্যাংকিং খাত থেকে ৬১ হাজার ১৪৮ কোটি টাকা ঋণ নিয়েছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

র‌্যাংকিংয়ে পতন, পাসপোর্ট সূচকে দুই ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ

র‌্যাংকিংয়ে পতন, পাসপোর্ট সূচকে দুই ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ
একই সময়ে বৈদেশিক উৎস থেকে এসেছে ১০৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের নিট ঋণ। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৩ হাজার ১০৩ কোটি টাকা। ফলে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেই দেশি-বিদেশি উৎস মিলিয়ে সরকার মোট ৭৪ হাজার ২৫১ কোটি টাকার ঋণ নিয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়সীমা শেষ করে আজ নতুন রাজনৈতিক সরকারের যাত্রা শুরু হচ্ছে। তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নিচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অর্থনীতিবিদদের মতে, ঋণের চাপ কমানো, রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংকিং খাত স্থিতিশীল করা হবে নতুন সরকারের জন্য বড় অগ্রাধিকার।

বাংলাদেশঅর্থনীতিঋণের বোঝানতুন সরকার
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু

মৌলভীবাজারে হাইব্রিড আবাদে ঝুঁকছেন কৃষকরা, হারিয়ে যাচ্ছে দেশীয় ধান

মৌলভীবাজারে হাইব্রিড আবাদে ঝুঁকছেন কৃষকরা, হারিয়ে যাচ্ছে দেশীয় ধান

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় আজ সম্মানিত হবেন খালেদা জিয়াসহ ২০ কৃতীজন

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় আজ সম্মানিত হবেন খালেদা জিয়াসহ ২০ কৃতীজন

ইসরায়েলকে পাঠানো যুক্তরাজ্যের অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম

ইসরায়েলকে পাঠানো যুক্তরাজ্যের অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

এ সম্পর্কিত আরও পড়ুন

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় আজ সম্মানিত হবেন খালেদা জিয়াসহ ২০ কৃতীজন

রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় আজ সম্মানিত হবেন খালেদা জিয়াসহ ২০ কৃতীজন

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার–২০২৬’ আজ প্রদান করা হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ঘোষণায় জানানো হয়েছে, এ বছর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া-সহ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

৪৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করেছে জামুকা

৪৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করেছে জামুকা

২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) জমা পড়া ৮৪২টি অভিযোগ যাচাই-বাছাই শেষে ৪৮১ জনের গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন, ২০২৪

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের একশ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, এই তালিকা মূলত বৈশ্বিক নেতৃত্ব, রাজনৈতিক প্রভাব এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখা ব্যক্তিদের মূল্যায়নের ভিত্তিতে তৈরি

মতপার্থক্য থাকলেও সংবিধান সংশোধন অনিবার্য: চিফ হুইপ

মতপার্থক্য থাকলেও সংবিধান সংশোধন অনিবার্য: চিফ হুইপ

সংবিধান সংশোধনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বিরতির পর সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধন একটি প্রয়োজনীয় ও সময়োপযোগী প্রক্রিয়া। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলার চেষ্টা চলছে। বিরোধীদলের সঙ্গে মতপার্থক্য থাকলেও তা মূলত সংশোধনের পদ্ধতি নির্ধারণকে

পাঁচ লাখ নিয়োগে শূন্যপদের তথ্য চাইল জনপ্রশাসন

পাঁচ লাখ নিয়োগে শূন্যপদের তথ্য চাইল জনপ্রশাসন

নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় ধরনের প্রশাসনিক উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্যপদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি এ বিষয়ে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে নির্ধারিত ছক অনুযায়ী সাত কার্যদিবসের মধ্যে শূন্যপদের বিস্তারিত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সরকারের