
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭

বাংলাদেশে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম। সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংসদীয় ইতিহাসে এই প্রথম স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সিইসি আইনপ্রণেতাদের শপথ পাঠ করাবেন।
