
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৬

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জাটকা ইলিশ রক্ষা ও সংরক্ষণ-২০২৬ উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পদ্মা নদীর কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট ও দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।
