মৎস্য খাত এর আওতায় জয়পুরহাটের পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষ বিষয়ক প্রদর্শনীর ফলাফল ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে জাকস ফাউন্ডেশনের আয়োজনে এবং পিকেএসএফের অর্থায়নে পাকুরিয়ার গ্রামের মৎস্যচাষী আমিনুল ইসলামের বাড়ির উঠানে জি-৩ রুই মাছ চাষ বিষয়ক প্রদর্শনীর ফলাফল ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার শতাধিক মৎস্যচাষী অংশ নেয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম চৌধুরী, কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন শাহিন, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল জাবির, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রাফসান জানী, সহকারী কৃষি কর্মকর্তা নুরে আলম ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান।