বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬২৬ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী ট্রাম্প

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৪

শেয়ার করুনঃ
খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে বসতে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। গতকাল মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য প্রকাশ করেন।

রুবিও বলেন, জাতিরাষ্ট্রগুলোর মধ্যে যোগাযোগ থাকা জরুরি এবং ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট যিনি সরাসরি মানুষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানে বিশ্বাসী। তিনি বলেন, “আগামীকাল যদি আয়াতুল্লাহ সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন, প্রেসিডেন্ট অবশ্যই তার সঙ্গে দেখা করবেন।” তবে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।

সাক্ষাৎকারে রুবিও স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্র কখনওই ইরানকে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হতে দেবে না। তার মতে, ইরানের হাতে পারমাণবিক বোমা পৌঁছালে তা মধ্যপ্রাচ্যসহ বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। একই সঙ্গে তিনি বলেন, অন্যান্য ইস্যু কূটনৈতিকভাবে সমাধানে ওয়াশিংটন আগ্রহী।

আরও

ইরানের পাল্টা হামলার হুমকিতে ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক তেলবাজার

ইরানের পাল্টা হামলার হুমকিতে ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক তেলবাজার
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রায় দুই দশক ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চলছে। ২০১৬ সালে ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর উত্তেজনা বাড়ে এবং ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর তা আরও তীব্র হয়। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের জুনে ইরান–ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে এবং তেহরানের বিরুদ্ধে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনা করে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বর্তমানে যুদ্ধবিরতি চললেও দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হয়নি। গত ডিসেম্বরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হলে উত্তেজনা আরও বাড়ে। যদিও জানুয়ারির মাঝামাঝি পরিস্থিতি শান্ত হয় এবং সামরিক অভিযানের নির্দেশ দেওয়া হয়নি।

এদিকে আরব সাগর, লোহিত সাগর ও পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্র পাঁচটি বিমানবাহী রণতরী মোতায়েন রেখেছে। ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের প্রতিনিধিদের সংলাপ চললেও মার্কিন নৌবহর মোতায়েনের বিষয়ে রুবিও বলেন, অতীতে ইরানের হামলার অভিজ্ঞতা থেকেই সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।

ডোনাল্ড_ট্রাম্পমধ্যপ্রাচ্য_সংকটআয়াতুল্লাহ আলী খামেনি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
তথ্য সূত্র: ব্লুমবার্গ/এএফপি

আরও

শেখ হাসিনার বক্তব্যে নয়াদিল্লির কোনো সম্পৃক্ততা নেই: শ্রিংলা

শেখ হাসিনার বক্তব্যে নয়াদিল্লির কোনো সম্পৃক্ততা নেই: শ্রিংলা

সর্বশেষ সংবাদ

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ, নেই কোনো প্রশিক্ষণ ফি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ, নেই কোনো প্রশিক্ষণ ফি

৬৪ জেলায় সার মনিটরিং, মজুত চাহিদার চেয়ে অনেক বেশি

৬৪ জেলায় সার মনিটরিং, মজুত চাহিদার চেয়ে অনেক বেশি

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

এ সম্পর্কিত আরও পড়ুন

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

জর্ডানে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মার্কিন বিমানঘাঁটিতে রাতভর ইরানি হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিবিএস নিউজের সাংবাদিক জেনিফার জেকবস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, জর্ডানের ‘মুওয়াফফাক সালতি’ বা ‘আল-আজরাক’ বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। হামলায় ‘ওয়ারথগ’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়। এতে বিমানটির একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া

নভেম্বর নির্বাচন পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

নভেম্বর নির্বাচন পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ হবে না বলে মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচন শেষ হওয়ার পরপরই যুদ্ধের অবসান হবে এবং এর সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে আসবে বলে দাবি করেছেন তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরপরই যুদ্ধ

শেখ হাসিনার বক্তব্যে নয়াদিল্লির কোনো সম্পৃক্ততা নেই: শ্রিংলা

শেখ হাসিনার বক্তব্যে নয়াদিল্লির কোনো সম্পৃক্ততা নেই: শ্রিংলা

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য কিংবা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রসচিব ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। বুধবার (৯ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসাতে অবস্থিত অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডিয়া অ্যান্ড ব্রিকস: দ্য ওয়ে অ্যাহেড’

তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত হলো কম্পন

তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত হলো কম্পন

তিব্বতে ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) বরাতে এ তথ্য জানানো হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। এর কম্পন নেপালেও অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যু, আহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অবশ্য ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ০ বলে জানিয়েছে। এর আগে গত

ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে ইউরোপীয় ১২ দেশের নিষেধাজ্ঞা

ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে ইউরোপীয় ১২ দেশের নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে ১২টি দেশ। দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাও রয়েছে। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, আন্তর্জাতিক আইনের আওতায় তারা নিজ নিজ জাতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করবেন অথবা ইউরোপীয় পর্যায়ে নেওয়া এ ধরনের উদ্যোগকে সমর্থন করবেন। যৌথ বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে ইসরায়েল সরকারের কর্মকাণ্ড দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের