ড. বেনজীর আহমেদ অবসরে যাওয়ার পর বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে, ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে নিয়োগ দেন। আইজিপি হিসেবে নিয়োগ পাওয়া চৌধুরী আবদুল্লাহ
নওগাঁর ধামইরহাটে জাতীয় পার্টির কর্মী সম্মেলন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বিকেল ৪ টায় আমাইতাড়া বাজারে পৌর জাতীয় পার্টির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক ডা. আমিনুল ইসলামের সঞ্চালনায় পথ সভায় প্রধান অতিথি বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, জাপার চেয়ারম্যান জি,এম কাদেরের উপদেষ্টা ও নওগাঁ জেলা জাপার সভাপতি এড. তোফাজ্জল হোসেন বলেন, ‘ জাতীয় পার্টি আর
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার দৃঢ়তার সঙ্গে বলেছেন যে, ইউক্রেনে রাশিয়ার নেতৃত্বে গণভোটের ফলাফলকে ‘কখনোই, কখনোই, কখনোই’ স্বীকৃতি দেবে না। তিনি এই তথাকথিত প্রহসনের গণভোটকে আন্তর্জাতিক নীতির ‘প্রকাশ্য লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। ওয়াশিংটনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের নেতাদের সঙ্গে দেখা করার সময় বাইডেন বলেন, ‘আমি এ বিষয়ে খুব স্পষ্ট হতে চাই। ইউক্রেনের সার্বভৌম ভূখন্ডে রাশিয়ার দাবিকে যুক্তরাষ্ট্র কখনোই স্বীকৃতি দেবে না।’ তিনি বলেন,
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি মাদক, জঙ্গীবাদ,সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ দমনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এসব দমনে দিনরাত কাজ করে যাচ্ছেন। পুলিশ আপনাদের জানমাল রক্ষায় রাতদিনপাশে রয়েছে আপনাদের পাশে রয়েছে ,পুলিশের সহযোগিতা আপনারা সর্বদাই পাবেন। আমরা রাতদিন ঘুমাই না,আপনাদের সেবায় নিয়োজিত থাকি। পুলিশ জনগণের আত্মার আত্মীয় বলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান পাহারা
নেত্রকোণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ ফাইনাল খেলা আয়োজন করে। ফাইনাল খেলায় (বালিকা) কেন্দুয়া উপজেলার নূরেছা দুখিয়ার গাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ট্রাইব্রেকারে মোহনগঞ্জ কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ২-১ গোলে হারিয়ে চেম্পিয়ান
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় মোসলেম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সাড়ে ১২ টায় রেললাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসলেম উদ্দিন উপজেলার আটাপুর ইউনিয়নের গলাকাটা গ্রামের মৃত মাবুদ মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়,দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকা অভিমূখী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্রসিংয়ের জন্য পাঁচবিবি রেল ষ্টেশনে দাঁড়িয়ে ছিল। এসময় মোসলেম উদ্দিন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একটি ওল কচুর ওজন ২০ কেজি। যার বাজার মূল্যে ৮শত টাকায় বিক্রি করেছে আদর্শ কৃষক হুমায়ন আহমেদ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কৃষক হুমায়ন আহমেদ তার নিজস্ব জমিতে আবাদের ২০ কেজি ওজনের একটি ওল কচু নিয়ে আসেন গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসে। এসময় নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি ৪০ টাকা কেজি মূল্যে ৮শত টাকা দিয়ে কিনে নেয়। এসময়
অপু-বুবলীকে বাদ দিয়ে শাকিব খানের নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। ঢাকাই সিনেমার কিং খান নাকি এবার মজেছেন বয়সে অনেক ছোট নায়িকা পূজা চেরির প্রেমে! শোনা যাচ্ছে, শাকিব-পূজা দুজনেই নাকি এখন মজেছেন দুজনার প্রেমে! এমনটাই জানিয়েছেন ঢাকাই সিনেমার এক প্রযোজক। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, শাকিবকে চাপে ফেলার জন্যই নাকি বুবলী হঠাৎ করে বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন। গত ২৭ সেপ্টেম্বর
শনিবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গপূজা। পূজায় মন্দিরে মন্দিরে, মণ্ডপে মণ্ডপে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্কভাবে পাহারা দেয়ার নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পদাক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি প্রকাশ্যে যতটা নিস্ক্রিয় ভেতরে ভেতরে ততটা সক্রিয় আছে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপুজা উপলক্ষে আগের বছরের বিভিন্ন ধরনের অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে এবার সরকার সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ফুলের ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে উত্তাল গোটা নেট দুনিয়া। কারণ কী? কারণ হচ্ছে সেই ফুল দেখতে অনেকটা পুরুষদের গোপন অঙ্গের মতো। ফুলটির বৈজ্ঞানিক নাম হচ্ছে Amorphophallus decus-silvae। তবে এটি এখন ‘‘পুরুষাঙ্গ উদ্ভিদ’ বা পেনিস প্লান্ট নামে বহুল পরিচিতি পেয়েছে। এই ফুল নিয়েই কম্বোডিয়া দেশে শুরু হয়েছে হইচই কাণ্ড। কারণ মহিলারা সেই ফুল তুলে নিচ্ছেন। ভিডিওটি দেখতে ক্লিক
২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরে খেলে আসছে বাংলাদেশ। এরমধ্যে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দারুণ শুরু করেছিল টাইগাররা। তবে সেই শেষ। এরপর থেকে বিশ্বকাপের মূল পর্বে আর একটি ম্যাচও জেতেনি টাইগাররা। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মূল পর্বে ২৪ ম্যাচ খেলে ২৩টিতেই হেরেছে বাংলাদেশ। একমাত্র জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচটি। যদিও বাছাইপর্বে জয় দেখেছিল টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের
আর মাত্র ১৫ দিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। অস্ট্রেলিয়ায় ১৬ অক্টোবর থেকে গ্রুপ পর্বের প্রতিযোগিতার মধ্য দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। তারও বেশ আগে আসন্ন বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণা করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। যেখানে তারা জানিয়েছে, এবারের আসরে যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে ১৬ লাখ ইউএস ডলার। বাংলাদেশের অর্থমূল্যে যা ১৬ কোটি
নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহ মেটাতে গিয়ে বড় ভাই ইদ্রিস মিয়ার (৪৫) টেঁটার আঘাতে ছোট ভাই শহিদ মিয়া (৪২) নিহত হয়েছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর বাখরনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদ ওই এলাকার মৃত আবদুল মান্নান মিয়ার ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে পারিবারিক কলহের জেরে শহিদ মিয়া তার স্ত্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। এ সময় কলহ মেটাতে সেখানে
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দর। ভৌগলিক অবস্থান এবং ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি রফতানির ক্ষেত্রে এই পথটা ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক বলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমদানি রফতানি কারকরা হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি রফতানি করছেন। ফলে প্রতিবছর সরকার এই বন্দর দিয়ে কয়েক শো কোটি টাকা রাজস্ব আহরণ করে। তারপরও এই বন্দর প্রতিষ্ঠার তিন যুগ পেরিয়ে গেলেও
সৌদি আরবের আল জুবাইলে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে আল জুবাইল আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদের যৌথ উদ্যোগে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় আল জুবাইলে একটি হলরুমে আল জুবাইল আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি শামসুল ইসলাম সামনের সভাপতিত্বে ও আল জুবাইল আওয়ামী লীগের
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩নম্বর ফেরিঘাটে বুধবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ পদ্মা নদীর ভাঙনের কারণে দৌলতদিয়া ৩নং ফেরি ঘাট ও ঘাটের পাশে অবস্থানরত ৫টি পরিবারের বসত বাড়ী নদী গর্ভে চলে যায়। এতে বন্ধ রয়েছে ৩নং ফেরিঘাট। অনত্র ঘর-বাড়ি সরিয়ে নিচ্ছে ঘাটের আশে-পাশে বসবাসরত একাধিক পরিবারগুলো। এদিকে পদ্মা নদীর ভাঙনের কারণে গত ৬ সেপ্টেম্বর দৌলতদিয়া ঘাটের ৫নং ফেরিঘাট নদী গর্ভে
সনাতন ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৮ দিনের ছুটির ফাঁদে দিনাজপুরের হিলি স্থলবন্দর। ফলে এই ৮ দিন ভারত থেকে সকল পণ্য আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশ যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বিষয়টি বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল
সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণেই আগামী ৮ দিন বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এ তথ্য জানিয়েছে। বিএসসিএল জানায়, ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সৌর ব্যতিচারের কারণে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট এ সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিন সকাল সাড়ে ৯টার পরে এ ঘটনা ঘটতে পারে। প্রাকৃতিক এ ঘটনার জন্য বিএসসিএলের ব্যবস্থাপনা
গেল কয়েকদিন আগে বুবলীর ‘বেবি বাম্প’ ছবি প্রকাশের পরই হইচই পড়ে যায় বিনোদন পাড়ায়। এ বিষয়ে কথাও বলেন বুবলী। কয়েকদিন আগে গণমাধ্যমে জানান খুব শিগগিরই সব জানাবেন। তবে আজ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে বুবলীর সন্তানের ছবি। এর আগে সোশ্যাল মিডিয়া ফেসবুকে মাত্র দুটি ছবি পোস্ট করেন অভিত্রেী শবনম বুবলী। আর তাতেই কতো না প্রশ্নের জন্ম! সমসাময়িক সব ইস্যুকে যেন পেছনে ফেলে অভিনেত্রীর
আজ নয়, যুগ যুগ ধরেই নারী শরীর পুরুষের কাছে আকর্ষণীয়... কিন্তু শরীরের অন্যান্য অঙ্গের মধ্যে নারীর স্তনের প্রতি আলাদা এক অদম্য আকর্ষণ পুরুষদের ! কিন্তু কেন ? এই নিয়ে গোটা বিশ্বজুড়ে নানা পরীক্ষা, সমীক্ষা চলেছে, চলছে! গবেষকরা মনে করেন-- নারী শরীরের অন্যতম নরম অংশ স্তন। এই কোমলতা পুরুষকে আকর্ষণ করে। যৌনতার ক্ষেত্রে স্তন-এর ভূমিকা গুরুত্বপূর্ণ ! স্তনবৃন্ত থেকে নির্গত হরমোন যৌনতার উত্তেজনা,
কিডনির অসুখে মৃতপ্রায় স্বামী। প্রায় বছর দুয়েক ধরে চলছে ডায়ালিসিস। স্ত্রী চান নিজের কিডনি দিয়ে তাঁর প্রাণ বাঁচাতে। কিন্তু ব্লাড গ্রুপের অমিল সেই ইচ্ছেকে সার্থকতার দিকে নিয়ে যেতে পারছিল না। এই সময়ই দেখা গেল আরেক ব্যক্তির কিডনিও বিকল। তাঁরও স্ত্রীর সঙ্গে ব্লাড গ্রুপ মিলছে না। এই পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিপদ থেকে মুক্তি পেল দুই পরিবারই। রাজধানী দিল্লি সাক্ষী থাকল
উচ্চশিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হবার অদম্য ইচ্ছা ছিল। কিন্তু অভাবের কারণে অষ্টম শ্রেণির পর আর স্কুলে যাওয়া হয়নি ইমামুল ইসলামের। তবে তিনি হাল ছাড়েননি। আর তাই তো সমাজের সকল বাধা বিপত্তি অতিক্রম করে ছেলে আবু রায়হানের সঙ্গে এবার এসএসসি পরীক্ষায় বসেছেন তিনি। তাদের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের চকতকিনগর গ্রামে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে
আরব আমিরাত থেকে ফিরে একদিনের বিশ্রাম শেষে আবার নিউজিল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দল। সেখানে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে ত্রিদেশীয় সিরিজ খেলতে রওনা দেবেন নুরুল হাসান সোহানরা। রাত ১১টা ৫৫ মিনিটে নিউজিল্যান্ডের বিমান ধরবেন তারা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের সরাসরি নিউজিল্যান্ড যোগ দেওয়ার কথা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ থেকে নিউজিল্যান্ডে দলের সঙ্গে
করোনা ভাইরাসের কারণে বিশ্বে সবকিছুই স্থবির ছিল দীর্ঘদিন। তবে ভ্যাকসিন আবিস্কারের পর সেই ধকল কাটিয়ে উঠেছে বিশ্ব। কিন্তু সংক্রমণ এখনও রয়েই গেছে। পুরোদমে সবকিছু শুরু হলেও করোনা সংক্রমণ এড়াতে কাতার বিশ্বকাপেও করাতে হবে টেস্ট। স্টেডিয়ামে ঢুকতে প্রমাণ দেখাতে হবে করোনা নেগেটিভ হওয়ার। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) আয়োজক দেশটি জানায়, ছয় বছর অথবা এর বেশি বয়সের সবাইকে কাতারে পৌঁছানোর ৪৮ ঘণ্টার মাধ্যে করোনা