শনিবার, ১ আগস্ট, ২০২৬১৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

তিন যুগেও হিলি স্থলবন্দরে নির্মাণ হয়নি ট্রাক টার্মিনাল, যানজটে নাকাল পৌরবাসী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ২২:২৯

শেয়ার করুনঃ
তিন যুগেও হিলি স্থলবন্দরে নির্মাণ হয়নি ট্রাক টার্মিনাল, যানজটে নাকাল পৌরবাসী

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দর। ভৌগলিক অবস্থান এবং ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি রফতানির ক্ষেত্রে এই পথটা ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক বলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমদানি রফতানি কারকরা হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি রফতানি করছেন। ফলে প্রতিবছর সরকার এই বন্দর দিয়ে কয়েক শো কোটি টাকা রাজস্ব আহরণ করে। তারপরও এই বন্দর প্রতিষ্ঠার তিন যুগ পেরিয়ে গেলেও বন্দরে নেই কোনো স্থায়ী ট্রাক টার্মিনাল। প্রতিশ্রুতি মিললেও আজও তা বাস্তবায়ন হয়নি। যার কারণে প্রতিনিয়ত বন্দরের মেইন সড়কে লেগে থাকে যানজট। এতে চরম ভোগান্তি পোহাতে হয় স্কুল কলেজ এর ছাত্র ছাত্রী, বাইক চালক, পথচারী থেকে শুরু করে ট্রাক-বাস চালকদের।

জনাগেছে, ১৯৮৬ সালে হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়। এরপর ২০০৭ সালে বেসরকারি সংস্থা পানামা পোর্ট লিংক লিমিটেড ২৫ বছরের লিজ সরকারের নিকট থেকে। কিন্তু প্রতিষ্ঠার তিন যুগ পেরিয়ে গেলেও এখনো এই  বন্দর এলাকায় নির্মাণ করা হয়নি স্হায়ী ট্রাক টার্মিনাল। প্রতিদিন ভারত থেকে পণ্যবাহি ট্রাক এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় পণ্য সরবরাহের জন্য কয়েক’শ ট্রাক এই বন্দরে আসে। স্থায়ী টার্মিনাল না থাকায় ট্রাকগুলোকে রাস্তার ওপর এলোপাতাড়ি করে দাঁড় করিয়ে রাখা হয়। বন্দরের সড়কগুলো সংকীর্ণ হওয়ার কারণে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে যানজটের। তাই দ্রুত স্থলবন্দর এলাকায় দ্রুত ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

আরও

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

জুয়েল, সাবরিনা ও শাকিলা নামের স্কুল শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, হিলি স্থলবন্দরের বেহাল অবস্থা তার ওপর আবার প্রতিদিন যানজট তো আছেই। বিশেষ করে স্কুলে যাওয়ার সময় এবং স্কুল ছুটির পর বাড়িতে যাওয়ার সময় প্রায় দিন যানযটের মধ্যে পড়তে হয়। এখানকার সড়কগুলো খুবই সংকীর্ণ। প্রতিনিয়তই এই সড়কে যানজট লেগেই থাকে। আমরা দ্রুত এ সমস্যার সমাধান চাই! 

কয়েক জন ভ্যান-রিকশা চালক বলেন, হিলিতে সব সময় যানজট লেগেই থাকে। প্রচুর গাড়ি যাওয়া আসার কারণে যানজট লাগে। আমরা যাত্রী নিয়ে সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারি না। যদি হিলিতে ট্রাক টার্মিনাল থাকতো তাহলে অনেক ভালো হতো।

আরও

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পেঁয়াজ বোঝাই ট্রাকচালক সন্তোষ চন্দ্র বলেন, পেঁয়াজ লোড দিয়ে ঢাকায় যাচ্ছি। কিন্তু হিলির রাস্তায় যে যানজট তাতে হিলি শহর থেকে বের হতে অনেক সময় লেগে যাবে। রাস্তার দুই পাশেই খালি ট্রাক দাঁড়িয়ে থাকার জন্য যানজটের সৃষ্টি হচ্ছে।

হিলি টু বগুড়া বাসচালক রকি মিয়া ও রাজু আহম্মেদ বলেন, আমাদের তো টাইমের গাড়ি, সময় মতো বাসস্ট্যান্ডে পৌঁছাতে হয়। দুঃখের বিষয় হলো বগুড়া থেকে ঘোড়াঘাট পর্যন্ত আসতে যে সময় লাগে ঘোড়াঘাট থেকে হিলি মাত্র ২৫-২৮ কিঃ মিঃ রাস্তায় ওই সময় লাগে। তার মধ্যে হিলি বন্দর রাস্তায় যদি একবার যানযট লাগে এক, দেড় ঘন্টা সময় লাগে যানযট নিরসন করতে। হিলির রাস্তা-ঘাট গুলো এমনিতেই ছোট তার ওপর অনেক ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকে। যারফলে অল্পতেই যানযট সৃষ্টি হয়। আর প্রায় প্রতিদিন অতিরিক্ত যানজটের কারণে নাকাল হিলি পৌরবাসী। 

বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, একটি স্থায়ী ট্রাক টার্মিনাল হিলিবাসীর দীর্ঘদিনের দাবি। গত আগষ্ট মাসে হিলিতে নৌ মন্ত্রণালয়ের নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসেছিলেন। আলোচনা সাপেক্ষে দ্রুত সময়ে হিলি স্থলবন্দর এলাকায় একটি স্হায়ী ট্রাক  টার্মিনাল নির্মাণের ব্যবস্থা গ্রহণ এর আশ্বাস দিয়েছেন তিনি। আমি ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। আশা করছি অচিরেই টার্মিনাল নির্মাণের কাজ শুরু হবে।

হিলি পানামা পোর্ট লিঙ্কের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, আমাদের এই বন্দরে ট্রাক টার্মিনাল নেই। ফলে পণ্যবাহী ট্রাকের মালামাল আনলোড করে খালি ট্রাকে লোড করতে প্রচুর সময় লাগে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। টার্মিনাল থাকলে দ্রুত সময়ে মধ্য দেশের বিভিন্ন প্রান্তে পণ্য সরবরাহ সম্ভব হতো। আমরা ইতোমধ্যে ট্রাক টার্মিনাল নির্মাণের বিষয়টি নিয়ে পৌর মেয়র এবং উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তারা দ্রুত সময়ের মধ্যে সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছেন।

হিলি স্থলবন্দর
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৪

কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৪

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা