রংপুরের পীরগঞ্জে দক্ষিণ এশিয়ার সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্মেলন বেসরকারী সংস্থা এফসাকল ও সাপ্তাাহিক বজ্রকথার ও আয়োজনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ভারতীয় ১৫ সদস্য প্রতিনিধি দল দিনাজপুরের হিলিতে। আজ শনিবার বিকেলে হিলি ইমিগ্রশন চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করলে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এফসাকল সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও সাপ্তাাহিক বজ্রকথা সম্পাদক সুলতান আহমেদ সোনা। এসময় হাকিমমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার
বিএনপি ক্ষমতার মোহে অন্ধ নয়। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য কথা বলছে। এ সরকার যদি দেশকে ভালোবাসে, গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষকে ভালোবাসে তাহলে এ জুলুম-অত্যাচারের পথ পরিহার করে জনগণের কাতারে এসে দাঁড়াক। আমরাতো জনগণের কাতারে আছি। তারপর দেশের ১২ কোটি ভোটার যাকে ভোট দিয়ে বানাবে সে দেশ পরিচালনা করবে। এতে আওয়ামী লীগের ভয় কীসের। ১০ দফা
কুমিল্লা দেবীদ্বারে ঋণের টাকা নির্ধারিত সময়ে পরিশোধ করার পরও আরো টাকা বকেয়া রয়েছে এমন দাবি করে এক ঋণগ্রহীতার দোকান ও তার ভাড়া বাসায় তালাবদ্ধ করে রেখেছিলেন কামরুল হাছান নামে আল আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার এক মাঠকর্মী। পরে স্থানীয়রা এসে তালা ভেঙ্গে রাত সাড়ে ৮টার দিকে ওই দোকান ও বাসা বুঝিয়ে দেন। এ ঘটনায় গত শুক্রবার রাতে উপজেলার উনঝুটি গ্রামের ছিদ্দিকুর রহমানের
নৌপরিবন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ- ভারতের সম্পর্ক মহান মুক্তিযুদ্ধে সময়ে রক্ত দিয়ে তৈরি। ৫০ বছর ধরে এ সম্পর্ক বিদ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে এ সম্পর্ক অন্যরকম উচ্চতায় চলে গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন। করোনা মহামরীর সময়েও তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশ ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে ভাল সম্পর্ক রয়েছে। গঙ্গা বিলাসের
রাজবাড়ীতে প্রাইভেটকার সহ চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর থানায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ইফতেখারুজ্জামান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন। সংবাদ সম্মলনে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ইফতেখারুজ্জমান জানান, গত ২৯ জানুয়ারি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় তিন ভারতীয় নাগরিক আটকসহ ১২লক্ষ টাকা, ৭টি স্মাট ফোন ও ল্যাপটপ জব্দ করেছে বিজিবি। আজ শনিবার সকালে সীমান্ত এলাকার মাটিলা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় স্বামী- সাগর দাউদ বিশ্বাস-স্ত্রী প্রাদনিয়া ও কন্যা শিশু মিষ্টিকে আটক করে ৫৮ বিজিবি। তারা ভারতের মুম্বাই শহরের বাহারাট নগরের বাসিন্দা। ৫৮ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন
রাজবাড়ীতে বালি বোঝাই ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে রাজবাড়ী সদর মিজানপুর ইউনিয়নের ধাওয়াপাড়া ঘাটের দয়ালনগর নতুন রাস্তা এলাকায় দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলা চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রবের ছোট ছেলে শাকিব (১১) ও ধাওয়াপাড়া ১ নং ওয়ার্ডের লোকমান শেখের ছেলে শেখ মো.মাহফুজর রহমান সিফাত(১৮)। সিফাত ও
নিজেদের অনাগ্রহ ও অসচেতনতার কারণে আমরা অনেকেই নিজেদের রক্তের গ্রুপের নাম জানিনা। কেউ হঠাৎ অসুস্থ হলে যখন তার শরীরে রক্ত দেয়ার প্রয়োজন হয়, সে ক্ষেত্রে লক্ষ্য করা যায় বেশিরভাগ রোগীই তার রক্তের গ্রুপ সম্পর্কে অজানা। তাই মানুষের মাঝে তার নিজের রক্তের গ্রুপ জানার আগ্রহ বাড়াতে বরিশালের হিজলা প্রেসক্লাব একদিনের ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষার আয়োজন করেছে। আয়োজনকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়েছেন
জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী- ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন। শিক্ষার গুণগত মান উন্নয়নে আধুনিক শিক্ষা কারিকুলাম প্রণয়ন, অবকাঠামো উন্নয়ন, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা সহ উপবৃত্তি প্রদান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় নারী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান সহ
সাভারের আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার অভিযোগ এনে বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায়। এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- গাজীপুর জেলার কাশিমপুর থানার পানিশাইল এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৫), আব্দুল মান্নানের ছেলে
ঝালকাঠির রাজাপুরে ইজিবাইকের চাপায় নুরানী মাদ্রাসায় প্রথম শ্রেনী ছাত্র সিয়াম নামের ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার (৪ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বড়কৈবর্তখালী এলাকায় ইজিবাইকের নিচে চাপা পরে নিহত হয়েছে।সড়কে শিশু নিহতের তথ্যটি নিশ্চিত করেছে রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলকচন্দ্র রায়। নিহত সিয়ামের পুরো নাম মো. ইউসুব খান ওরফে সিয়াম। শিশুটি রাজাপুর উপজেলার গালুয়া গ্রামের সৌদি
কুমিল্লার দেবীদ্বারে দীর্ঘ ২৭ বছর পর সদ্য ঘোষিত উপজেলা আওয়ামীলীগের কমিটিতে পদবঞ্চিত নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করেছে। শনিবার দুপুরে পৌর এলাকার ভোষনা গ্রামে মজিব কমিশনারের বাড়িতে তৃনমূল আ’লীগের ব্যানারে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর আ’লীগের সহ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ওই সংবাদ সম্মেলনে নবগঠিত উপজেলা আওয়ামী লীগের কমিটিকে আত্মীয়করণ ও পারিবারিক কমিটি আখ্যা দিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর আ’লীগের
জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারী) মেহেরপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নাম ফলক উন্মোচন করে মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের বাঘাইড় মাছ। এই মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি উপজেলার গোবিন্দাসী মাছ বাজারে উঠলে সেটি মধুপুরের সাগর নামের এক ব্যক্তির কাছে ৭৫ হাজার টাকা বিক্রি করে দেন। জানা গেছে, সিরাজগঞ্জের বেলকুচির সুনীল তার সহযোগীদের সাথে নিয়ে যমুনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময়
পিরোজপুরের কাউখালী উপজেলা আমরাজুড়ি ইউনিয়নের আমরাজুরী ফেরিঘাট, সংযোগ সড়ক ও তৎসংলগ্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো সন্ধ্যা নদীতে বিলীন হবার পথে। শনিবার সকালে ভাঙ্গল কবলিত সন্ধ্যা নদীর তীরের ভাঙ্গন হতে রক্ষাকল্পে প্রকল্প নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের বরিশাল দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মজিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন, পিরোজপুরের পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মাহবুবে মওলা ভাঙ্গল কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় কাউখালী
রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ৬ গ্রাম হেরোইনসহ ১ চিহ্নিত নারী মাদককারবারীকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মাদক কারবারী হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত জামাল বিশ্বাস এর স্ত্রী সাথী বেগম ওরফে শান্তি (৪০)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে জেলা ডিবির ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই মোঃ
কুমিল্লা দেবীদ্বারে অগ্নীকান্ডে কোটি টাকা ক্ষতিগ্রস্থ। এতে হতাশ হয়ে পরেছেন ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা। শনিবার রাত আনুমানিক সোয়া ১টায় উপজেলার কুমিল্লা সিলেট মহাসড়কের পান্নারপুল ষ্টেশনে আগুন লেগে ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সরেজমিনে স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, শনিবার রাত সোয়া ১টার দিকে মদিনা বেকারী থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে মুহূর্তেই তা পার্শবর্তী অন্যান্য দোকানে ছড়িয়ে পরেছে
স্ত্রীকে কু-প্রস্তাব প্রদানকারী ব্যবসায়ীকে হত্যার অভিযোগে ইউসুফ মোল্লা (২০) নামে এক যুবকসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা। সেইসাথে খুন হওয়া অপহরণকৃত ব্যবসায়ী শাহিন মোল্লা (৩৮)’র মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শাহিন মোল্লা বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী এলাকার মোঃ এমদাদুল হক মোল্লার ছেলে। গ্রেফতারকৃতরা হলো বরহুনা জেলার আমতলী থানাধীন কালীপোড়া এলাকার রুহুল আমিন মোল্লার ছেলে ইউসুফ মোল্লা (২০) ও
নওগাঁর রাণীনগরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পলাশ চন্দ্র ওরফে পলান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ভোর সাড়ে ৫টায় ভান্ডারগ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাশ চন্দ্র ওরফে পলান উপজেলার গুঠনিয়া গোবিন্দপুর গ্রামের মৃত সুবল চন্দ্র প্রামানিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরে শ্রমিকরা বিভিন্ন দাবীতে ধর্মঘটের ডাক দিয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয় এ ধর্মঘট। এ সময় শ্রমিকরা বুড়িমারী-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করলে কার্যত অচল হয়ে পড়ে দেশের এ বৃহত্তম স্থল বন্দর। শ্রমিকরা জানান, ভারত -বাংলাদেশের ট্রাকের পণ্য লোড অনলোডে শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায় মজুরী থেকে বঞ্চিত। ২৪ জন শ্রমিক সদার্রের মাধ্যমে শ্রমিকদের মজুরী চলে যায় ঠিকাদারী
যুব সমাজকে মাদক মুক্ত রাখতে নাটোরের লালপুরে সিক্স এ সাইড ক্রিকেট টুর্ণামেন্টে ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোপালপুর শিবপুর যুব সংঘের আয়োজনে ও স্বপ্নীল জেনারেল হাসপাতালের সৌজন্যে গোপালপুর ডিগ্রী কলেজ মাঠে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ৪টি দল অংশ নেয়। গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আকতার খেলার শুভ উদ্বোধন করেন। মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ও আনন্দ আয়োজনের
মহাসড়কে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক সহ সকল ধরনের থ্রি হুইলার বন্ধে হাইকোর্টের নিষেধ থাকলেও তা অমান্য করে এ-সব যানবাহন চালাচ্ছেন চালকরা। তাই এসব পরিবহন বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে সাভার হাইওয়ে থানা পুলিশ। শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে সাভারের আশুলিয়া নবীনগর-চন্দ্রা মহাসড়কে অভিযান পরিচালনা করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। পুলিশ জানায়, শনিবার দুপুরে মহাসড়কে চলাচলরত অবৈধ ব্যাটারী
নওগাঁর বদলগাছিতে গরু বোঝাই ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক মোটরসাইকেল আরোহী। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাতাজী-হাঁপানিয়া সড়কের ভুবন নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম জাহিদুল ইসলাম (২৩)। সে জেলার মহাদেবপুর উপজেলার সারতা এলাকার রুবেলের ছেলে। আহত মোটরসাইকেল আরোহীর নাম কবির উরফে আনিস। বদলগাছি থানার
শিক্ষাক্রম ২০২৩ সংস্কার বিতর্কিত পাঠ্যক্রম বাতিল সুইডেন ও ডেনমার্কে কুরআন অবমাননার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) জুম্মা নামাজের পরে পৌর শহরের আর্ট গ্যালারি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পাঠাগার চত্বরে গিয়ে শেষ হয়। বাংলাদেশ ইসলামী আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি