রবিবার, ১১ অক্টোবর, ২০২৬২৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

দেবীদ্বারে গণধর্ষণের শিকার যুবতীর আত্মহত্যা, অভিযুক্তদের বাঁচাতে রফাদফা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ এপ্রিল ২০২৩, ০:৫

শেয়ার করুনঃ
দেবীদ্বারে গণধর্ষণের শিকার যুবতীর আত্মহত্যা, অভিযুক্তদের বাঁচাতে রফাদফা!

কুমিল্লার দেবীদ্বারে গণধর্ষনের শিকার হয়ে এক যুবতীর  আত্মহত্যা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। সমাজপতিদের চাপের মুখে থানা বা আদালতের আশ্রয় নিতে পারছেনা দরিদ্র ও অসহায় ওই পরিবারটি। ঘটনাটি ঘটে গত রোববার (২৬ মার্চ) দেবীদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের ফজলুল হকের বাড়িতে।

স্থানীয়রা জানান, বিনাইপাড় গ্রামের লিলু মিয়া(৬৫)’র কণ্যা পিংকি আক্তার(২২) প্রতিবেশী খালার বাড়ি থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একই বাড়ির হাসান (৩২), জসীম উদ্দিন (৩৫), রুবেল মিয়া (৩০) তার মুখ চেঁপে ধরে পার্শবর্তী নির্জন জায়গায় নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পরদিন (২৭ মার্চ) ভিক্টিমের পরিবার অভিযুক্ত ৩ ধর্ষককে ডেকে এনে জিজ্ঞাসাবাদে ধর্ষক হাসান পিংকিকে বিয়ে করতে রাজী হয়। কিন্তু সে শর্ত জুড়ে দেয় যে পিংকিকে স্ত্রীর মর্যাদা দিলেও, তাকে সে ঘরে তুলবে না। এতে রাগে অপমানে ওইদিন সন্ধ্যায় পিংকি কেরির টেবলেট  (কীট নাশক ট্যাবলেট) খেয়ে আত্মহত্যা করে।

আরও

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

ধর্ষণের স্বীকার নিহত পিংকির 'মা’ বলেন, আমার মেয়েকে বরপক্ষের লোকজন দেখতে আসবে তাই আমার বড়বোন তার বাড়িতে যেতে বলেন, আমার বাড়ি থেকে বোনের বাড়ির দূরত্ব মাঝখানে একটি পুকুর। গত রোববার (২৬ মার্চ) রাত ৮টায় মেয়েকে নিয়ে বোনের বাড়িতে যেয়ে শুনি বরপক্ষের লোকজন অপেক্ষা করে চলে গেছে। পরে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সময়- মেয়ে জানায় তার হাতে থাকা ২শত টাকা কোথায় যেন পড়ে গেছে, পড়ে মেয়ে আমাকে বলে, মা তুমি বাড়ি যাও, আমি টাকাটা খুঁজে দেখি পাই কিনা। বাড়িতে আসার পর কয়েকজন মহিলা এসে আমাকে জানায় পিংকিকে ৩জন ছেলে মাঠে দৌড়াচ্ছে। আমি দৌড়ে ফজলু মিয়ার বাড়ির পাশে একটি নির্জন জায়গা থেকে এলাকার লোকজনের সহায়তায় মেয়েকে উদ্ধার করে ঘরে আনি। মেয়ের কাছে জানতে চাইলে আমাকে বলে, ওই বাড়ির আব্দুল কাদের’র ছেলে হাসান (৩২), মুকবল হোসেন’র ছেলে জসীম উদ্দিন (৩৫), রাজা মিয়ার ছেলে রুবেল মিয়া(৩০) মুখ চেঁপে ধরে পার্শবর্তী নির্জন জায়গায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে। ধর্ষকরা পিংকির গায়ের উড়না এবং একটি এন্ড্রোয়েড মোবাইল সেট ছিনিয়ে নেয়।

গণধর্ষণ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এদিকে পিংকির আত্মহত্যার পর ধর্ষকদের বাঁচাতে সামাজিক সালিসে ঘটনার মিমাংসা করা হয়। গণধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ ধর্ষককে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সালিসে ৩ ধর্ষকের কাছ থেকে নগদ ১০ হাজার করে ৩০ হাজার টাকাও আদায় করা হয়। উপজেলার পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তাহের’র সঞ্চালনায় উক্ত সালিসে অন্যান্য সালিসদারগন হলেন, শাহজাহান মেম্বার, গোলাম মোস্তফা, সেনু মাষ্টার, রফিক মিয়া, তাজেল মিয়া, ইব্রাহীম মিয়া প্রমূখ।

আরও

বনানীর সিসা বারে রাহাত হত্যাকাণ্ডে প্রধান আসামির স্বীকারোক্তি

বনানীর সিসা বারে রাহাত হত্যাকাণ্ডে প্রধান আসামির স্বীকারোক্তি

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

দেবীদ্বার পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালিসদার মো. আবু তাহের বলেন, আমি ঘটনার সময় সিলেট ছিলাম। বাড়ি এসে ওই ঘটনা সম্পর্কে অবগত হই। হাসান, জসীম, রুবেল সালিসে পিংকিকে ধর্ষণে দায় স্বীকার করেছে। এদের মধ্যে অভিযুক্ত হাসান আমার ভাগিনা। নিহত পিংকি স্বামী পরিত্যাক্তা ছিল, তার ৪ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

দেবীদ্বার পৌরসভার ৪নং ওয়ার্ড কমিশনার মো. সফিকুল ইসলাম জানান, ‘শাহজাহান ফিসিং নেট ইন্ডাস্ট্রির’ মালিক শাহজাহান মেম্বারের ভাগিনা ধর্ষক হাসানকে রক্ষা করতে ভিক্টিমের পরিবারকে থানা পুলিশের আশ্রয় নিতে দেয়নি। গোটা পরিবারই প্রভাবশালীদের হাতে জিম্মি, ওদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়না। এছাড়া ধর্ষিত পিংকি, ধর্ষক হাসান, জসীম, রুবেল ‘শাহজাহান নেট ফিসিং ইন্ডাস্ট্রি’র শ্রমিক।

এ ব্যপারে ‘শাহজাহান ফিসিং নেট ইন্ডাস্ট্রির’ মালিক মো. শাহজাহান মেম্বার'র কাছে জানতে চাইলে তিনি জানান, আমি ঘটনার বিষয় অবগত হলেও সালিসের দিন উপস্থিত ছিলাম না। দেড় লক্ষ টাকা অভিযুক্তদের জরিমানার বিষয়ে আমি সিদ্ধান্ত দেইনি। যা করেছে আমার ছোটভাই আবু তাহের, আবুল কালাম ও মোস্তফাসহ অন্যান্যরা। অভিযুক্ত হাসান আমার ভাগিনা, জসীম, রুবেল আমার প্রতিবেশী। ভিক্টিমসহ ওরা সবাই আমার কারখানায় চাকরি করত। ঘটনার পর থেকে ওরা কেউ কারখানায় আসে না।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, গণধর্ষনের বিষয়ে কেউ অভিযোগ করেনি। এলাকার লোকজনও ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করতে চেয়েছিল। আত্মহত্যার বিষয়টি আমার সন্দেহ হওয়ায় ময়নাতদন্ত করেছি। বিষয়টি তদন্ত করে দেখছি, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে মামলা নিয়ে ব্যাবস্থা গ্রহণ করা হবে। 

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

সর্বশেষ সংবাদ

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

এ সম্পর্কিত আরও পড়ুন

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জামালপুর থেকে গাজীপুর যাওয়ার পথে ইসমাইল হোসেনকে হত্যার অভিযোগে ‘রাজ ক্লাসিক’ পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ইসমাইলের কাছে জমি বিক্রির বিপুল পরিমাণ টাকা রয়েছে জানতে পেরে বাসের কর্মীরা তাকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশ জানায়, ইসমাইল হোসেন জামালপুরের নিজ গ্রাম থেকে জমি বিক্রির প্রায় ৫ লাখ টাকা নিয়ে গাজীপুরের কাশিমপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন। পথে লুঙ্গির কোচ থেকে

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক