সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬২৬ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঝালকাঠিতে মেলা শেষে বিধ্বস্থ খেলার মাঠ, ক্ষোভ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ এপ্রিল ২০২৩, ০:১

শেয়ার করুনঃ
ঝালকাঠিতে মেলা শেষে বিধ্বস্থ খেলার মাঠ, ক্ষোভ

ঝালকাঠি শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে সদ্য সমাপ্ত হওয়া "রুপসীবাংলা মেলা" আমাদের খেলার মাঠটি ক্ষতবিক্ষত করে দিয়ে গেছে। মেলা শেষে মাঠের হাল প্রায় বেহাল। দেখলে মনে হবে কোনো যুদ্ধ বিধ্বস্থ এলাকা এটি। এমনই মন্তব্য করে ক্ষোভ জানিয়েছে এখানকার নিয়মিত খেলোয়াররা।

উল্লেখ্য, এই মাঠে গত ২২ মার্চ শেষ হয় মাসব্যাপী চলতে থাকা রুপসীবাংলা মেলা। ষ্টেডিয়ামের প্রধান গেইটে মেলার আয়োজক প্রতিষ্ঠান হিসেবে লেখা ছিলো জেলা প্রশাসনের নাম। তবে এ মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলো খুলনার প্রতিষ্ঠান মেসার্স চামেলী ট্রেড্রার্স।

আরও

আনন্দঘন পরিবেশে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষা সফর

আনন্দঘন পরিবেশে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষা সফর

এই মাঠে খেলোয়ারদের নিয়মিত অনুশীলন বন্ধ হয় চলতি বছরের ৩ ফেব্রুয়ারি শুক্রবার। ঐ দিন দুপুরে মেলার মাঠ প্রস্তুতের কাজ শুরু করা হয়। টানা ৪৮ দিন মাঠ থাকে মেলা পরিচালনা কমিটির দখলে। কিন্তু মেলা শেষে মাঠ পরিস্কার করে খেলাধূলার উপযোগী না করে দিয়েই ঝালকাঠি ত্যাগ করে চামেলী ট্রেডার্সের লোকজন।

এদিকে মেলা শেষ হওয়ার ১০ দিনেও মাঠটি খেলাধুলার উপযোগী না করায় জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার প্রতি ক্ষোভ জানিয়েছেন স্থানীয় খেলোয়াররা। তবে এতো দিনে মাঠ পরিস্কার না করার বিষয়ে দায় নিতে নারাজ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। তারা বলছেন জেলা প্রশাসন এ বিষয়ে উদ্যোগ নিবে। আর জেলা প্রশাসন বলছে মেলা পরিচালনা কর্তৃপক্ষ মাঠ পরিস্কার করবে।

আরও

মৌলভীবাজার-৪ আসনে প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ জোট প্রার্থীর

মৌলভীবাজার-৪ আসনে প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ জোট প্রার্থীর
খেলার মাঠ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আল মামুন খান ধলু এ বিষয়ে গনমাধ্যমে কথা বলতে অপারগতা প্রকাশ করলেও সংস্থাটির যুগ্ম সাধারন সম্পাদক আবু সাইদ খান বলেন, 'আগামী সভায় আমরা মাঠের বিষয়টি এজেন্ডায় রাখবো। যেহেতু জেলা প্রশাসক মহোদয় মাসব্যাপী মেলার জন্য খেলার মাঠ বরাদ্দ দিয়ে অনুমতি দিয়েছেন, সেহেতু এই মাঠ তারাই ঠিক করে দিবে। এর দায়ভার ক্রীড়াসংস্থা নিবেনা। তাছাড়া জেলা প্রশাসক মহোদয় জেলা ক্রীড়া সংস্থার সভাপতির দায়িত্বেও রয়েছেন। বিষয়টি তিনি দেখবেন বলে আমরা আশাবাদি।'

ক্রীড়াসংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য রইচ আহম্মেদ অন্তু বলেন, 'ডিসি অফিস মেলা কমিটির কাছে মাঠ ভাড়া দিয়েছেন। সেই টাকার কিছু অংশ যদি ক্রীড়া সংস্থাকে দেয়া হয় তাহলে আমরা মাঠ মেরামত করে খেলাধূলার উপযোগী করে দিতে পারতাম। কারন আমাদের হাতে বাড়তি অর্থ নেই।'

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

সংস্থার আরেক সদস্য সাবেক খেলোয়ার হানিফ মাহমুদ বলেন, 'যতদিন মাঠটি খেলাধূলার উপযোগী না করা হবে ততদিন অনুশীলন করতে না পেরে অনেকেই খেলাধূলা থেকে দুরে সরে যাবে।'

সদস্য তুহিন আজাদ বলেন, 'মাঠের মধ্যে লক্ষাধিক ইট বিছানো আছে। এই ইট না সরিয়ে মেলা পরিচালনাকারী প্রতিষ্ঠান চামেলী ট্রেডার্সের লোকজন চলে গিয়েছে। তাদের উচিৎ ছিলো, মাঠটি দ্রুত পরিস্কার করে খেলাধূলার উপযোগী করে দেয়া।

ক্রীড়াপ্রেমীরা বলেন, 'তরুণ প্রজন্মের সুস্থ বিকাশের জন্য খেলার মাঠ একটি অপরিহার্য বিষয়। মাঠে খেলাধুলা করলে যেমন শারীরিক সামর্থ্য বাড়ে, তেমনি মন সতেজ হয়। এ ছাড়া অভিজ্ঞতা থেকে দেখা যায়, যারা মাঠে নিয়মিত খেলাধুলা করে, তারা অধিকাংশই বিপথগামী হয় না।'

জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম মুঠোফোনে বলেন, 'মেলা শেষ হওয়ার দু'দিনের মধ্যে মাঠ পরিস্কার করে দেয়ার কথা ছিলো। কিন্তু এতোদিনে কেনো ওরা (চামেলী ট্রেডার্স) মাঠ পরিস্কার করেনি বিষয়টি আমি আজই খোজ নিচ্ছি।'

এদিকে মেলা পরিচালনাকারী প্রতিষ্ঠান খুলনার চামেলী ট্রেডার্স এর সত্বাধিকারী মো. রাসেল হাওলাদার বলেন, আমি লক্ষাধিক ইট ভাড়া নিয়ে মাঠে বসিয়েছিলাম। যাদের কাছ থেকে ভাড়া নিয়েছি মাঠ পরিস্কার করার দায়িত্ব তাদের।

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছা নাসীরুদ্দীনের

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছা নাসীরুদ্দীনের

জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

বড়লেখা সীমান্তে উচ্চ বিস্ফোরক ও ভারতীয় পাইপ গানসহ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখা সীমান্তে উচ্চ বিস্ফোরক ও ভারতীয় পাইপ গানসহ অবৈধ অস্ত্র উদ্ধার

সর্বশেষ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

৬৬৬ কোটি টাকা লুটপাটের অভিযোগে ড. ইউনূসকে আইনের মুখোমুখি করবো-তারেক

৬৬৬ কোটি টাকা লুটপাটের অভিযোগে ড. ইউনূসকে আইনের মুখোমুখি করবো-তারেক

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

এ সম্পর্কিত আরও পড়ুন

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় হুমকি-ধামকি ও হামলার ঘটনা ঘটলেও এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভোলা ও বাউফলে জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এসব হামকি মূলত ভীতি প্রদর্শনের কৌশল। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের

বরিশালে পাল্টাচ্ছে ভোটের সমীকরণ, চাপে বিএনপি, বড় ফ্যাক্ট আ.লীগের ভোট

বরিশালে পাল্টাচ্ছে ভোটের সমীকরণ, চাপে বিএনপি, বড় ফ্যাক্ট আ.লীগের ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ৬টি আসনেই জনসংযোগ চালাচ্ছেন বিএনপি-জামায়াত জোট ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা। তবে নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী মাঠও তেমনি বদলাচ্ছে। কোনো আসনে বিএনপির সামনে নিজ দলের বিদ্রোহী, কোনোটিতে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা, কোনোটিতে জামায়াত জোটের আলোচিত কেউ কিংবা জাতীয় পার্টির শক্তিশালী প্রার্থী।  তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমানের

মৌলভীবাজার-৪ আসনে প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ জোট প্রার্থীর

মৌলভীবাজার-৪ আসনে প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ জোট প্রার্থীর

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী প্রতিপক্ষের বিরুদ্ধে তার নির্বাচনি প্রচারণায় বাধা প্রদান, কর্মীদের মারধর করে রক্তাক্ত করা, হুমকি-ধামকি, গালিগালাজসহ নানা অভিযোগ উত্থাপন করেছেন।  সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবে তার নির্বাচনি ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের কাছে তিনি এমন অভিযোগ করেন।  মাওলানা শেখ নূরে আলম

শেষ মিছিলে ভোটাদের উড়ন্ত চুমু দিলেন রুমিন ফারহানা

শেষ মিছিলে ভোটাদের উড়ন্ত চুমু দিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা শেষ দিনের প্রচারণায় ব্যতিক্রমী উপস্থিতির মাধ্যমে ভোটারদের মনোযোগ কেড়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত গণমিছিলে অংশ নিয়ে তিনি পথচারী ভোটারদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দেন, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রে আসে। বিকাল ৫টার দিকে সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের উদ্যোগে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উচালিয়াপাড়া মোড়

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী) আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলামকে সমর্থন দিয়েছে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামীন মোল্লা। রোববার বিকালে নাগেশ্বরী উপজেলার ডিএম একাডেমি মাঠে জামায়াত ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তৃতা কালে তিনি এ সমর্থন ব্যক্ত করেন।   বিন ইয়ামীন মোল্লা এসময় বলেন, আমি কুড়িগ্রাম এক আসনের গণঅধিকার পরিষদ