জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪৯ জন। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঘোষিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট কোটায় জায়গা পেয়েছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রথমে মন্ত্রীরা এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ নেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়া ব্যক্তিরা হলেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জামায়াত ও তাদের মিত্র জোট সংসদে বিরোধী দলের নেতৃত্বের নাম চূড়ান্ত করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে জানানো হয়, সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া সংসদে বিরোধী দলীয় হুইপ হিসেবে
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। পরে প্রধানমন্ত্রী হিসেবে গোপনীয়তার শপথও পাঠ করানো হয়। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শপথ গ্রহণের পর তারেক রহমান শপথের দুটি নথিতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ
গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল এবং গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন বলে সাংবাদিকদের জানান। রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আইনজীবী সূত্র জানায়, রিটের মাধ্যমে গণভোট পরিচালনা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আইনি প্রশ্ন তোলা
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন ডা. শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। একই সঙ্গে বিরোধী দল থেকে চিফ হুইপ হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, বিরোধী দলের সংসদীয় দলের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই ১১-দলীয় জোটের পক্ষ থেকে
সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তন ও সংস্কার সম্পন্ন হওয়ার আগে ‘সংবিধান সংস্কার পরিষদ’–এর সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা ও সংসদীয় কার্যক্রম অবশ্যই বর্তমান সংবিধান অনুযায়ী পরিচালিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে পরাজিত হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো।” মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য করেন। সারজিস আলমের এই মন্তব্য নতুনভাবে গৃহীত সরকারের প্রথম কার্যক্রমকে নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। তিনি বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানকে স্বতন্ত্রভাবে
ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আগামীকাল বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নতুন মন্ত্রিসভার আকার হতে পারে ৫০ জনের, যার মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রীপরিষদ বিভাগ ইতিমধ্যেই ৪৯টি গাড়ি প্রস্তুত করেছে যাতে নতুন মন্ত্রীদের আনা-নেওয়া সহজ হয়। মন্ত্রিসভার পূর্ণমন্ত্রীদের মধ্যে যারা শপথ নিতে ডাক পেয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: মির্জা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা ও নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সকাল পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির
সংসদীয় দলের প্রথম সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সিদ্ধান্ত অনুযায়ী, দলের কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি সুবিধায় গাড়ি নেবেন না এবং সরকারি কোনো প্লটও গ্রহণ করবেন না। দলের একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন সংসদে দায়িত্ব গ্রহণের পরই দলীয় সাংসদদের জন্য এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, জনমুখী রাজনীতি ও সুশাসনের বার্তা
সংবিধান সংস্কার পরিষদের শপথকে ঘিরে নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিএনপি শপথ না নিলে ১১ দলীয় জোটের কেউই শপথ নেবে না বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দুপুর ১২টায় তাদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তবে বিষয়টি পুরোপুরি নির্ভর করছে বিএনপির অবস্থানের ওপর। জামায়াত নেতার ভাষ্য, বিএনপি যদি সংবিধান
রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আজ (১৭ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। নতুন সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই দেশের অর্থনীতিতে বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসছে ২৩ লাখ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। সংশ্লিষ্ট অর্থনীতিবিদ ও কর্মকর্তারা বলছেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই নতুন সরকারকে এই চাপ মোকাবিলা করতে হবে। বাংলাদেশ ব্যাংক-এর তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছর শেষে দেশি ও
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের আজীবন সদস্য পদ লাভ করেছেন বরিশালের কৃতি সন্তান, তরুণ রাজনীতিবিদ ও সমাজকর্মী মো. মেহেরাব হোসেন অভি। সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তাকে এ সম্মানজনক সদস্যপদ প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রতিষ্ঠানটি হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। মেহেরাব হোসেন অভি সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে রাজনীতিতে যুক্ত হন এবং একই সঙ্গে
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে আজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। একই সঙ্গে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করাবেন। এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান
শরীয়তপুরের সখিপুরে দুধ বিক্রি নিয়ে দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার চরভাগা ইউনিয়নের পেদাকান্দি গ্রামের পেদা বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন প্রবাসী এস্কান্দার পেদা, তার বাবা মোতালেব পেদা, চাচা মোশারফ পেদা, স্ত্রী ও বড় ভাবি। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবন-এর শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা, যিনি শপথ গ্রহণ কার্যক্রম পরিচালনা করেন। শপথ
বাংলাদেশে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম। সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংসদীয় ইতিহাসে এই প্রথম স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সিইসি আইনপ্রণেতাদের শপথ পাঠ করাবেন। সংসদ সদস্যদের শপথ শেষে বিকেলে জাতীয়
তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনে। চিঠি পাওয়ার বিষয়টি সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে বিএনপি চেয়ারম্যানের চিঠি ইতোমধ্যে কমিশনে পৌঁছেছে। তবে এ সংক্রান্ত গেজেট এখনো প্রকাশ হয়নি। নির্বাচন কমিশন এখন আসনটি শূন্য ঘোষণা করার প্রক্রিয়া সম্পন্ন করছে। নির্বাচন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। এ উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় যান। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন এবং জহিরুল ইসলাম মুসা। সাক্ষাৎকালে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকে কেন্দ্র করে রাজনৈতিক ঐকমত্য ও ভবিষ্যৎ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে বসতে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। গতকাল মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য প্রকাশ করেন। রুবিও বলেন, জাতিরাষ্ট্রগুলোর মধ্যে যোগাযোগ থাকা জরুরি এবং ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট যিনি সরাসরি মানুষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানে বিশ্বাসী। তিনি বলেন,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার কুমড়াকান্দি ও দেওয়ানপাড়া এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলীর তত্ত্বাবধান ছিল। গোপন সংবাদের ভিত্তিতে
মৎস্য খাত এর আওতায় জয়পুরহাটের পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষ বিষয়ক প্রদর্শনীর ফলাফল ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে জাকস ফাউন্ডেশনের আয়োজনে এবং পিকেএসএফের অর্থায়নে পাকুরিয়ার গ্রামের মৎস্যচাষী আমিনুল ইসলামের বাড়ির উঠানে জি-৩ রুই মাছ চাষ বিষয়ক প্রদর্শনীর ফলাফল ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার শতাধিক মৎস্যচাষী অংশ নেয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাছ চুরির অপবাদ দিয়ে সেলিম পাইক (৩০) নামের এক যুবককে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় তার ডান পা ভেঙে দেওয়া ও চোখ নষ্ট করার অভিযোগ রয়েছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো জেলায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ইকুরি এলাকায় সাবেক জেলা যুবলীগ
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি–এর হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৭৩ জন জেলে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে ফিরেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি নাগরিক এবং ৭ জন এফডিএমএন (রোহিঙ্গা) সদস্য রয়েছেন। জানা গেছে, ২০২৫ সালের বিভিন্ন সময়ে জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে