নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান ও একটি মেকারের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (৮ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে বাজারের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। বাজারে দায়িত্বরত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সময়ানুবর্তিতা ও প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সকাল ৯টায় অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট কর্মচারীকে বেলা ১২টার আগে অফিসে পাওয়া যায়নি। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিস সহকারী (স্টোর কিপার) নাহিদ হোসেন কর্মস্থলে অনুপস্থিত। অফিসে উপস্থিত অন্যান্য সহকর্মীদের কাছে তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে কেউ সুনির্দিষ্ট
ঢাকার দোহার থানার আলোচিত প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নোয়াখালীর চরজব্বর উপজেলার হারিছ চৌধুরীর বাজার এলাকায় নিজাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব সূত্রে জানা যায়, নিহত মলি আক্তার ও গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন সৌদি আরবে কর্মরত অবস্থায় একে অপরের সঙ্গে পরিচিত
খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)–এর এক সদস্য নিহত হয়েছেন। বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে খাগড়াছড়ি-মহালছড়ি সড়কের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিউটন চাকমা ওরফে নির্মল ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর সক্রিয় সদস্য বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। জানা যায়, সাংগঠনিক কাজে তিনি আকবাড়ি এলাকার একটি
পটুয়াখালীর কলাপাড়ার নুরপুর দাখিল মাদ্রাসায় শূন্য পদে নিয়োগে ৩০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ। নিয়োগ বানিজ্যের বৈধতা দিতে গোপনে ম্যানেজিং গঠনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে। শুধু নিয়োগ বানিজ্যই নয় নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ রয়েছে সুপার, শিক্ষক এবং পরিচালনা পর্ষদের বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ্য থেকে। উপজেলার ডালবুগঞ্জ
ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা স্কুল ফিডিং কর্মসূচিতে পুষ্টিকর খাবারের পরিবর্তে পচা ও নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রতিদিন রুটি, বিস্কুট, ডিম, কলা ও দুধ—এই পাঁচ উপাদানের মধ্যে অন্তত দুটি খাবার সরবরাহ বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে তালিকা অনুযায়ী খাবার
কুড়িগ্রামের উলিপুরে ধান ক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের প্রতিচ্ছবি তৈরি করে ব্যতিক্রমী দেশপ্রেমের নজির স্থাপন করেছেন শিক্ষক জাফর সাদিক। তিনি উলিপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। চলতি বোরো মৌসুমে নিজের ধানক্ষেতে ভিয়েতনামের বেগুনি ধানের চারা ব্যবহার করে তিনি জাতীয় স্মৃতিসৌধের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন, যা ইতোমধ্যে স্থানীয় ও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উলিপুর পৌরসভার ডাম্পিং স্টেশনের পাশে সড়কসংলগ্ন ধানক্ষেতটিতে প্রতিদিন শত শত মানুষ ভিড়
প্রায় চল্লিশ দিনের টানা উত্তেজনা ও সংঘাতের পর মধ্যপ্রাচ্যে অবশেষে যুদ্ধবিরতির পথে এগিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। দীর্ঘ এই সংঘর্ষে ক্ষয়ক্ষতি ও অনিশ্চয়তার মধ্যে থাকা দেশগুলো আপাতত স্বস্তি পেলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। এই যুদ্ধবিরতির পেছনে কেবল কূটনৈতিক চাপ নয়, বরং শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন কাজ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংঘাতের শুরুতে যে ধারণা ছিল, বাস্তবতা শেষে অনেকটাই ভিন্ন রূপ
জয়পুরহাটের পাঁচবিবিতে এক ট্রেন দুর্ঘটনায় নাজমুল হোসেন (৩৫) নামের যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার দরগাপাড়া রেলগেটের ১৫০ গজ উত্তরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হিলি হাকিমপুর পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর মহল্লার মৃত অফিজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে ক্ষেতে যাওয়ার সময় যুবককে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে সান্তাহার রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে
রাজশাহীতে হাম রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় জনস্বাস্থ্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২৩ জন রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত এক দিনে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন রোগী।
বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে পশ্চিমা বিশ্বের ১৩টি দেশ। বুধবার (৮ এপ্রিল) ঢাকায় অবস্থিত এসব দেশের দূতাবাস যৌথভাবে বিবৃতিটি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ভিসা আবেদন করতে গিয়ে জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২১ এপ্রিল। এরপর ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। যাচাই শেষে যেসব
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক জাহাজ থেকে ফি আদায়ের অনুমতি পাচ্ছে ইরান ও ওমান। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির তথ্য বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর বরাতে জানিয়েছে আল জাজিরা। এপি’র প্রতিবেদনে এক আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কার্যক্রমে অর্থায়নের উদ্দেশ্যে ইরান এই ফি থেকে প্রাপ্ত অর্থ
ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত বিজয় হিসেবে দাবি করেছে হোয়াইট হাউজ। বুধবার (৮ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে বলেন, ১৪ দিনের যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক সাফল্যের ফল। তার দাবি, মাত্র ৩৮ দিনের অভিযানে যুক্তরাষ্ট্র তাদের মূল সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং প্রত্যাশার চেয়েও বেশি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. আলী হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) ভোরে ধবলগুড়ি বিওপির সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার সরকারহাট জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল গফুরের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে সীমান্ত এলাকায় গুলির
টানা উত্তেজনা, সামরিক আশঙ্কা ও আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হবে তখনই যখন ইরান আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ ও নিরাপদভাবে খুলে দেবে। এই শর্তকে কেন্দ্র করেই যুদ্ধবিরতির কাঠামো নির্ধারণ করা হয়েছে
দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার নতুন করে সোনার মূল্য নির্ধারণ করেছে, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকায় পৌঁছেছে। বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নতুন
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে। ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ তার বিরুদ্ধে নতুন করে অভিশংসনের দাবি তুলেছেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা পরিস্থিতির কোনো মৌলিক পরিবর্তন আনেনি। বরং তার মতে, এই ঘোষণার আড়ালে আরও বড় ঝুঁকি তৈরি হচ্ছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। সম্প্রতি ট্রাম্প একটি
দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা প্রকাশ করা হয়েছে, যা জনজীবনে সাময়িক বিঘ্ন ঘটাতে পারে। সংস্থাটি জানিয়েছে, বুধবার দুপুরের মধ্যে যশোর, কুষ্টিয়া ও খুলনা জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা
অবশেষে টানা উত্তেজনার পর দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত আসে, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কূটনৈতিক তৎপরতার এই ফলাফলকে অনেকেই সাময়িক স্বস্তি হিসেবে দেখছেন। যুদ্ধবিরতির এই সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে এসেছে। ইরান ও ওমান এই নৌপথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজ থেকে ট্রানজিট
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তেল শেষ হয়ে যাওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম ঠিকানা জানা যায়নি। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা
দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার হিলি পৌর শহরে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকের আসর বসানোর অভিযোগে অভিযান চালিয়ে নারীসহ পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) মহল্লায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে চারজন মাদকসেবী এবং এক নারী মাদক বিক্রেতাকে আটক করা
খাগড়াছড়ির পানছড়ি উপজেলা এলাকায় তেল বিক্রিকে কেন্দ্র করে দোকান কর্মচারী ও ক্রেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পানছড়ি বাজারের তবলছড়ি সড়কে অবস্থিত ‘মেসার্স পাপড়ি এন্টারপ্রাইজ’ নামের একটি তেলের দোকানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৩০) প্রথমে তার ট্রাক্টরের জন্য ৩০ লিটার
সংবাদ প্রকাশের জের ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইনিউজ৭১ডটকমের মৌলভীবাজার জেলার প্রতিনিধি মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে বিএনপি নেতা আলাতাফুর রহমান ওরফে নাজমুল হাসান কর্তৃক দায়ের করা মিথ্যা মামলায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সহকর্মী সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার সচেতন মহল। জানা যায়, শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির ৫