শনিবার, ৯ মে, ২০২৬২৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

জামায়াতকে ‘ভণ্ড ইসলামি দল’ আখ্যা দিলেন হেফাজত আমির বাবুনগরী

cahhattgong
চট্টগ্রাম, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৫ আগস্ট ২০২৫, ১১:৩০

শেয়ার করুনঃ
জামায়াতকে ‘ভণ্ড ইসলামি দল’ আখ্যা দিলেন হেফাজত আমির বাবুনগরী
শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী

চট্টগ্রামের নাজিরহাটে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামকে ‘ভণ্ড ইসলামি দল’ আখ্যা দিয়ে বলেছেন, এ দল কখনো মদিনার ইসলাম প্রতিষ্ঠা চায়নি, বরং তারা প্রতিষ্ঠা করতে চায় মওদুদীবাদ। সোমবার রাতে চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ওই সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, জামায়াত একটি সহীহ ইসলামি দল নয়, তারা কেবল কথায় ইসলাম বলে, বাস্তবে তারা ইসলামের বিপরীত পথ অনুসরণ করে। মওদুদীর চিন্তা-চেতনা ইসলামের মূল দর্শনের সঙ্গে সাংঘর্ষিক, এবং কেউ যদি সেই মতাদর্শ অনুসরণ করে, তাহলে তার ইমান থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

বাবুনগরী আরো বলেন, “আমরা চাই ইসলামী দলগুলোর ঐক্য, কিন্তু জামায়াতের সঙ্গে ঐক্য সম্ভব নয়। কারণ তারা ইসলাম নয়, নিজেদের রাজনৈতিক মতাদর্শকে প্রাধান্য দিয়ে থাকে। তাদের অবস্থান ইসলামের মূলনীতি থেকে সরে গেছে।”

আরও

ঝালকাঠির আকাশে রহস্যময় আলোর রেখা, জনমনে কৌতূহল

ঝালকাঠির আকাশে রহস্যময় আলোর রেখা, জনমনে কৌতূহল

হেফাজতের এই শীর্ষ নেতা তার বক্তব্যে বিএনপিকে দেশের বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “জামায়াত বৃহত্তর দল নয়, বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে বড় দল। জামায়াত তাদের অবস্থান ও চিন্তাধারা দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না।”

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম ও বুজুর্গ আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরী। আলোচনায় অংশ নেন এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা জুনাইদ বিন জালাল, মাওলানা আবু তালেব এবং আনাস সুলতানি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তারা সকলেই ইসলামী দলগুলোর মধ্যে পরিশুদ্ধ নেতৃত্ব ও সহীহ আক্বীদাভিত্তিক ঐক্যের উপর গুরুত্বারোপ করেন। জামায়াতের মতাদর্শকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে সেখান থেকে সরতে আহ্বান জানান বক্তারা।

মতবিনিময় সভায় স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, তৃণমূল আলেম এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ধর্মীয় শুদ্ধতা এবং রাজনীতিতে ইসলামি নৈতিকতার প্রয়োগ নিয়ে বিশদ আলোচনা হয়।

হেফাজতে ইসলামশাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকাসহ ২ কারবারি গ্রেফতার

শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকাসহ ২ কারবারি গ্রেফতার

এ ধরনের আলোচনা ইসলামি রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করবে বলে মন্তব্য করেন উপস্থিত অনেকে। হেফাজতের এই বক্তব্যে দেশে ইসলামি দলগুলোর মধ্যে নতুন করে বিতর্ক ও অবস্থান জোরদারের সম্ভাবনা তৈরি হয়েছে।

সর্বশেষ সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

জনপ্রিয় সংবাদ

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

এ সম্পর্কিত আরও পড়ুন

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

বিরামপুরে অনুমতি ছাড়াই ইউক্যালিপটাস কাটায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

দিনাজপুরের বিরামপুর উপজেলার চরকাই বন গবেষণা কেন্দ্র এলাকায় বন বিভাগের একটি গাছ কাটাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দায়িত্বপ্রাপ্ত এক ফিল্ড এসিস্ট্যান্টের বিরুদ্ধে সরকারি নিয়ম উপেক্ষা করে বনাঞ্চলের গাছ কেটে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ভোরে চরকাই বন গবেষণা কেন্দ্রের ফিল্ড এসিস্ট্যান্ট মো. সাইফুল ইসলাম একটি অপরিপক্ক ইউক্যালিপটাস গাছ কর্তন করেন। পরে গাছটি

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন প্রবাসী মুরাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রবাসী মুরাদ শেখ (৩৬)-এর মরদেহ ১৬ দিন পর দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) ভোর সাড়ে ৪টার দিকে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। নিহত মুরাদ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে। একই দিন সকাল ৯টার দিকে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ হোসেন (৫৪) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানের রামপাড়া এলাকায় অজয় হাজরার বসতবাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা পুকুরে এক ব্যক্তির পা ভাসতে দেখে সন্দেহ হলে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

পাঁচবিবিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ কর্মস্থল,বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার সার্বিক সহযোগিতায় পৌর পার্কে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাপশিয়া তাসরিন। এসময় সুধীজন, দোকানদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত চারজন নিহত এবং আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারসা পরিবহণের চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী একই প্রতিষ্ঠানের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ