রবিবার, ১৪ জুন, ২০২৬৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

কারফিউ ভেঙে রাজপথে জনতার ঢল, শেখ হাসিনার পদত্যাগে ঢাকায় উল্লাস

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৫ আগস্ট ২০২৫, ১১:৭

শেয়ার করুনঃ
কারফিউ ভেঙে রাজপথে জনতার ঢল, শেখ হাসিনার পদত্যাগে ঢাকায় উল্লাস

পাঁচই আগস্ট সকাল থেকেই ঢাকার আকাশে যেন থমথমে এক চাপা উত্তেজনা। সরকার ঘোষিত কারফিউর কারণে রাজধানীর সব সড়কে কাঁটাতারের ব্যারিকেড, সেনাবাহিনীর অবস্থান এবং পুলিশের টহলে রাজধানী পরিণত হয় এক রুদ্ধশ্বাস নগরীতে।

মহাখালী, বনানী, শাহবাগ, যাত্রাবাড়ী, রামপুরা, গুলশানসহ প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কড়া পাহারা বসানো হয়। কারফিউ পাশ থাকা সত্ত্বেও সংবাদকর্মীরা পড়েন সেনা-পুলিশের জেরার মুখে। ঢাকার প্রবেশমুখে নিরাপত্তা চৌকি বসিয়ে আটকে দেওয়া হয় চলাচল।

তবে সকাল ১০টার পর থেকে বদলে যেতে থাকে চিত্র। কাঁটাতার আর ব্যারিকেড উপেক্ষা করে রাস্তায় নামতে শুরু করেন শিক্ষার্থী, নারী-পুরুষসহ হাজারো জনতা। উত্তরা থেকে শুরু হয় মিছিল, যা সেনা সদস্যদের অনুরোধ উপেক্ষা করে এগিয়ে চলে গণভবনের দিকে।

আরও

বাংলাদেশ-ভারত একসঙ্গে হলে বিশ্বশক্তি হবে: দিনেশ ত্রিবেদী

বাংলাদেশ-ভারত একসঙ্গে হলে বিশ্বশক্তি হবে: দিনেশ ত্রিবেদী

শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও অবস্থান নেন শত শত শিক্ষার্থী। আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুঁড়লেও থামানো যায়নি মিছিল। পরে পুলিশ নিজেই অনেক জায়গা থেকে সরে যায় এবং ছাত্ররা একে একে মোড়গুলো দখলে নেয়।

রামপুরা, বনশ্রী, বাড্ডাসহ আন্দোলনের হটস্পটগুলোতেও সকাল ১১টার পর হাজারো মানুষ হাতে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকে। সেসময় হঠাৎ করেই বন্ধ হয়ে যায় ইন্টারনেট সংযোগ। ততক্ষণে ঢাকাজুড়ে ছড়িয়ে পড়ে শেখ হাসিনার পদত্যাগের গুঞ্জন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

দুপুর ১টার পর রাজধানীর রাস্তায় নেমে আসে লাখো মানুষ। ছাত্রদের মিছিলে যোগ দেন মায়েরা, শিশুরাও। অনেকে পথে সিজদায় লুটিয়ে পড়েন, কেউ কাঁদেন দু’হাত তুলে। শাহবাগ, উত্তরা, রামপুরা—সবখানে একই চিত্র।

বিকালে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীগুলো সরিয়ে নিলে হাজার হাজার মানুষ প্রবেশ করে ভিতরে। গণভবনে ভাঙচুর, লুটপাট চলে। কেউ তুলে আনেন মাছ, কেউ চেয়ার-টেবিল, কেউ আবার তুলেন বিজয়ের স্লোগান।

কারফিউশেখ হাসিনা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: জ্বালানি মন্ত্রী

নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: জ্বালানি মন্ত্রী

বিকালে বিজয় স্মরণীতে শেখ মুজিবুর রহমানের বিশাল প্রতিকৃতি ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। রাস্তার মোড়ে মোড়ে আওয়ামী লীগের কার্যালয় ও নেতাদের বাড়িঘরে চলে হামলা। সারা ঢাকায় তখন একটাই স্লোগান—“দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ”।

সর্বশেষ সংবাদ

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে ইরানে তীব্র বিক্ষোভ

যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে ইরানে তীব্র বিক্ষোভ

খুলনায় ফজরের নামাজে গুলি-হামলা দুইজন আহত

খুলনায় ফজরের নামাজে গুলি-হামলা দুইজন আহত

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ করল বিজিবি

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ করল বিজিবি

টাইগারদের চোখ এখন হোয়াইটওয়াশে, ব্যাটিংয়ে বাংলাদেশ

টাইগারদের চোখ এখন হোয়াইটওয়াশে, ব্যাটিংয়ে বাংলাদেশ

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

এ সম্পর্কিত আরও পড়ুন

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর কানাডা নয় বেটার বাংলাদেশ চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডার মতো বানানোর লক্ষ্য নয়, বরং একটি ‘বেটার বাংলাদেশ’ গড়াই তাদের লক্ষ্য। শনিবার রাতে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, কানাডা বানিয়ে ফেলবো বা অন্য কোনো দেশের মতো বানাবো। আমি বাংলাদেশকে অন্য কিছু বানাতে চাই না, আমি চাই বাংলাদেশকে একটু বেটার

দশ জেলায় চালু হচ্ছে নতুন আইসিইউ ইউনিট

দশ জেলায় চালু হচ্ছে নতুন আইসিইউ ইউনিট

জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হচ্ছে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় জনবলসহ এসব ইউনিটের কার্যক্রম রোববার (১৪ জুন) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে দেশের জেলা পর্যায়ে সংকটাপন্ন রোগীদের জন্য উন্নতমানের চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে। শিশু

শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে আতঙ্ক, আত্মগোপনে শতাধিক সদস্য

শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে আতঙ্ক, আত্মগোপনে শতাধিক সদস্য

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এক সময়ের প্রভাবশালী শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মামলায় জামিনে মুক্তি পাওয়া একাধিক শীর্ষ সন্ত্রাসী এখন প্রকাশ্যে চলাফেরা কমিয়ে দিয়েছেন। কেউ আত্মগোপনে চলে গেছেন, আবার কেউ নিয়মিত অবস্থান পরিবর্তন করছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে। সাম্প্রতিক সময়ে একের পর এক আলোচিত সন্ত্রাসী হত্যাকাণ্ড ও হামলার ঘটনায়

কোটি টাকার প্রলোভনেও আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল : বিস্ফোরক মন্তব্য মন্ত্রীর

কোটি টাকার প্রলোভনেও আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল : বিস্ফোরক মন্তব্য মন্ত্রীর

আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি দাবি করেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকার প্রলোভন দিলেও তিনি কোনো ধরনের আপস করেননি। শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান

কৃষকদের আড়াই হাজার টাকা সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

কৃষকদের আড়াই হাজার টাকা সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিএনপি মানুষের কল্যাণের রাজনীতি করে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষকদের পাশে দাঁড়াতে সরকার বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করছে। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে এককালীন আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হবে। শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজারে ঐতিহাসিক পাতালী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,