হাইব্রিড ও উচ্চফলনশীল ধানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মৌলভীবাজার জেলায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দেশীয় অসংখ্য জাতের বহুমাত্রিক ধান। এক সময় জেলার গ্রামাঞ্চলে দেশি ও স্থানীয় বিভিন্ন বৈশিষ্ট্যের ধানের ব্যাপক চাষাবাদ হলেও বর্তমানে আমন, বোরো ও আউশ মৌসুমে এসব ধানের চাষ প্রায় বিলুপ্তির পথে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, তিন দশক আগেও জেলায় প্রায় সত্তর প্রজাতির স্থানীয় ধানের চাষ হতো। বর্তমানে
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার–২০২৬’ আজ প্রদান করা হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ঘোষণায় জানানো হয়েছে, এ বছর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া-সহ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
যুক্তরাজ্য থেকে ইসরায়েলের উদ্দেশে পাঠানো সামরিক যন্ত্রাংশের দুটি চালান জব্দ করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। দেশটির আকাশসীমা ব্যবহার ও মাটিতে অবতরণসংক্রান্ত নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাটি ইউরোপীয় অস্ত্র পরিবহন নীতিমালা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। গত মাসে ব্রিটিশ অনুসন্ধানী গণমাধ্যম ডিক্লাসিফাইড, বেলজিয়ান মানবাধিকার সংগঠন ভ্রেইডেসাক্টি, আইরিশ সংবাদমাধ্যম দ্য ডিচ এবং আন্তর্জাতিক সংগঠন প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট যৌথভাবে সতর্ক করে
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সামরিক ও কূটনৈতিক চাপ বাড়াতে নতুন করে ১০ হাজারের বেশি সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, যা অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বুধবার (১৫ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ। বর্তমানে ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ বিমানবাহী রণতরীসহ একটি শক্তিশালী নৌবহর মধ্যপ্রাচ্যের
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আবারও ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় এ নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, পরীক্ষার্থীকে হাতেনাতে নকল করতে ধরা না হলেও পরীক্ষার হলে নিয়ম ভঙ্গ করলে তাকে নীরবে বহিষ্কার করা যাবে। কথা বলা, ঘাড় ঘোরানো, অন্যের খাতা
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে অস্ট্রেলিয়ার একটি বড় তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের তথ্য উঠে এসেছে, যা দেশটির জ্বালানি খাতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার মধ্যরাতের কিছু আগে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তখনই বিস্ফোরণ ও আগুনের খবর নিশ্চিত হয়, যা দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। দীর্ঘ প্রায় ১৩ ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে। অবশেষে বৃহস্পতিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে
২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) জমা পড়া ৮৪২টি অভিযোগ যাচাই-বাছাই শেষে ৪৮১ জনের গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন, ২০২৪
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে গিয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে দেবীদ্বার পৌর এলাকার বারেরা সরকার বাড়ি সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের জুতা ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তাঁর ৬ বছর বয়সী ছেলে ইয়ামিন। দুর্ঘটনায় নিহতদের পরিবারের আরও তিনজন গুরুতর
বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের একশ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, এই তালিকা মূলত বৈশ্বিক নেতৃত্ব, রাজনৈতিক প্রভাব এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখা ব্যক্তিদের মূল্যায়নের ভিত্তিতে তৈরি
ইসলামাবাদে প্রথম দফার আলোচনা ব্যর্থ হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এখনো বন্ধ হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তার ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ‘বার্তা বিনিময়’ অব্যাহত রয়েছে। তিনি জানান, আলোচনার সময় এবং পরবর্তী যোগাযোগগুলোতে ইরানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং প্রতিটি বার্তায় একই অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক প্রত্যাশিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা তার নেই। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি বৃদ্ধিকে প্রয়োজনীয় মনে করছেন না। ইরানের সঙ্গে নতুন করে সম্ভাব্য চুক্তি আলোচনার প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, “আমি যুদ্ধবিরতি বাড়ানোর কথা ভাবছি না। এমনকি এটাকে প্রয়োজনীয়ও মনে করি না। আমার বিশ্বাস, আগামী দুই দিনের মধ্যেই আপনারা অসাধারণ কিছু
সংবিধান সংশোধনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বিরতির পর সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধন একটি প্রয়োজনীয় ও সময়োপযোগী প্রক্রিয়া। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলার চেষ্টা চলছে। বিরোধীদলের সঙ্গে মতপার্থক্য থাকলেও তা মূলত সংশোধনের পদ্ধতি নির্ধারণকে
নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় ধরনের প্রশাসনিক উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্যপদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি এ বিষয়ে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে নির্ধারিত ছক অনুযায়ী সাত কার্যদিবসের মধ্যে শূন্যপদের বিস্তারিত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সরকারের
বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি (২ বিলিয়ন) মার্কিন ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত এশিয়া জিরো এমিশন কমিউনিটি (AZEC) প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি জরুরি পদক্ষেপ, ঐক্যবদ্ধ উদ্যোগ এবং দৃঢ় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের দাবি রাখে। বিশেষ
দিনাজপুরের হাকিমপুর হিলিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় এবং ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১৫ এপ্রিল দুপুরে উপজেলার হাবিবপুর সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা চত্বরে মনোরম পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দাখিল পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের শিক্ষা উপকরণ তুলে দেন অতিথি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছেলের ছুরিকাঘাতে আকল মিয়া (৭৭) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের অপর ছেলে শহিদুর মিয়া (৪৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার ছোট ছেলে মুশফিকুর রহমান মশিকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার বসুরহাট পৌরসভা ও চরহাজারী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। গ্রেপ্তার হওয়া ব্যক্তি রাজীব ভৌমিক (৩২)। তিনি উপজেলার সিরাজপুর
সারাদেশের মতো দীর্ঘ বিরতির পর উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের হাকিমপুর হিলিতে প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা হিলি মডেল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরেজমিনে দেখা যায়, পরীক্ষা শুরুর অনেক আগেই ক্ষুদে শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে কেন্দ্রে উপস্থিত হয়। পরীক্ষার্থীদের মুখে ছিল আনন্দ ও উৎসাহের ছাপ। একইভাবে অভিভাবকদের মধ্যেও ছিল উচ্ছ্বাস ও
নোয়াখালীর বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলার রায় ঘোষণার নির্ধারিত তারিখ পরিবর্তন করে আগামী ২৯ এপ্রিল ধার্য করেছেন আদালত। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ সিদ্ধান্ত দেন। বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর (পিপি) মো. সেলিম শাহী। তিনি জানান, এদিন মামলার রায় ঘোষণার কথা থাকলেও বিচারক এজলাসে
টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও আলোচনার অগ্রগতির ইঙ্গিত পাওয়ার পর বুধবার (১৫ এপ্রিল) দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম নিম্নমুখী হয়। খবরটি প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস। বিশ্লেষকদের ধারণা, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলে হরমুজ প্রণালিতে আটকে থাকা তেল সরবরাহ আবার বৈশ্বিক বাজারে ফিরে আসতে পারে, যা সরবরাহ বাড়িয়ে দাম আরও কমিয়ে দিতে
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও একটি মৃত অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ ভেসে আসার ঘটনা উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বুধবার (১৫ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে কাউয়ার চর সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন এলাকায় জোয়ারের পানির সঙ্গে প্রায় ৪০ কেজি ওজনের কচ্ছপটি ভেসে আসে। স্থানীয়রা সৈকতে কচ্ছপটি দেখতে পেয়ে দ্রুত বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের
নোয়াখালীর বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলার রায় আজ বুধবার (১৫ এপ্রিল) ঘোষণা করা হবে। নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ মামলার রায় ঘোষণা করবেন বলে আদালত সূত্রে জানা গেছে। ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার জাহান মঞ্জিল থেকে ১৪ বছর বয়সী অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে সংগঠনটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন মূল্য
প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের বিষয়ে