১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বঙ্গোপসাগরে দীর্ঘ বিরতির পর আবারও সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা করছে পাকিস্তান। ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান নৌবাহিনীর নতুন ‘হাঙ্গর’ শ্রেণির সাবমেরিনগুলো এখন বঙ্গোপসাগরে সক্রিয় উপস্থিতি বজায় রাখার সক্ষমতা অর্জন করেছে। ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে চীনে কমিশনপ্রাপ্ত হাঙ্গর শ্রেণির একটি সাবমেরিন গত সপ্তাহে করাচিতে পৌঁছেছে। পাকিস্তান নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা এখন আরব সাগরের গণ্ডি পেরিয়ে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের অধীনে নয়, বরং এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তরুণদের নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের শীর্ষ নেতাদের মতে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা। দলটি আত্মপ্রকাশের মাত্র এক বছরের মাথায় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসনে জয় লাভ করে। সেই অভিজ্ঞতার পর এখন এনসিপি সারাদেশে সংগঠন বিস্তারে মনোযোগ
দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। শুক্রবার (১৯ জুন) সকালে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার কথোপকথন রয়েছে—এমন একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে তার ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফাঁস হওয়া অডিওতে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়। এর মধ্যে একজনকে আরমান উদ্দিন বলে দাবি করা হলেও অপর ব্যক্তির পরিচয় নিশ্চিত
প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে স্বাগতিক মেক্সিকো। লুইস রোমোর করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার পাশাপাশি টুর্নামেন্টের নকআউট পর্বেও জায়গা করে নিয়েছে দলটি। শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে একাধিক সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে
লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়েহ এলাকায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা মধ্যপ্রাচ্যের চলমান কূটনৈতিক প্রক্রিয়াকে নতুন করে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই হামলার মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিক কৌশলগত লক্ষ্য অর্জনের চেষ্টা করেছেন। গত রোববার (১৪ জুন) চালানো ওই হামলার সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক শান্তি চুক্তি কার্যকর হওয়ার প্রস্তুতি চলছিল। একই সঙ্গে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি
মাত্র ১৫ সপ্তাহ আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বলেছিলেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো ধরনের চুক্তি হবে না। তবে বুধবার (১৭ জুন) যুদ্ধবিরতির সমঝোতা স্মারকের বিস্তারিত প্রকাশের পর দেখা যায়, এটি ইরানের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা নিশ্চিত করেছে। চুক্তির ফলে ইরানের তেল রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে শত শত কোটি ডলারের আয়ের পথ খুলে
ইসলামে জুমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি ইবাদত। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবারকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এ দিন মুসলমানরা একত্রিত হয়ে মসজিদে জুমার নামাজ আদায় করেন, যা ধর্মীয় চেতনা, সামাজিক সংহতি ও আত্মশুদ্ধির এক অনন্য মাধ্যম হিসেবে বিবেচিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশে নির্দেশ দিয়েছেন, জুমার দিনে নামাজের আহ্বান শোনামাত্র ব্যবসা-বাণিজ্য ও পার্থিব ব্যস্ততা ছেড়ে আল্লাহর স্মরণের দিকে
দেশের ব্যাংক খাতের আর্থিক অবস্থার অবনতির চিত্র উঠে এসেছে ২০২৫ সালের মুনাফা-লোকসানের হিসাবে। কিছু বহুজাতিক ও বেসরকারি ব্যাংক ভালো মুনাফা করলেও কয়েকটি দুর্বল ব্যাংকের বড় ক্ষতির কারণে পুরো খাত ১ লাখ ৩৬ হাজার ৬৬৬ কোটি টাকা লোকসানে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ও মাসিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংক খাতের নিট মুনাফা ছিল ১৪ হাজার ২৩০ কোটি টাকা। ২০২৩
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দীর্ঘ তদন্ত শেষে খসড়া অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুত করে তা আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সিআইডির মুখপাত্র জসীমউদ্দিন খান এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ১০ বছরেরও বেশি সময়
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হওয়ার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে এর প্রভাব ইতিমধ্যে দেখা যেতে শুরু করেছে। মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের পর হরমুজ প্রণালি দিয়ে ইরানের ১১টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি সমঝোতার খসড়া চূড়ান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জাহাজ
ফ্রান্সে অনুষ্ঠিত জি–৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বিশ্ব অর্থনীতির ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনার আগে এই দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, বুধবার (১৭ জুন) ফ্রান্সের এভিয়ান-লেস-বেইন্সে আয়োজিত জি–৭ সম্মেলনের অংশ হিসেবে এই বৈঠক হয়। বৈঠকে দুই নেতা বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়ন সহযোগিতা
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের আওতায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। শেহবাজ শরিফ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে এবং ইরানের বন্দরগুলোর ওপর
খুলনার সোনাডাঙ্গা এলাকায় এক কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা ও শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা হলেন সোনাডাঙ্গা থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্র। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার দেখায়। ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য খুলনা
দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের (১১.৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। যা আগের দামের তুলনায় ভরিপ্রতি ৯
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর ২ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা যায়, সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেন। কিছুক্ষণ পর তারা কারখানার সাপ্লাই লাইনের পানি পান করেন। এরপরই একের পর এক
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালায় তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সব পক্ষকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি জানান, প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট সব অংশীজনকে এক প্ল্যাটফর্মে
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীতে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেইট এলাকায় অবস্থিত টিএন্ডটি মহিলা কলেজে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিগুলো মূলত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এবং মানবিক সহায়তা কার্যক্রমকে
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার মন্ডলের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিদেশি ফল ‘প্যাশন ফ্রুট’, যা স্থানীয়ভাবে আনারকলি বা ট্যাং ফল নামে পরিচিত, সমতল ভূমিতে প্রথম বাণিজ্যিকভাবে চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষক সালেহ আহমদ। উপজেলার ৫ নম্বর কমলগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাঘমারা গ্রামের এই কৃষি উদ্যোক্তা কয়েক বছর ধরে পরীক্ষামূলকভাবে শুরু করা চাষকে এখন বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গেছেন। জানা গেছে, কয়েক বছর আগে জেলার পাহাড়ি অঞ্চলে
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং সমমান পর্যায়ের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দ্বারা যাচাই বা ভ্যালিডেশন করার নির্দেশ দিয়েছে সরকার। নির্ধারিত সময়সীমার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর উপবৃত্তি বিতরণ কার্যক্রম স্থগিত করা হবে বলে জানানো হয়েছে। বুধবার (১৭ জুন) ট্রাস্টের পক্ষ থেকে জারি করা এক অফিস আদেশে
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মানবিক বিষয়ক অধিবেশনে বিশ্বব্যাপী মানবিক সংকট ক্রমশ গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বুধবার অনুষ্ঠিত এই অধিবেশনে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, মানবিক নীতি ও মূল্যবোধ রক্ষায় বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে সামাজিক সুরক্ষা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও বিরল ঘটনার মধ্য দিয়ে যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলামের যমজ দুই কন্যার সঙ্গে লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামের মোঃ নুরুল আলমের যমজ দুই পুত্রের এই বিয়ে অনুষ্ঠিত হয়। জানা যায়, যমজ দুই ভাই মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ আব্দুল জব্বার বর্তমানে প্রবাসে কর্মরত।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে অপরিশোধিত তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনের বরাতে জানা যায়, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমানো, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু রাখা এবং ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার উদ্দেশ্যেই এই সমঝোতা হয়েছে। এই চুক্তির প্রভাব সরাসরি বিশ্ববাজারে পড়ে। বৃহস্পতিবার ব্রেন্ট ধরনের অপরিশোধিত