
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৪৭

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও বিরল ঘটনার মধ্য দিয়ে যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলামের যমজ দুই কন্যার সঙ্গে লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামের মোঃ নুরুল আলমের যমজ দুই পুত্রের এই বিয়ে অনুষ্ঠিত হয়।
