
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৫৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিদেশি ফল ‘প্যাশন ফ্রুট’, যা স্থানীয়ভাবে আনারকলি বা ট্যাং ফল নামে পরিচিত, সমতল ভূমিতে প্রথম বাণিজ্যিকভাবে চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষক সালেহ আহমদ। উপজেলার ৫ নম্বর কমলগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাঘমারা গ্রামের এই কৃষি উদ্যোক্তা কয়েক বছর ধরে পরীক্ষামূলকভাবে শুরু করা চাষকে এখন বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গেছেন।
