প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:২৬

প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে স্বাগতিক মেক্সিকো। লুইস রোমোর করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার পাশাপাশি টুর্নামেন্টের নকআউট পর্বেও জায়গা করে নিয়েছে দলটি।
