
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:৪৯

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের অধীনে নয়, বরং এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তরুণদের নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের শীর্ষ নেতাদের মতে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা।
