প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৩২

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে অপরিশোধিত তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনের বরাতে জানা যায়, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমানো, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু রাখা এবং ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার উদ্দেশ্যেই এই সমঝোতা হয়েছে।
