
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:১৩

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মানবিক বিষয়ক অধিবেশনে বিশ্বব্যাপী মানবিক সংকট ক্রমশ গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বুধবার অনুষ্ঠিত এই অধিবেশনে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
