
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:২৮

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং সমমান পর্যায়ের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দ্বারা যাচাই বা ভ্যালিডেশন করার নির্দেশ দিয়েছে সরকার। নির্ধারিত সময়সীমার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর উপবৃত্তি বিতরণ কার্যক্রম স্থগিত করা হবে বলে জানানো হয়েছে।
