সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬২০ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেবীদ্বারে দু’গ্রুপের সংঘর্ষ, আহত-৩০

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ জুন ২০২৩, ৪:২

শেয়ার করুনঃ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেবীদ্বারে দু’গ্রুপের সংঘর্ষ, আহত-৩০

কুমিল্লার দেবীদ্বারে দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় প্রায় ২০টি বাড়ি-ঘর ও দোকান ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় দুই গ্রুপের প্রায় ৩০জন সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ও শনিবার সকালে উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছোটশালঘর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার ছোটশালঘর গ্রামে আলম হাজারী মেম্বার ও ফরিদ উদ্দিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। গত এক সপ্তাহ পূর্বে হাজারী বাড়িতে বেড়াতে আসা এক জামাইর নিকট থেকে একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে ফরিদ উদ্দিন গ্রুপের সমর্থক গাজী খলিলুর রহমানের পুত্র আরমান (২১)কে মারধর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার ওই দু’গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে শুক্রবার রাতে স্থানীয় বড়শালঘর ইউএম এ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহজাহান সরকারের উপর হামলা চালিয়ে তাকে আহত করে আলম হাজারী মেম্বারের সমর্থকরা। এ নিয়ে শুক্রবার রাত ও শনিবার সকালে দু’দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফরিদ উদ্দিন গ্রুপের প্রায় ১৫টি এবং আলম হাজারী গ্রুপের ৫টি বাড়ি-ঘর ভাংচুর করা হয়। সংঘর্ষে উভয় গ্রুপের প্রায় ৩০ সমর্থক আহত হয়েছে। ফরিদ উদ্দিন গ্রুপের গুরত্বর আহত সমর্থক মোঃ গোলাম মোস্তফা (৫০), রানা সরকার(৩০), ফারুক খান (৩৪) ও সালমান সরকার (৩০) কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মোহন সরকার ও তমাল সরকারকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে আলম হাজারী মেম্বার গ্রুপের সমর্তক জাহাঙ্গীর হাজারী (৫৫), দুলাল মিয়া (৪০) ও গিয়াস উদ্দিন (৪০) কে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ছোটশালঘর জৌরদ্ধী বাড়ির মাহবুব আলম বলেন, র্দীঘদিন ধরে গ্রামে দু’গ্রুপের আধিপত্য নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। কিন্তু আমরা কারো পক্ষে না নেওয়ায় আলম হাজারী মেম্বার গ্রুপের লোকজন এসে আমাদের বাড়ির ৬টি ঘর ও একটি দোকান ভাংচুর করে এবং  রাতে এসে আমাদের মারধর করার হুমকী দিয়ে যায়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আলম হাজারী মেম্বার বলেন, গত ৮-১০ দিন পূর্বে আমাদের বাড়িতে একজন জামাই বেড়াতে আসলে তার নিকট থেকে আরমান একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। ওই সময় স্থানীয়রা আরমানের নিকট থেকে চুরি হওয়া মোবাইলটি উদ্ধার করে এবং তাকে কিছু কিলগুশি দিয়ে ছেড়ে দেয়। এ ঘটনায় প্রতিশোধ নিতে তারা এই সংঘর্ষের ঘটনা ঘটায়। আমাদের লোকজনের বাড়িঘর ভাংচুর করে এবং ১০ জনকে আহত করেছে। তাদের মধ্যে দেবিদ্বার হসপিটালে ৩ জন ভর্তি রয়েছে, বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি চলে এসেছে।

দেবীদ্বার
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

চুরির ঘটনা অস্বীকার করে ফরিদ উদ্দিন বলেন, হামলার ঘটনাটি ভিন্নখ্যাতে নিতে তারা চুরির অভিযোগ তুলছে। মূলত পেশীশক্তি দেখাতে আলম হাজারীর লোকজন আমাদের লোকজন ও নিরিহ কিছু গ্রামের মানুষের ১৫টি বাড়ি-ঘর ভাংচুর এবং ২০ জনকে আহত করে। তারা কুমিল্লা ও দেবীদ্বার হাসপাতলে ভর্তি রয়েছে।

এ বিষয়ে দেবীদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোন পক্ষ অভিযোগ দেয়নি, অভিযোগপত্র দিলে মামলা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

সর্বশেষ সংবাদ

দৌলতদিয়ায় ফেরিতে আগুন, অল্পতে রক্ষা

দৌলতদিয়ায় ফেরিতে আগুন, অল্পতে রক্ষা

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

৬ লাখ ৪৬ হাজার ভোটারের ঠিকানায় পৌঁছালো পোস্টাল ব্যালট

৬ লাখ ৪৬ হাজার ভোটারের ঠিকানায় পৌঁছালো পোস্টাল ব্যালট

নির্বাচনে ফ্যাসিস্টদের লাল কার্ড হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

নির্বাচনে ফ্যাসিস্টদের লাল কার্ড হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

মৌলভীবাজার-৩: হঠাৎ ভোটের মাঠে জামায়াত প্রার্থী, ১১ দলীয় জোটে বিভক্তি

মৌলভীবাজার-৩: হঠাৎ ভোটের মাঠে জামায়াত প্রার্থী, ১১ দলীয় জোটে বিভক্তি

এ সম্পর্কিত আরও পড়ুন

দৌলতদিয়ায় ফেরিতে আগুন, অল্পতে রক্ষা

দৌলতদিয়ায় ফেরিতে আগুন, অল্পতে রক্ষা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে শাহ্ মখদুম নামের একটি রো-রো ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে ফেরির ইঞ্জিনের সাইলেন্সারের পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় ফেরিতে যাত্রী এবং বিভিন্ন যানবাহন উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে সাইলেন্সার পাইপ থেকে আগুন বের হতে দেখা যায়। প্রথমে বিষয়টি গুরুতর মনে না হলেও আগুন দীর্ঘ সময় ধরে জ্বলতে

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে লস্কর বাড়ি মোড়ে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে নতুন নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বিএনপি বরণ করে নেয়। কালিকচ্ছ ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অরবিন্দ দত্ত, সাবেক সভাপতি কাছু মিয়া ও সাংগঠনিক সম্পাদক পরিমল দেবনাথসহ কমিটির অন্যান্যরা বিএনপিতে যোগ দেন। এ বিষয়ে অরবিন্দ দত্ত

মৌলভীবাজার-৩: হঠাৎ ভোটের মাঠে জামায়াত প্রার্থী, ১১ দলীয় জোটে বিভক্তি

মৌলভীবাজার-৩: হঠাৎ ভোটের মাঠে জামায়াত প্রার্থী, ১১ দলীয় জোটে বিভক্তি

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ১১ দলীয় জোটের মধ্যে বিভাজন প্রকট আকার ধারণ করেছে। দীর্ঘ ১১ দিনের নীরবতা ভেঙে হঠাৎ ভোটের মাঠে তৎপর হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও মনোনীত প্রার্থী আব্দুল মান্নান। সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় অংশ নেন। এর আগে গত শনিবার মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বিশাল শোডাউনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারে নামেন।

গোয়ালন্দের উজানচরে দাঁড়িপাল্লার গণসংযোগ

গোয়ালন্দের উজানচরে দাঁড়িপাল্লার গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকেই নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে এডঃ মোঃ নূরুল ইসলাম গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশাপাশি ধনী-দরিদ্র, গ্রাম-শহর, মাঠের মানুষের বাড়ি বাড়ি

হিজলার মেঘনায় ৪৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ৪ জেলের জরিমানা

হিজলার মেঘনায় ৪৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ৪ জেলের জরিমানা

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে পাতানো অবস্থায় ১২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নদীর তীরে প্রকাশ্যে এসব