বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের চাপের কারণে গত ১৭ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী স্বাভাবিকভাবে পালন করা সম্ভব হয়নি।
শনিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধি জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে তুলনামূলকভাবে বেশি স্বাধীন পরিবেশে দলীয় নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতিকে স্মরণ করতে পারছেন, যা অতীতের তুলনায় ভিন্ন পরিস্থিতি তৈরি করেছে।
মির্জা ফখরুল আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখেছিলেন, বর্তমান সময়ে সেই রাষ্ট্রচিন্তা ও সংস্কার ধারণা বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে।
তিনি জানান, পুরোনো ব্যবস্থার পরিবর্তে আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুশাসনের ভিত্তি গড়ে তোলার দর্শন জিয়াউর রহমানই প্রতিষ্ঠা করেছিলেন, যা আজও প্রাসঙ্গিক।