সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬২০ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ২২:৩৮

শেয়ার করুনঃ
হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি কমের অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে হিলি স্থলবন্দরের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে পাইকারি বাজারে কেজিতে ১০ টাকা। প্রকার ভেদে ২০ টাকার পেঁয়াজ বর্তমানে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। হিলি বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি কম হওয়ায় নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে হিলি বন্দরের পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, দুর্গা পূজার বন্ধের সময়ও পেঁয়াজের দাম ছিলো ২০ টাকা কেজি।  বন্ধ শেষে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও এ পণ্যটির দাম প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে গেছে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষসহ বিক্রেতারা।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, হিলি বন্দর দিয়ে দুর্গা পূজায় ৮ দিন বন্ধ ছিলো ভারত থেকে পেঁয়াজ আমদানি। তবে সেই সময়ও বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিলো ২০ থেকে ২২ টাকা। দুর্গা পূজার ছুটি শেষে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও দাম বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। তাই বাজারে পেঁয়াজ কিনতে এসে হিসেব মিলাতে পারছি না। 

বাজারে সবজি কিনতে আসা আরাফাত হোসেন বলেন,বাজারে প্রায় সব জিনিসের দাম বেশি। আজ ৩০ টাকা দরে ৫ কেজি পেঁয়াজ নিলাম। কিন্তু গত এক সপ্তাহ আগেও ২০ টাকা দরে পেঁয়াজ কিনেছি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

হিলি বন্দর বাজারের পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, আমদানিকারকরা বলছেন পেঁয়াজ আমদানি কমে গেছে। এছাড়াও বাংলাদেশের চেয়েও ভারতে পেঁয়াজের দাম বেশি। যার কারণে তারা বেশি দাম ধরছেন। তবে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেলে কয়েক দিনের মধ্যে পেঁয়াজের দাম আগের মতো স্বাভাবিক হবে। 

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কম, ভারতে দাম বেশি। অন্যদিকে ডলারের দাম বৃদ্ধির কারণে বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করা যাচ্ছে না। তবে অল্প কিছু দিনের মধ্যে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেলে বাজারে পেঁয়াজের দাম ২০ টাকার মধ্যেই আসবে বলে আশা করছি। এদিকে হিলি কাস্টমসের তথ্য মতে, গতকাল বুধবার ভারতীয় ২২ ট্রাকে ৮৮৭ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

দৌলতদিয়ায় ফেরিতে আগুন, অল্পতে রক্ষা

দৌলতদিয়ায় ফেরিতে আগুন, অল্পতে রক্ষা

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

৬ লাখ ৪৬ হাজার ভোটারের ঠিকানায় পৌঁছালো পোস্টাল ব্যালট

৬ লাখ ৪৬ হাজার ভোটারের ঠিকানায় পৌঁছালো পোস্টাল ব্যালট

নির্বাচনে ফ্যাসিস্টদের লাল কার্ড হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

নির্বাচনে ফ্যাসিস্টদের লাল কার্ড হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

মৌলভীবাজার-৩: হঠাৎ ভোটের মাঠে জামায়াত প্রার্থী, ১১ দলীয় জোটে বিভক্তি

মৌলভীবাজার-৩: হঠাৎ ভোটের মাঠে জামায়াত প্রার্থী, ১১ দলীয় জোটে বিভক্তি

এ সম্পর্কিত আরও পড়ুন

দৌলতদিয়ায় ফেরিতে আগুন, অল্পতে রক্ষা

দৌলতদিয়ায় ফেরিতে আগুন, অল্পতে রক্ষা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে শাহ্ মখদুম নামের একটি রো-রো ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে ফেরির ইঞ্জিনের সাইলেন্সারের পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় ফেরিতে যাত্রী এবং বিভিন্ন যানবাহন উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে সাইলেন্সার পাইপ থেকে আগুন বের হতে দেখা যায়। প্রথমে বিষয়টি গুরুতর মনে না হলেও আগুন দীর্ঘ সময় ধরে জ্বলতে

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে লস্কর বাড়ি মোড়ে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে নতুন নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বিএনপি বরণ করে নেয়। কালিকচ্ছ ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অরবিন্দ দত্ত, সাবেক সভাপতি কাছু মিয়া ও সাংগঠনিক সম্পাদক পরিমল দেবনাথসহ কমিটির অন্যান্যরা বিএনপিতে যোগ দেন। এ বিষয়ে অরবিন্দ দত্ত

মৌলভীবাজার-৩: হঠাৎ ভোটের মাঠে জামায়াত প্রার্থী, ১১ দলীয় জোটে বিভক্তি

মৌলভীবাজার-৩: হঠাৎ ভোটের মাঠে জামায়াত প্রার্থী, ১১ দলীয় জোটে বিভক্তি

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ১১ দলীয় জোটের মধ্যে বিভাজন প্রকট আকার ধারণ করেছে। দীর্ঘ ১১ দিনের নীরবতা ভেঙে হঠাৎ ভোটের মাঠে তৎপর হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও মনোনীত প্রার্থী আব্দুল মান্নান। সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় অংশ নেন। এর আগে গত শনিবার মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বিশাল শোডাউনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারে নামেন।

গোয়ালন্দের উজানচরে দাঁড়িপাল্লার গণসংযোগ

গোয়ালন্দের উজানচরে দাঁড়িপাল্লার গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকেই নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে এডঃ মোঃ নূরুল ইসলাম গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশাপাশি ধনী-দরিদ্র, গ্রাম-শহর, মাঠের মানুষের বাড়ি বাড়ি

হিজলার মেঘনায় ৪৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ৪ জেলের জরিমানা

হিজলার মেঘনায় ৪৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ৪ জেলের জরিমানা

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে পাতানো অবস্থায় ১২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নদীর তীরে প্রকাশ্যে এসব

জনপ্রিয় সংবাদ

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে