রবিবার, ২১ জুন, ২০২৬৭ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শনিবার দেশে পৌঁছাবে গাফ্‌ফার চৌধুরীর মরদেহ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২২, ১:৩৬

শেয়ার করুনঃ
শনিবার দেশে পৌঁছাবে গাফ্‌ফার চৌধুরীর মরদেহ

বিশিষ্ট সাংবাদিক ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ লন্ডন থেকে শনিবার (২৮ মে) ঢাকায় পৌঁছাবে। বুধবার (২৫ মে) লন্ড‌নের বাংলা‌দেশ হাইক‌মিশন এক বার্তায় এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে।

সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তার মর‌দেহ দে‌শে আনা হ‌চ্ছে। এর আগে স্থানীয় সময় গত শুক্রবার (২০ মে) ব্রিকলেন মসজিদে জুমার নামাজের পর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ দেশে ফিরবে। পরে শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

গাফ্‌ফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী, মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার স্ত্রীর পাশে সমাহিত করার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ মে) স্থানীয় সময় ভোরে লন্ডনের একটি হাসপাতালে মারা যান বরেণ্য এই সাংবাদিক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

যুক্তরাজ্যপ্রবাসী স্বনামধন্য এই সাংবাদিক স্বাধীনতাযুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক ‘জয় বাংলা’র প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন।

আবদুল গাফ্‌ফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর ব্রিটিশ শাসনামলে তৎকালীন অবিভক্ত ভারতের বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পেশাগত কারণে জনপ্রিয় এই সাংবাদিক ও কলামিস্ট বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন।

গাফ্‌ফার চৌধুরী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

যুক্তরাজ্যে আবদুল গাফ্‌ফার চৌধুরী ‘নতুন দিন’ নামে একটি সংবাদপত্র চালু করেন। পেশাদার সাংবাদিক হিসেবে তিনি সাংবাদিকতা জীবনে ‘ডানপিটে শওকত’, ‘চন্দ্রদ্বীপের উপাখ্যান’, ‘নাম না জানা ভোরে’, ‘নীল যমুনা’, ‘শেষ রজনীর চাঁদ’ ও ‘পলাশী থেকে ধানমন্ডি’র মতো ৩৫টি গ্রন্থ রচনা করেছেন।

তিনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে ‘পলাশী থেকে ধানমন্ডি’ নামের একটি ফিল্মও প্রযোজনা করেন।

সর্বশেষ সংবাদ

৪৪ জলকপাট খুলেও থামছে না তিস্তার পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

৪৪ জলকপাট খুলেও থামছে না তিস্তার পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

মোহাম্মদপুরে ঝটিকা মিছিলে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

মোহাম্মদপুরে ঝটিকা মিছিলে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

কুষ্টিয়া বাইপাসে পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত

কুষ্টিয়া বাইপাসে পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত

১৪ দফা সমঝোতা বাস্তবায়নে মুখোমুখি আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

১৪ দফা সমঝোতা বাস্তবায়নে মুখোমুখি আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

দেশের প্রথম ক্যাশলেস কারাগার চালু

দেশের প্রথম ক্যাশলেস কারাগার চালু

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

মোহাম্মদপুরে ঝটিকা মিছিলে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

মোহাম্মদপুরে ঝটিকা মিছিলে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকালে মোহাম্মদপুর থানা পুলিশ এই অভিযান চালায়। পুলিশ জানায়, সকালে কলেজগেট এলাকায় হঠাৎ করে নিষিদ্ধ সংগঠন এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের ধাওয়া দিয়ে আটক করে। আটক ব্যক্তিরা

কুষ্টিয়া বাইপাসে পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত

কুষ্টিয়া বাইপাসে পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আগুন ধরে গেলে চালক নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী ও বটতৈলের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম আনিচুর রহমান আনিস। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা। তবে ট্রাকের সহকারীর নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,

উত্তরের নদীগুলো বিপৎসীমার ওপরে, চার জেলায় বন্যার শঙ্কা

উত্তরের নদীগুলো বিপৎসীমার ওপরে, চার জেলায় বন্যার শঙ্কা

দেশের উত্তরাঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত এবং ভারতের অরুণাচল প্রদেশসহ উজান এলাকায় প্রবল বর্ষণের কারণে দেশের প্রধান কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন জানিয়েছেন, ভারি বৃষ্টির ফলে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায়

বিতর্কিত বক্তব্যের জেরে কেএমপি অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

বিতর্কিত বক্তব্যের জেরে কেএমপি অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

বেফাঁস মন্তব্যের জেরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২০ জুন) পুলিশের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বর্তমান কর্মস্থলের দায়িত্ব থেকে অবমুক্ত করে ২১ জুনের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে হবে। একই সঙ্গে তাকে পুলিশ সদর

হ্যান্ডকাপ সহ আসামী ছিনিয়ে নিলো মাদক কারবারীরা !

হ্যান্ডকাপ সহ আসামী ছিনিয়ে নিলো মাদক কারবারীরা !

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় প্রশাসনের ওপর হামলা ও হ্যান্ডকাপ পরা এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) বিকেলে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে দৌলতদিয়া এশিয়া বোর্ডিং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় আশীষ চন্দ্র শীল নামের