বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬২৯ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সুন্দরবনে তৈরি হবে ইকো-ট্যুরিজম কেন্দ্র

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১:৪৭

শেয়ার করুনঃ
সুন্দরবনে তৈরি হবে ইকো-ট্যুরিজম কেন্দ্র

বিশ্বের অনেক পর্যটকের প্রধান আকর্ষণের জায়গা সুন্দরবন।সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বনকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে সুন্দরবন ইকো-ট্যুরিজম কেন্দ্র তৈরি হবে।সেই সঙ্গে সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে বনজ সম্পদের ওপর নির্ভরশীলতা কমাতে কাজ করা হবে। 

সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটন বা ইকো-ট্যুরিজম সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী জানান,প্রকল্পের অন্যতম উদ্দেশ্য সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটন সুবিধা সম্প্রসারণের মাধ্যমে প্রতিবেশ সুরক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা।এ জন্য সাড়ে ছয় হাজার বর্গমিটারের একটি আরসিসি ফুট ট্রেইল,একটি ইন্টারপ্রিটেশন ও ইনফরমেশন সেন্টার ও সাতটি স্যুভেনির শপ নির্মাণ করা হবে। বন কর্মকর্তা,কর্মচারী,ইকোট্যুর অপারেটর,গাইড কো ম্যানেজমেন্ট কমিটির ৬০০ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্কুল,কলেজের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করতে বিলি করা হবে লিফলেট।

পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে

তিনি বলেন,সুন্দরবনের সম্পদের ওপর চাপ কমানো ও স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই প্রকল্পটি হাতে নেওয়া হচ্ছে।পর্যটনের বিকাশ হলে স্থানীয়রা ঝুঁকিপূর্ণ পেশা ছেড়ে দেবে।ফলে সুন্দরবনের ওপর নেতিবাচক চাপও কমবে। পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে। পর্যবেক্ষণ টাওয়ার করা হবে।প্রতিবেশ ও পরিবেশ ঠিক রেখে ঝুলন্ত সেতুসহ অন্য অবকাঠামোও গড়ে তোলা হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

বন বিভাগ সূত্র জানায়,চলতি মাস থেকে ২০২২ সালের জুন মেয়াদে সুন্দরবনকে ঘিরে বিশাল কর্মযজ্ঞ হাতে নিতে যাচ্ছে বন অধিদফতর। নতুন এই প্রকল্পের আওতায় সাতটি ফাইবার বডি ট্রলার, তিনটি পন্টুন ও গ্যাংওয়ে, তিন কিলোমিটার আরসিসি সড়ক, ছয়টি পাবলিক টয়লেট, সাড়ে আট হাজার ঘনমিটার পুকুর খনন, একটি সেডশহ প্রদর্শনী ম্যাপ ও ৩০টি আরসিসি বেঞ্চ নির্মাণ করা হবে। পাঁচটি গাইড ম্যাপ, ২০টি ডাস্টবিন ও পর্যটকদের জন্য ১০টি পথ নির্দেশনা তৈরি করা হবে। প্রকল্পটি সুন্দরবনের পশ্চিম ও সুন্দরবন পূর্ব বন বিভাগ বাস্তবায়ন করবে।

বন বিভাগের সিএফ (বন সংরক্ষক) মিহির কুমার দে বলেন, বর্তমানে সুন্দরবনে ইকো-ট্যুরিজম কেন্দ্র হিসেবে করমজল, হাড়বাড়িয়া, কটকা, কচিখালী,দুবলারচর,হিরণপয়েন্ট ও কলাগাছিয়া রয়েছে।ইকো-ট্যুরিজম কেন্দ্র সম্প্রসারণের জন্য সুন্দরবন পূর্ব বন বিভাগে আন্দারমানিক ও শরণখোলা এবং সুন্দরবন পশ্চিম বন বিভাগে শেখেরটেক মন্দির রয়েছে। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এ ছাড়া সুতারখালী এলাকার কৈলাশগঞ্জ ও কলাবগী এলাকা নির্ধারণ করা হয়েছে। নতুন চারটিসহ মোট ১১টি ইকো-ট্যুরিজম কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির আওতাভুক্ত। ব্যবস্থাপনা কমিটির আওতায় ৩৪ হাজার গ্রাম সংরক্ষণ দলের সদস্য রয়েছে।কমিটিকে সম্পৃক্ত করে ইকো-ট্যুরিজম কেন্দ্র সম্প্রসারণ ও উন্নয়নের মাধ্যমে বনের ওপর নির্ভরশীলতা কমানো হবে বলে জানান তিনি।

প্রতিবেশ ও পরিবেশ ঠিক রেখে ঝুলন্ত সেতুসহ অন্য অবকাঠামোও গড়ে তোলা হবে

সুন্দরবন বিভাগের করমজল পর্যটন কেন্ট্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির বলেন,বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত সুন্দরবন।বিশ্বের ৩৫টি দেশে বড় বড় নদীর মোহনায় এমন বন রয়েছে।যার মধ্যে আমাদের সুন্দরবন সবচেয়ে বড়।তাই সুন্দরবনকে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বলা হয়। আর এ কারণে সুন্দরবন বিশ্বের অনেক পর্যটকের প্রধান আকর্ষণের জায়গা।

তিনি আরও বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশ আছে তাদের আয়ের একমাত্র আয়ের উৎস পর্যটন খাত। আমাদের পর্যটন খাতে বড় বিনিয়োগ করা যায়,তাহলে যেমন কর্মসংস্থান বৃদ্ধি তেমনি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবো।

Mijan Tours & Travels-মিজান ট্যুরস্ এন্ড ট্রাভেলস এর সত্ত্বাধিকারী মিজানুর রহমান বলেন,সুন্দরবনে পর্যটক বাড়াতে নতুন উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।এটা করা খুবই প্রয়োজন।তাহলে পর্যটন খাত থেকে সরকার বড় রাজস্ব পাবে।

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

সর্বশেষ সংবাদ

সুষ্ঠু নির্বাচন হলে ফল মেনে নেবে জামায়াত: ডা. তাহের

সুষ্ঠু নির্বাচন হলে ফল মেনে নেবে জামায়াত: ডা. তাহের

নারী ভোটারে মুখর নোয়াখালীর কেন্দ্রগুলো

নারী ভোটারে মুখর নোয়াখালীর কেন্দ্রগুলো

গুলশানে ভোট দিলেন তারেক রহমান, বিএনপি জয়ে আশাবাদ

গুলশানে ভোট দিলেন তারেক রহমান, বিএনপি জয়ে আশাবাদ

বরিশাল-৫: এজেন্টদের বাধা ও পেশিশক্তি ব্যবহারের অভিযোগ মনীষার

বরিশাল-৫: এজেন্টদের বাধা ও পেশিশক্তি ব্যবহারের অভিযোগ মনীষার

জামায়াত নেতার ঘরে গোপন বৈঠক, বরিশালে চার সহকারি প্রিজাইডিং অফিসার আটক

জামায়াত নেতার ঘরে গোপন বৈঠক, বরিশালে চার সহকারি প্রিজাইডিং অফিসার আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

নারী ভোটারে মুখর নোয়াখালীর কেন্দ্রগুলো

নারী ভোটারে মুখর নোয়াখালীর কেন্দ্রগুলো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর উচ্চবিদ্যালয় কেন্দ্র ও কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ছয়টি আসনে মোট

বরিশাল-৫: এজেন্টদের বাধা ও পেশিশক্তি ব্যবহারের অভিযোগ মনীষার

বরিশাল-৫: এজেন্টদের বাধা ও পেশিশক্তি ব্যবহারের অভিযোগ মনীষার

ভোটের শুরুতেই সার্বিক পরিবেশ মূল্যায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বরিশাল-৫ (সদর) আসনের বাসদ প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে শহরের এসসিজিএম ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেলা বাড়লে ভোটের প্রকৃত চিত্র স্পষ্ট হবে। ডা. মনীষা অভিযোগ করেন, আগের দিন বরিশালের বিভিন্ন কেন্দ্রে পেশিশক্তির প্রদর্শন দেখা গেছে। তার ভাষ্য অনুযায়ী, তাদের দলীয় এজেন্টদের কেন্দ্রে প্রবেশ ঠেকাতে

জামায়াত নেতার ঘরে গোপন বৈঠক, বরিশালে চার সহকারি প্রিজাইডিং অফিসার আটক

জামায়াত নেতার ঘরে গোপন বৈঠক, বরিশালে চার সহকারি প্রিজাইডিং অফিসার আটক

বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের চারজন সহকারি প্রিজাইডিং অফিসারকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রাসেদ বেপারীর বসতঘর থেকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও ধানের শীষ মার্কার সমর্থক মো. শিপন ও আবদুস সালামসহ একাধিক ব্যক্তি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা রাসেদ

কুয়াকাটায় ব্যালটের ছবি তুলতে গিয়ে আটক ১

কুয়াকাটায় ব্যালটের ছবি তুলতে গিয়ে আটক ১

পটুয়াখালীর কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান শেষে ব্যালটের ছবি ধারণের অভিযোগে এক ভোটারকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মোহাম্মদ বেলায়েত (৪৫)। তিনি কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভোটার এবং তার পিতার নাম আঃ মজিত। বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালে গোপন কক্ষে ব্যালট পেপারের ছবি তোলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে

বরিশালে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

বরিশালে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী সৈয়দ ফয়জুল করিম ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নগরীর রূপাতলী হাউজিং এলাকার একটি ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলবে। একই সময়ে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। বরিশাল জেলার ছয়টি আসনে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ