বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে নির্বাচনী লড়াই হবে ত্রিমুখী

নাজমুল হক নাহিদ আত্রাই, নওগাঁ।
নাজমুল হক নাহিদ আত্রাই, উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৩

শেয়ার করুনঃ
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে নির্বাচনী লড়াই হবে ত্রিমুখী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র দুই দিন। ইতিমধ্যেই প্রার্থীদের প্রচারণার সময় শেষ হয়েছে। এখন চলছে চুলচেরা হিসাব-নিকাশের পালা। তাই নির্বাচনের সময় যতই কমে যাচ্ছে, ততই ব্যস্ততার সাথে টেনশনও বাড়ছে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের। 

আসন্ন নির্বাচনে নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে সর্বশেষ আসন নওগাঁ-৬। আত্রাই-রাণীনগর এই দুই উপজেলা নিয়ে গঠিত আসনে এবার প্রতিদ্বন্দ্বীতা করছেন ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু, মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. খবিরুল ইসলাম, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো. রফিকুল ইসলাম এবং হাতি প্রতীকে বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আতিকুর রহমান রতন মোল্লা। 

এই ৫জন প্রার্থীর জয়-পরাজয় নির্ধারণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে। 

আরও

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি
দুই উপজেলার ১৬টি ইউনিয়নে এবার মোট ৩ লাখ ৪৫ হাজার ৪১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন। এর মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ হাজার সংখ্যালঘু ভোটার আছে। যা মোট ভোটারের ১৭ শতাংশ। 

একসময়ের বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত এই আসনে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। সেই কারণে এখানে লড়াই হবে ত্রিমুখী। যদিও দলীয় প্রতীক একটা বড় ফ্যাক্ট হিসেবে কাজ করবে, থাকবে সুবিধাস্থানে। তারপরও অপেক্ষা করতে হবে আগামী ১২ তারিখ পর্যন্ত। 

বিএনপি ও জামায়াতে ইলামীর আছে একটা নিদির্ষ্ট ভোট ব্যাংক। দুই দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী ও কর্মীরা তাদের সমর্থন ও ভোট বাড়ানোর চেষ্টায় কাজ করে গেছেন। এদিকে আওয়ামীলীগ বিহীন এই নির্বাচনে বিএনপি কি আসনটি পুনরুদ্ধার করতে পারবে? এমনই প্রশ্নসহ ১২তারিখের অপেক্ষায় আছেন কর্মী সমর্থকরা। 

যার কারণে নির্বাচনকে সামনে রেখে ভোটারদের আকৃষ্ট করতে ভিন্ন ভিন্ন কৌশলে ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়েছেন রাজনৈতিক দলগুলো। দিয়েছেন নিজ নিজ দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও নানা প্রতিশ্রুতি। উদ্দেশ্য এলাকায় দলের প্রতীকে জয়ী হওয়া। তবে এবারের নির্বাচনে জয়-পরাজয়ের গেম চেঞ্জার হতে পারেন সংখ্যালঘু ভোটাররা। তারা হতে পারে এই নির্বাচনে ‘ট্রাম্পকার্ড’। কারণ চব্বিশের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনে সংখ্যালঘুদের ভোট জয়-পরাজয়ে বড় ফ্যাক্টর হবে বলে অনেকেই মনে করছেন। এছাড়া বিগত দিনে এই আসনে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যার কারণে অনুষ্ঠিত নির্বাচনে তারাই এই আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করতে পারেন। কাজেই কোন প্রার্থী হাসবে বিজয়ের হাসি, পড়বে জয়ের মালা তা বলা মুশকিল।

নওগাঁ-৬লড়াই হবে ত্রিমুখী
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ
সেই সাথে মোট ভোটারদের মধ্যে অর্ধেকের বেশি নারী ভোটার। নির্বাচনে এই ভোট গুরুত্বপূর্ণ হবে। তবে এর সঙ্গে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও বিশেষ গরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সচেতন মহল। এখন সংখ্যালঘু ও নারীদের উপস্থিতি অনেকটা নির্ভর করবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে। গোলমালের আশঙ্কা থাকলে তারা অনেকেই হয়তো নাও যেতে পারে। হ্যারাসড হতে চান না কেউ।" ভোটের দিন পরিস্থিতি কেমন হয়, সেটি নির্বাচনে প্রভাব ফেলে। ভোটার উপস্থিতিতেও নিরাপত্তার ইস্যুটি গুরুত্বপূর্ণ হবে। এরই মধ্যে দুই প্রতিদ্বন্দ্বী জোটের শীর্ষ নেতাদের নির্বাচনী প্রচারে ভোট কেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানাতে দেখা যাচ্ছে। " অলরেডি সকালে গিয়ে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার কথা বলা হচ্ছে। কাজেই যদি সকালের দিকেই মারামারির মতো ঘটনা ঘটে তাহলে তো ভোটাররা ভয়ে আসতে চাইবে না।"

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তবে নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, ব্যাপক উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থাসহ আসনের প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আর ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো কেন্দ্রে গোলযোগ দেখা দিলে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোটারদের আশা ও প্রত্যাশা "আমরা একটা সুরক্ষিত বাংলাদেশ চাই। সবার জন্য ভাল হবে এমন পরিবেশ চাই। যেদলই ক্ষমতায় আসুক- আমাদের অধিকার যাতে পুরণ হয়।" "নিরাপত্তা, দ্রব্যমূল্য এবং দেশের সংস্কার। এছাড়া আমাদের বাক স্বাধীনতা ঠিক থাকে- এটাই আমরা চাই। 

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা উন্নয়ন ও সুশাসনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার সমস্যা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য, গ্রামীণ সড়ক উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থান এসব বিষয় এবার ভোটারদের প্রধান প্রত্যাশা।

রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৫৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্র ঝুঁকিপূর্ন (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট নির্বিঘ্নে করতে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোটকথা শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোটাররা যেন ভোট দিতে পারে, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।

আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, এই উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসাবে আমলে নেওয়া হয়েছে। তবে সুষ্ঠু পরিবেশে ভোট প্রদানের জন্য আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি।

রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ ও আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

এ সম্পর্কিত আরও পড়ুন

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীর ভয়াবহ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। বুধবার বিকেলে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখনীজানা ও বাদুরতলা এলাকায় নদীভাঙনের ক্ষয়ক্ষতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শনকালে এমপি জামাল নদীতীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা উল্লেখ করে ২৪ কিলোমিটার দীর্ঘ টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন। তিনি জানান, ভাঙনরোধে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে আগামী ১০ দিনের মধ্যে

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা খাদ্য খাদ্যগুদাম প্রাঙ্গণে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর- আত্রাই) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।   উদ্বোধনী বক্তব্যে প্রধান

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে রুপান্তর ও পরিবেশ বান্ধব পর্যটন শহর গড়ে তুলতে “কুয়াকাটা উন্নয়ন ফোরাম” নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এর আত্মপ্রকাশ ঘটেছে।  এ উপলক্ষে গতকাল ১৩ মে (বুধবার) সন্ধা রাতে অভিজাত হোটেল খান প্যালেস হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি এম এ মোতালেব শরীফ। প্রধান অতিথি ছিলেন

নবাবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নবাবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ) দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শামিম আল মামুন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,শিক্ষক,গণমাধ্যম কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বীরেন বুনার্জি (৪৩) ও তার স্ত্রী সুভদ্রা বুনার্জি (৪০)। তারা উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগান এলাকার বাজার টিলা এলাকার বাসিন্দা। বুধবার (১৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানাধীন মিরতিংগা চা বাগান এলাকায় অভিযান পরিচালনা

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে