শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬৩ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

যে বিতর্ক থেকে বিরত থাকতে বলেছেন বিশ্বনবি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ জুন ২০২০, ১৫:৩৩

শেয়ার করুনঃ
যে বিতর্ক থেকে বিরত থাকতে বলেছেন বিশ্বনবি

।তর্ক-বিতর্ক ও ঝগড়া-ঝাটি করার মাধ্যমেই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হয়। সঠিক পথ থেকে সরে যাওয়া মানুষ অনেক সময় ঈমানহীন হয়ে পড়ে। এ কারণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে তর্ক-বিতর্ক বা ঝগড়া-ঝাটি করতে নিষেধ করেছেন। হাদিসে এসেছে-

হজরত আবু উমারা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'কোনো জাতি হেদায়েতের ওপর প্রতিষ্ঠিত থাকার পরে গোমরাহ বা পথভ্রষ্ট হয় না, যতক্ষণ না তারা তর্ক-বিতর্কে লিপ্ত হয়। অতপর রাসুলু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআনুল কারিমের এ আয়াতটি পাঠ করলেন-

مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا - بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ

আরও

আধুনিক সমাজগঠনে ইসলামের নীতি মানবকল্যাণের পথপ্রদর্শক

আধুনিক সমাজগঠনে ইসলামের নীতি মানবকল্যাণের পথপ্রদর্শক
অর্থাৎ 'তারা আপনার সামনে যে উদাহরণ উপস্থাপন করে তা কেবল বিতর্কের জন্যই করে থাকে। মূলতঃ তারা হলো এক বিতর্ককারী সম্প্রদায়।' (তিরমিজি, ইবনে মাজাহ)

এ ছাড়াও সত্য জানার পরও যারা শুধু ইচ্ছাকৃত অন্যের ওপর বিজয়ী হওয়ার উদ্দেশ্যে ব্যক্তি, দল, মত, বংশ ইত্যাদি কারণে অন্যায়ভাবে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে, এ সবই গোমরাহি তথা পথভ্রষ্টতা। এ সম্পর্কে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন-শরিয়তে ঐ তর্ককে তিরস্কার করা হয়েছে, যা ইলম ছাড়া অন্যায়ভাবে করা হয়। অথবা সত্য স্পষ্ট হওয়ার পরও করা হয়। সুতরাং এ বক্তব্য থেকেও বোঝা যায় যে, ঝগড়া-ঝাটি ও অন্যায় তর্ক-বিতর্ক গোমরাহি বা পথভ্রষ্টতার আলামত বহন করে।

তবে তর্ক-বিতর্ক যদি হয় সত্যের সমর্থনে, যে তর্ক-বিতর্কে কোনো অন্যায় কথা বা ঝগড়া হওয়ার সম্ভাবনা একেবারেই না থাকে সে বিতর্ক করা যাবে। তবে তা হবে কুরআনের ভাষায় উত্তম বিতর্ক। ইসলামের পক্ষে সে উত্তম বিতর্ক করার নির্দেশও দিয়েছে ইসলাম। আল্লাহ তাআলা বলেন-

ধর্ম
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ - وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ- إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ

আরও

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল
'তোমার রবের পথে (মানুষকে) আহ্বান কর, প্রজ্ঞা এবং সুন্দর উপদেশ বাণীর মাধ্যমে আর তাদের সাথে বিতর্ক কর সুন্দরতম পন্থায়। নিশ্চয় তোমার রব সব চেয়ে বেশি জানেন, কে তার পথে থেকে বিচ্যুত হয়েছে।' (সুরা নাহল : আয়াত ১২৫)

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ইসলামের দাওয়াতের চমৎকার দুটি মূলনীতি ফুটে উঠেছে এ আয়াতে কারিমায়। আর তাহলো-

হেকমত বা প্রজ্ঞাপূর্ণ ভাষায় তথা কুরআন-সুন্নাহর দলিলসহ ইসলামের দাওয়াত পেশ করা। সুন্দর ও উত্তম উপদেশ বাণীর মাধ্যমে ইসলামের প্রতি দাওয়াত দেয়া। আর তা হতে পারে কুরআন-সুন্নায় উল্লেখিত সব উৎসাহ, সতর্ক বাণী, জান্নাতের নেয়ামত ও জাহান্নামের ভয়াবহ সতর্কতার নসিহত ও নির্দেশনা।

মনে রাখতে হবে

তর্ক-বিতর্ক মানুষকে গোমরাহিতে নিমজ্জিত করে দেয়। তাই তর্ক-বিতর্কের বিষয়ে সাবধান থাকতে হবে। যখন ইসলাম ও কুরআন-সুন্নাহ মোতাবেক বিতর্ক বা উত্তম নসিহত পেশ করা হবে তখনও সাবধানতা অবলম্বন করা জরুরি। যেন ইসলামের কথা বলতে গিয়ে কুরআন-সুন্নাহর বাইরে কোনো অপ্রয়োজনীয় বিতর্ক না হয়ে যায়।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহে অযথা তর্ক-বিতর্ক ও ঝগড়া-ঝাটি থেকে হেফাজত করুন। ইসলামের জন্য বিতর্কের প্রয়োজন হলে সুন্দরতম পন্থায় তথা নম্রতা, ভদ্রতা, শালীনতা, প্রমাণ উপস্থাপন, ইলম এবং যৌক্তিক বক্তব্য পেশের মাধ্যমে বিতর্ক করে দ্বীনের পথে আহ্বান করার তাওফিক দান করুন। হাদিসে ঘোষিত পথভ্রষ্টতা তথা ধ্বংস থেকে হেফাজত করুন। আমিন

ইনিউজ ৭১/ জি.হা

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

আজ শুক্রবার, মুসলিম উম্মাহর জন্য সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ও বরকতময় দিন। ইসলামে জুমার দিনের বিশেষ মর্যাদা রয়েছে। এ দিনকে ‘সাইয়্যিদুল আইয়াম’ বা সব দিনের সেরা দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র এই দিনে আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমত, বরকত ও ক্ষমার বিশেষ সুযোগ রেখেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন কোনো মুসলিম বান্দা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করলে

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

ইসলামে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে জুমার দিনের বিশেষ মর্যাদা রয়েছে। পবিত্র এই দিনটি মুসলমানদের জন্য রহমত, বরকত ও ক্ষমা লাভের অন্যতম সুযোগ। কোরআন ও হাদিসে জুমার দিনের বিভিন্ন আমলের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে জুমার নামাজ আদায়, বেশি বেশি দরুদ শরিফ পাঠ, দোয়া, তওবা, কোরআন তিলাওয়াত এবং সূরা কাহফ পাঠের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামী চিন্তাবিদরা বলেন, জুমার দিনের

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

জীবনের পথে মানুষকে নানা ধরনের পরীক্ষা ও সংকটের মুখোমুখি হতে হয়। কখনো অর্থনৈতিক কষ্ট, কখনো পারিবারিক সমস্যা, আবার কখনো অসুস্থতা বা মানসিক অস্থিরতা মানুষকে দুর্বল করে তোলে। ইসলাম শিক্ষা দেয়, এসব পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধারণ এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, "নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।" (সূরা আল-বাকারা: ১৫৩)

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখ, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটি শুধু ঐতিহাসিক নানা ঘটনার স্মৃতিবাহী নয়, বরং সত্য, ন্যায় ও আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মাছুম আহমদ দুধরচকী এক বক্তব্যে বলেন, আশুরার রোজা ইসলামের গুরুত্বপূর্ণ নফল ইবাদতের অন্যতম। রমজানের রোজা ফরজ

এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়

এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” ঈমান শব্দের আভিধানিক অর্থ স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, অনুগত হওয়া মতান্তরে দৃঢ় বিশ্বাস করা। এটি কুফর বা

সর্বশেষ সংবাদ

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা, কমবে জ্বালানি আমদানি

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা, কমবে জ্বালানি আমদানি

সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় সরকার: মির্জা ফখরুল

সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় সরকার: মির্জা ফখরুল

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়েনি, জানালেন বিদ্যুৎমন্ত্রী

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়েনি, জানালেন বিদ্যুৎমন্ত্রী

আদিবাসীদের নৃত্যের তালে তালে তিন ধর্মপ্রদেশের বিশপকে বরণ

আদিবাসীদের নৃত্যের তালে তালে তিন ধর্মপ্রদেশের বিশপকে বরণ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম