মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫১ পৌষ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

গণতন্ত্র রক্ষায় দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি: আরিফুল হক চৌধুরী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৩:১৯

শেয়ার করুনঃ
গণতন্ত্র রক্ষায় দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি: আরিফুল হক চৌধুরী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, “আমরা আগে জাতীয় সংসদ নির্বাচন চাই। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচন যত বিলম্ব হচ্ছে, রাজনৈতিক সংকট ততই বাড়ছে।”

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে বিএনপির আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও

কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব

কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব

সমাবেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ফ্যাসিবাদের দোসরদের চক্রান্ত প্রতিহত করা এবং একটি গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষার জন্য অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

আরও

আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে ব্যাখ্যা

আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে ব্যাখ্যা
জাতীয় নির্বাচন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

সমাবেশের সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও জেলার সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এছাড়াও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিএনপি নেতারা বলেন, “স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জাতীয় সংকট সমাধান করা যাবে না। দেশ চালায় জাতীয় সংসদ, আইন প্রণয়নও হয় সংসদ থেকে। ফলে জাতীয় সংসদ নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকে সচল করতে হলে একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে।”

বক্তারা আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান। তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। সরকারকে অবশ্যই বাজার ব্যবস্থাপনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

সমাবেশে বিএনপি নেতারা আরও বলেন, “বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় টিকে থাকার জন্য নানা চক্রান্ত করছে। জনগণের অধিকার আদায়ে আমরা রাজপথে থাকব এবং গণতন্ত্র পুনরুদ্ধার করব।”

সর্বশেষ সংবাদ

চোরাই গরু বিক্রির বাকি টাকা নিতে এসে জনতার হাতে আটক চোর

চোরাই গরু বিক্রির বাকি টাকা নিতে এসে জনতার হাতে আটক চোর

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই ৫ বসতঘর

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই ৫ বসতঘর

রাজবাড়ীর চরাঞ্চলে হাইব্রিড টমেটোর বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

রাজবাড়ীর চরাঞ্চলে হাইব্রিড টমেটোর বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

শুঁটকির গ্রাম আত্রাই: মাছের অভাবে উৎপাদনে ভাটা

শুঁটকির গ্রাম আত্রাই: মাছের অভাবে উৎপাদনে ভাটা

আগামীকাল মহান বিজয় দিবস, জাতির গৌরবোজ্জ্বল ইতিহাস

আগামীকাল মহান বিজয় দিবস, জাতির গৌরবোজ্জ্বল ইতিহাস

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে ওজনস্কেলে অনিয়ম, ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ

গোয়ালন্দে ওজনস্কেলে অনিয়ম, ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ

হাদি গুলিবিদ্ধ: প্রতিবাদে কাল সারাদেশে বিক্ষোভ বিএনপির

হাদি গুলিবিদ্ধ: প্রতিবাদে কাল সারাদেশে বিক্ষোভ বিএনপির

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ ৮ খণ্ডের প্রতিবেদন প্রকাশ

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ ৮ খণ্ডের প্রতিবেদন প্রকাশ

ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, আক্রান্তের ঢেউ থামছে না

ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, আক্রান্তের ঢেউ থামছে না

দিনাজপুরে এক মাসে চার কোটি টাকার মাদক–চোরাচালান জব্দ করেছে বিজিবি

দিনাজপুরে এক মাসে চার কোটি টাকার মাদক–চোরাচালান জব্দ করেছে বিজিবি

এ সম্পর্কিত আরও পড়ুন

সিইসির বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত আমির, ব্যাখ্যার দাবি

সিইসির বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত আমির, ব্যাখ্যার দাবি

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় যখন সারাদেশের মানুষ সমব্যথী, তখন সিইসির বক্তব্য জাতিকে ক্ষুব্ধ করেছে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে নিজের অবস্থান ও বক্তব্যের স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে বলে দাবি জানান তিনি। সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর

শহীদ মিনারে ভারতের বিরুদ্ধে যে হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ

শহীদ মিনারে ভারতের বিরুদ্ধে যে হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করায় প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় সমাবেশে তিনি এ সমালোচনা করেন। ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে হাদির ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, একই

বিজয় দিবসে জাতীয় ঐক্যের বার্তা দিলেন তারেক রহমান

বিজয় দিবসে জাতীয় ঐক্যের বার্তা দিলেন তারেক রহমান

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদ হওয়া সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৫ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। বাণীতে তারেক রহমান বলেন, ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। এই বিজয়ের মাধ্যমে একটি স্বাধীন ও সার্বভৌম

হাদি গুলিবিদ্ধ: প্রতিবাদে কাল সারাদেশে বিক্ষোভ বিএনপির

হাদি গুলিবিদ্ধ: প্রতিবাদে কাল সারাদেশে বিক্ষোভ বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় বিএনপি অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) এ মিছিল অনুষ্ঠিত হবে বলে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান। তিনি বলেন, “এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে,

হাদির ওপর সশস্ত্র হামলা, বিএনপির কঠোর নিন্দা

হাদির ওপর সশস্ত্র হামলা, বিএনপির কঠোর নিন্দা

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩৩) নির্বাচনী প্রচারণার মধ্যে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেলে আসা দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ