বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬২৭ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

প্রিয় নবী মুহাম্মদ (সা.): বিশ্ববাসীর জন্য রহমত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২২

শেয়ার করুনঃ
প্রিয় নবী মুহাম্মদ (সা.): বিশ্ববাসীর জন্য রহমত

প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্বের প্রতিটি মানুষ, বিশেষ করে মুসলিম উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহান রহমত। আল্লাহ পাক সুরা ইউনূস-এর ৫৮ নম্বর আয়াতে নির্দেশ দেন, “আপনি বলে দিন আল্লাহর ফজল ও রহমতের জন্য তারা যেন আনন্দ প্রকাশ করে।” এখানে আল্লাহর রহমত হিসেবে উল্লেখ করা হয়েছে তাঁর প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-কে। আল্লাহ পাক আরও বলেন, “আমি আপনাকে সারা জাহানের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছি।” (সুরা আম্বিয়া: ১০৭)।

নবীজি ছিলেন এক অসাধারণ নেতা এবং মানবতার সেবায় নিবেদিত প্রাণ। তিনি সারা জীবন উম্মতের কল্যাণ কামনায় কাজ করেছেন এবং তাদের সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা করেছেন। নবীর দয়ালু ও দরদী স্বভাবের কারণে উম্মতরা তাঁকে তাদের শেষ আশ্রয়স্থল হিসেবে গ্রহণ করেছিল। নবীজি সর্বদা চিন্তা করতেন কিভাবে তার উম্মত ঈমানদার হয়ে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি লাভ করতে পারে।

আরও

রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন

রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন

কোরআনে আল্লাহ বলেন, “তোমাদের মধ্যে এসেছেন এমন একজন রাসুল, যিনি তোমাদের দুঃখকে অত্যন্ত দুঃসহ মনে করেন, তিনি তোমাদের হিতাকাঙ্ক্ষী এবং বিশ্বাসীদের প্রতি দয়াময়।” (সূরা তওবা: ১২৮)। হযরত ইবনে আস (রা.) এর একটি হাদিস থেকে জানা যায়, নবীজি কান্না বিজড়িত কণ্ঠে বলেছিলেন, “আল্লাহুম্মা উম্মতি উম্মতি”—অর্থাৎ, “হে আল্লাহ, আমার উম্মতের জন্য মাগফিরাত প্রার্থনা করছি।” (সহিহ মুসলিম)।

আরও

পবিত্র শবে বরাত আজ

পবিত্র শবে বরাত আজ

নবী মুহাম্মদ (সা.)-এর জীবনে দয়া, মমতা এবং ভালোবাসার অনেক দৃষ্টান্ত রয়েছে। তিনি ছিলেন এক অসাধারণ মানবিক চরিত্রের অধিকারী। যখনই উম্মতের কষ্ট বা দুঃখ-দুর্দশা দেখা যেত, তিনি ছিলেন সর্বদা তাদের পাশে। মসজিদে নববীতে আসহাবে সুফফা ছিলেন ৭০ জন সাহাবি, যারা নবীজির কাছে থেকেই ইসলামের মৌলিক বিষয়গুলো শিখতেন এবং তাঁর নিকট থেকে দয়ালু ও মানবিকতার শিক্ষা লাভ করতেন।

নবীজি মৃত্যুর পরও তাঁর উম্মতের জন্য আশ্রয়স্থল। হজরত আলী (রা.)-এর এক বিবরণ অনুযায়ী, নবীর দাফনকার্যের সময় এক বেদুঈন এসে নবীজির কবরে দাঁড়িয়ে বলছিল, “হে রাসুলুল্লাহ (সা.), আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে এসেছি, কিন্তু আপনি তো চলে গেছেন। এখন আমি কোথায় যাব?” তখন কবর থেকে আওয়াজ এলো, “যাও, তোমাকে ক্ষমা করা হয়েছে।” (শাওয়াহেদুন নবুয়ত)।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

### নবীর সুপারিশের শক্তি

প্রিয় নবী মুহাম্মদ (সা.) কিয়ামতের দিন তাঁর উম্মতের জন্য সুপারিশ করবেন। হযরত আনাস (রা.) বলেন, নবীজি (সা.) বলেছিলেন, “হাশরের দিন যখন আমার উম্মত আটকা পড়বে, তখন আমি হব তাদের সুপারিশকারী।” (মিশকাত)। নবীজির সুপারিশের জন্য উম্মতরা দৌড়াবে, এবং তিনি আল্লাহর কাছে তাদের পক্ষে ক্ষমা প্রার্থনা করবেন।

আল্লাহ পাক কোরআনে বলেছেন, “আপনার পালনকর্তা আপনাকে এত প্রাচুর্য দিবেন যে, আপনি সন্তুষ্ট হবেন।” (সুরা দুহা: ৯৩)। নবীজি বলেছিলেন, “আমি তখন পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একজনও জাহান্নামে থাকবে।” (কুরতুবী)। নবীজির এ দয়ালু মানসিকতা আমাদেরকে শিক্ষা দেয় যে, তিনি তাঁর উম্মতের জন্য সর্বদা চিন্তিত।

বিশ্বের প্রতিটি মুসলমানের জন্য মুহাম্মদ (সা.) হলেন রহমতের এক অনন্য উদাহরণ। তাঁর জীবনে থাকা দয়া, মমতা ও মানবিকতা আমাদেরকে শেখায় কিভাবে একে অপরের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করতে হয়। নবীজি শুধু একটি যুগের জন্য নন, বরং সারা মানবতার জন্য পথপ্রদর্শক। তাঁর আদর্শ আমাদেরকে নির্দেশনা দেয় কিভাবে মানবতার কল্যাণে কাজ করতে হয়।

আল্লাহ পাক আমাদের সকলকে নবী মুহাম্মদ (সা.)-এর শিক্ষা অনুযায়ী জীবনযাপন করার তাওফিক দান করুন। আমীন।

মুহাম্মদ (সা.)
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

"নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ" প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই নামায আদায় না করার কি শাস্তি হবে! সেই সম্পর্কে নিম্নে আলোচনা সংকিপ্ত আকারে তুলে ধরছি, "ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ" -ঈমান আনয়নের পর মুমিন বান্দাদের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যপালনীয় ইবাদাত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামায। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ধনী-গরিব নির্বিশেষে

বিদায়ের সুরে রমজান, শেষ জুমায় ইবাদতের ছোঁয়া

বিদায়ের সুরে রমজান, শেষ জুমায় ইবাদতের ছোঁয়া

আজ ২০ মার্চ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে দিনটি যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, মর্যাদা ও ইবাদতের মধ্য দিয়ে পালিত হচ্ছে। ‘জুমাতুল বিদা’ শব্দটি আরবি, যেখানে ‘বিদা’ অর্থ বিদায়—অর্থাৎ রমজানের শেষ জুমা। মুসলিম বিশ্বের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায়ের জন্য ভিড় করছেন। নামাজের

পবিত্র শবেকদর আজ

পবিত্র শবেকদর আজ

আজ সোমবার রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর পালিত হবে। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। প্রতিবছর পবিত্র রমজান মাসের ২৬ তারিখ রাতে শবেকদর পালন করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে এই রাত কাটান। শবেকদরের এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই রাতকে কেন্দ্র করে কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরা নাজিল করা হয়েছে। ‘শবেকদর’ ফারসি শব্দ। শব মানে রাত

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা

ঐতিহাসিক বদর দিবস ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। হিজরি দ্বিতীয় সনের ১৭ রমজানে সংঘটিত বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ হিসেবে পরিচিত। এই দিনে বদর প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে অল্পসংখ্যক মুসলিম বাহিনী মক্কার কুরাইশদের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করে। ইতিহাস থেকে জানা যায়, মক্কার কাফেররা মহানবী (সা.) এবং তাঁর অনুসারীদের মক্কা থেকে মদিনায় হিজরত

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস

ঐতিহাসিক বদর দিবস ১৭ রামাদ্বান। হিজরি দ্বিতীয় সনের এ দিনে বদর প্রান্তরে রাসূল (সা)-এর নেতৃত্বে মক্কার কুফরি শক্তির বিরুদ্ধে যে সশস্ত্র যুদ্ধ হয় ইতিহাসে তাই ‘বদর যুদ্ধ’ নামে পরিচিত। ইসলামের ইতিহাসে এটি প্রথম সশস্ত্র যুদ্ধ। মক্কার কাফেররা রাসূল (সা) এবং মুমিন বাহিনীকে মক্কা থেকে বের করে দিয়েই চুপ করে বসে থাকেনি, তারা ইসলামকে শেষ করে দেয়ার জন্য নানা ফন্দি আঁটতে