বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

তিন ভাষায় পুরো কুরআন মুখস্ত করলেন অন্ধ আম্মার!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯, ১৯:১৩

শেয়ার করুনঃ
তিন ভাষায় পুরো কুরআন মুখস্ত করলেন অন্ধ আম্মার!

আব্দুল্লাহ আম্মার মুহাম্মাদ আস-সাঈদ। জন্মগতভাবেই দৃষ্টি প্রতিবন্ধী এ বিস্ময় বালক। ৮ বছর বয়সে মাত্র ৩ মাসে পুরো কুরআন মুখস্ত করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিলেন। ৯ বছর বয়সে আরবি ভাষায় ছাড়াও আরও ২টি ভাষায় পবিত্র কুরআনুল কারিম আয়ত্ব করেছেন আম্মার। তীক্ষ্ণ মেধার অধিকারী আম্মার শুনে শুনেই ৮ বছর বয়সে পুরো কুরআন মুখস্ত করেন। পরবর্তী এক বছরে ইংরেজি ও ফরাসি ভাষায় কুরআনের অনুবাদ শেখেন। ৯ বছর বয়সেই তিনি ৩ ভাষায় পবিত্র কুরআন আয়ত্ব করেন।

মিসরের ২০১৮ সালে ২৫তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর সবাই জানতে পারে যে অন্ধ আম্মার ৮ বছর বয়সে মাত্র ৩ মাসে পুরো কুরআন মুখস্ত করেছিলেন। পরবর্তী এক বছরের নিরলস পরিশ্রমে ধীরে ধীরে ইংরেজি ও ফরাসি ভাষায় পবিত্র কুরআনের অনুবাদও আয়ত্ব করেন আম্মার।

মিসরের এক সাধারণ পরিবারে আম্মারের জন্ম। বাবার উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহেই আম্মার খুব দ্রুত কুরআন হেফজ সম্পন্ন করেন। আম্মারের বাবা তার জন্য ইংরেজি ও ফরাসি ভাষার ২ জন উস্তাদ ঠিক করে দেন। যারা তাকে এ দুই ভাষায় কুরআনের অনুবাদ শেখাবেন। কুরআনের জ্ঞান লাভে সন্তানের জন্য পিতার এ অবদান ছিল অনন্য আগ্রহ। ছোট্ট আব্দুল্লাহ আম্মার তার পিতার স্বপ্ন বাস্তবায়নে বেশি সময় নেয়নি। মাত্র ৯ বছর বয়সেই ইংরেজি ও ফরাসি অনুবাদসহ পুরো কুরআন মুখস্ত করতে সক্ষম হন।

আরও

শুক্রবারের আমল: ইবাদত ও আত্মশুদ্ধির বিশেষ দিন

শুক্রবারের আমল: ইবাদত ও আত্মশুদ্ধির বিশেষ দিন

২০১৬ ও ২০১৮ সালে আব্দুল্লাহ আম্মার মিসরের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচিত হন। শ্রেষ্ঠ হাফেজ নির্বাচিত হওয়ায় মিসরের তৎকালীন ধর্মমন্ত্রী মুহাম্মাদ মুখতার জুমআহ তাকে সম্মাননা প্রদান করেন এবং প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসিও তাকে নগদ আর্থিক পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করেন। মিসরের জামেয়া আল-আজহারের প্রক্টর শায়খ ড. আহমাদ আত-তাইবি তার অসাধারণ কৃতিত্বের প্রশংসা করেন। জামেয়া আল-আজহার তার ও তার পরিবারের পবিত্র হজ সম্পাদনের ব্যবস্থা করেন।

আব্দুল্লাহ আম্মার ৩ ভাষায় পুরো কুরআন আয়ত্ব করে থেমে থাকেন নি। তিনি ১১ বছর বয়সে হাদিসের প্রসিদ্ধ ৬ কিতাবের গুরুত্বপূর্ণ অধ্যায়ের হাদিসগুলো মুখস্ত করতে সক্ষম হন। আব্দুল্লাহ আম্মার বাস্তবে দৃষ্টি প্রতিবন্ধী হলেও শুনে শুনে জাহেলি ও উমাইয়া যুগের শ্রেষ্ঠ কবিদের কবিতা ও শেষ আয়ত্ব করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ধর্ম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

দৃষ্টি প্রতিবন্ধী আম্মার ছোট থাকা অবস্থায় রেডিওতে কুরআন শুনে তা শেখার আগ্রহ প্রকাশ করেন। তারপরই তার আকাঙ্খা পূরণে এগিয়ে আসেন তার বাবা। সেই থেকেই শুরু। তারপর একে একে ৩ ভাষায় কুরআন আয়ত্বসহ হাদিস ও কবিতা আয়ত্ব করেন আম্মার। আব্দুল্লাহ আম্মার শুনে শুনে পবিত্র কুরআনের অসাধারণ তেলাওয়াতও আয়ত্ব করেন। আম্মার ১০টি সূর ও ভঙ্গিমায় সাবলিলভাবে পবিত্র কুরআন তেলাওয়াত করতে পারেন। ১২ বছর বয়সী আব্দুল্লাহ আম্মার বর্তমানে জামেয়া আল-আজহারের পড়াশোনা করছেন। উচ্চতর পড়াশোনায় আম্মারকে আল-আজহার সার্বিক সহায়তা দেবে। জামেয়া আল-আজহার থেকেই আম্মার ডক্টরেট ডিগ্রি লাভ করতে চায়।

ইনিউজ ৭১/এম.আর

আরও

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনের বিশেষ আমলে মিলবে অশেষ সওয়াব ও বরকত

জুমার দিনের বিশেষ আমলে মিলবে অশেষ সওয়াব ও বরকত

ইসলামে সপ্তাহের বিশেষ মর্যাদাপূর্ণ দিন শুক্রবার। মুসলমানদের কাছে জুমার দিনটি ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ দিনের ফজিলত অর্জনে বেশ কিছু আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। তাই জুমার দিনটি যথাযথভাবে কাটাতে বিশেষ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন ইসলামি চিন্তাবিদরা। জুমার নামাজের আগে গোসল করা, দাঁত পরিষ্কার করা, পরিচ্ছন্ন পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নাহসম্মত আমল। পাশাপাশি মসজিদে আগেভাগে উপস্থিত হওয়ার

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

ইসলামে শুক্রবার সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। এ দিনের বিশেষ আমলগুলোর মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি বেশি বেশি দরুদ পাঠের গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। হাদিসে এসেছে, শুক্রবারে নবীজির প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করতে বলেছেন স্বয়ং রাসুলুল্লাহ (সা.)। শুক্রবার (১৩ নভেম্বর) এ বিষয়ে ধর্মীয় নির্দেশনা ও আমল নিয়ে আলোচনা করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হজরত আওস ইবনে আওস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা

২০২৭ সালের হজ পালনে বাংলাদেশকে মোট ৮৩ হাজার ৫০০ জনের কোটা দিয়েছে সৌদি আরব। সরকারের বিশেষ অনুরোধে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পাঁচ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দেওয়ায় আগের তুলনায় আগামী বছর আরও বেশি বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী

শুক্রবারের আমল: ইবাদত ও আত্মশুদ্ধির বিশেষ দিন

শুক্রবারের আমল: ইবাদত ও আত্মশুদ্ধির বিশেষ দিন

ইসলামে শুক্রবারের দিনটি অত্যন্ত মর্যাদা ও তাৎপর্যপূর্ণ। মুসলমানদের কাছে দিনটি সাপ্তাহিক ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সুযোগ। পবিত্র জুমার দিনটি যথাযথভাবে পালনের জন্য বেশ কিছু আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে। এসব আমলের মাধ্যমে একজন মুমিন নিজের আত্মিক উন্নতি ও পরকালীন কল্যাণের জন্য চেষ্টা করতে পারেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করে পরিচ্ছন্ন হওয়া, পরিষ্কার ও সুন্দর পোশাক পরিধান

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গভীর সম্পর্ক হওয়া উচিত মহান আল্লাহর সঙ্গে। তাঁর প্রতি ভালোবাসা, আনুগত্য, কৃতজ্ঞতা ও ভয় অন্তরে ধারণ করার মধ্য দিয়েই একজন মুমিন প্রকৃত ঈমানি জীবনের পরিচয় দেন। ইসলামী চিন্তাবিদ ও লেখক হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাঁর আলোচনায় আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং মাতৃগর্ভে বিভিন্ন