বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬৮ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

রাসুলের (সা.) মোহরাঙ্কিত আংটি এখন কোথায়?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ১৭:৬

শেয়ার করুনঃ
রাসুলের (সা.) মোহরাঙ্কিত আংটি এখন কোথায়?

রাসুল (সা.) রাষ্ট্রীয় চিঠি ও অন্যান্য নথিপত্রে সিল মোহর হিসেবে একটি রুপার আংটি ব্যবহার করতেন। (সহিহ বুখারি: ৫৮৭০) ওই আংটির গায়ে আরবিতে খোদাই করে ওপরে ‘আল্লাহ’, মাঝখানে ‘রাসুল’ এবং নিচে ‘মুহাম্মদ’ লেখা ছিল, যা নিচ থেকে পড়লে দাঁড়ায় ‘মুহাম্মদ রাসুলুল্লাহ’ অর্থাৎ ‘আল্লাহর রাসুল মোহাম্মদ।’ (সুনান তিরমিজি: ১৭৪৭)

হুদায়বিয়ায় মক্কার মুশরিকদের সাথে সন্ধি করার পর নবিজি যখন বিভিন্ন সাম্রাজ্যের রাজা-বাদশাহদের কাছে চিঠি পাঠানো শুরু করেন, তখন তার সিল মোহরের প্রয়োজন দেখা দেয় এবং তিনি এভাবে সিলমোহরটি তৈরি করেন।বিভিন্ন বাদশার কাছে প্রেরিত রাসুলের (সা.) যেসব পত্র সংরক্ষিত আছে, সেগুলোতে তার এ সিল মোহরটির ছাপ এখনো দেখতে পাওয়া যায়।

আরও

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

রাসুলের (সা.) ওফাতের পর তার স্থলাভিষিক্ত পরবর্তী দুজন খলিফা আবু বকর (রা.) ও ওমর (রা.) এ আংটিটি ব্যবহার করেছিলেন। তাদের পর তৃতীয় খলিফা ওসমান (রা.) প্রায় ছয় বছর আংটিটি ব্যবহার করেছিলেন। একদিন তার হাত থেকে রাসুলের (সা.) আংটি মদিনার আরিস নামক কূপে পড়ে যায়। এরপর ওসমানের (রা.) নিয়োজিত কর্মচারীরা লাগাতার তিনদিন আংটিটি খোঁজাখুঁজি করেন। কূপের সব পানি তুলে ফেলা হয়। কিন্তু আংটিটি খুঁজে পাওয়া যায়নি।

ঐতিহাসিকদের অনেকে মনে করেন, আংটিটি হারিয়ে যাওয়ার পর থেকেই ওসমানের (রা.) খেলাফতে অস্থিরতা দেখা দেয়। বিভিন্ন অঞ্চলে তার বিরুদ্ধে ক্ষোভ ও বিদ্রোহ দানা বাঁধে। দীর্ঘসময় ধরে অশান্তি ও অস্থিরতা চলতে থাকে এবং একপর্যায়ে তিনি শহীদ হন।

আরও

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

রাসুলের (সা.) আংটি যে কূপে পড়ে গিয়েছিল, সেটি মদিনার দক্ষিণ-পশ্চিমে কুবা মসজিদ থেকে ২০০ মিটার দূরে অবস্থিত। ১২ মিটার গভীর কূপটির নাম আরিস হয়েছিল এক ইহুদি ব্যক্তির নাম অনুসারে। রাসুলের আংটি পড়ে যাওয়ার কারণে এ কূপের পানিকে কেউ কেউ বিশেষ বরকতময় মনে করেন।

হারিয়ে যাওয়ার পর রাসুলের (সা.) ঐতিহাসিক আংটি পাওয়ার ব্যাপারে কিছু জানা যায়নি। বর্তমানে তুরস্কের একটি জাদুঘরে স্বর্ণের একটি আংটি সংরক্ষিত আছে। যার গায়ে রাসুলের সিল মোহরের অনুরূপ লেখা খোদাইকৃত আছে। অনেকে দাবি করেন, এটি রাসুলের (সা.) আংটি। কিন্তু এ ব্যাপারে শক্তিশালী কোনো প্রমাণ নেই। বরং এটি রাসুলের আংটি না হওয়ার সম্ভাবনাই বেশি।

শক্তিশালী রেওয়ায়াত অনুযায়ী রাসুলের (সা.) মোহরাঙ্কিত আংটিটি ছিল রুপার, স্বর্ণের নয়। পুরুষের স্বর্ণ ব্যবহার নিষিদ্ধ হওয়ার আগে রাসুল (সা.) স্বর্ণের আংটি ব্যবহার করেছেন। কিন্তু সেটাতে তার মোহর অঙ্কিত ছিল না।

সর্বশেষ সংবাদ

খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬

খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ

মৌলভীবাজারে ডিবি অভিযানে ৩ কেজি গাঁজাসহ আটক ১

মৌলভীবাজারে ডিবি অভিযানে ৩ কেজি গাঁজাসহ আটক ১

নাফ নদীতে বিজিবির অভিযানে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার

নাফ নদীতে বিজিবির অভিযানে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার

কাপ্তাই লেকের পানি কমায় অবশেষে বন্ধ হলো সব জলকপাট

কাপ্তাই লেকের পানি কমায় অবশেষে বন্ধ হলো সব জলকপাট

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

এ সম্পর্কিত আরও পড়ুন

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

ইসলাম মানুষকে সব পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা (তাওয়াক্কুল) এবং ধৈর্য ধারণের শিক্ষা দেয়। সুখ-দুঃখ, প্রাচুর্য-অভাব কিংবা বিপদ-আপদ—প্রতিটি অবস্থায় একজন মুমিনের করণীয় হলো আল্লাহর নির্দেশ মেনে চলা এবং তাঁর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।” (সুরা আল-বাকারা: ১৫৩)। এই আয়াত থেকে বোঝা যায়, ধৈর্য শুধু একটি উত্তম গুণ নয়, বরং এটি আল্লাহর বিশেষ সাহায্য

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার আয়োজিত এ মাহফিলে যুক্তরাজ্যের বিভিন্ন শহরসহ দেশ-বিদেশ থেকে আগত আলেম-উলামা, পীর-মাশায়েখ, শিক্ষাবিদ ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ধর্মীয় আবহের সৃষ্টি হয়। আল্লামা দুবাগী (রহ.) ঈসালে সাওয়াব মাহফিল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁর

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

আজ শুক্রবার, মুসলিম উম্মাহর জন্য সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ও বরকতময় দিন। ইসলামে জুমার দিনের বিশেষ মর্যাদা রয়েছে। এ দিনকে ‘সাইয়্যিদুল আইয়াম’ বা সব দিনের সেরা দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র এই দিনে আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমত, বরকত ও ক্ষমার বিশেষ সুযোগ রেখেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন কোনো মুসলিম বান্দা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করলে

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

ইসলামে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে জুমার দিনের বিশেষ মর্যাদা রয়েছে। পবিত্র এই দিনটি মুসলমানদের জন্য রহমত, বরকত ও ক্ষমা লাভের অন্যতম সুযোগ। কোরআন ও হাদিসে জুমার দিনের বিভিন্ন আমলের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে জুমার নামাজ আদায়, বেশি বেশি দরুদ শরিফ পাঠ, দোয়া, তওবা, কোরআন তিলাওয়াত এবং সূরা কাহফ পাঠের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামী চিন্তাবিদরা বলেন, জুমার দিনের

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

জীবনের পথে মানুষকে নানা ধরনের পরীক্ষা ও সংকটের মুখোমুখি হতে হয়। কখনো অর্থনৈতিক কষ্ট, কখনো পারিবারিক সমস্যা, আবার কখনো অসুস্থতা বা মানসিক অস্থিরতা মানুষকে দুর্বল করে তোলে। ইসলাম শিক্ষা দেয়, এসব পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধারণ এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, "নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।" (সূরা আল-বাকারা: ১৫৩)