শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬৮ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

ইসলাম নারীকে যে স্বাধীনতা ও অধিকার দিয়েছে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ১৬:৫৭

শেয়ার করুনঃ
ইসলাম নারীকে যে স্বাধীনতা ও অধিকার দিয়েছে

কল্যাণকর অনন্য জীবন ব্যবস্থার নাম ইসলাম। নারী ও পুরুষসহ কোনো সৃষ্টির অধিকার ও স্বাধীনতা ইসলাম খর্ব করেনি। বর্তমান সময়ের সবচেয়ে বড় আলোচিত সামাজিক মহামারী ‘নারী নির্যাতন’। এই নারী নির্যাতন রোধে ইসলামের নীতি ও ভূমিকা সবচেয়ে বেশি। ইসলামই নারীকে দিয়েছে পূর্ণ স্বাধীনতা ও অধিকার। শুধু তাই নয়, ইসলামি জীবনদর্শনই নারীর স্বাধীনতা ও অধিকার অক্ষুন্ন রাখতে সক্ষম।

বাংলাদেশসহ বিশ্ব মিডিয়ার দিকে তাকালে দেখা যায়, প্রতিদিনই কোথাও না কোথাও অহরহ ঘটে চলেছে নারীর প্রতি নির্যাতন। যারা নারী অধিকারের ব্যাপারে সরব, তারাও দিতে পারছে না নারীকে যথাযথ সম্মান, স্বাধীনতা, নিরাপত্তা ও কাঙ্ক্ষিত অধিকার। ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা; যা নারীকে দিয়েছে যথাযথ মর্যাদা, সম্মান, স্বাধীনতা ও কাঙ্ক্ষিত অধিকার।

আরও

মৃত ব্যক্তির জন্য করণীয় কিছু আমল

মৃত ব্যক্তির জন্য করণীয় কিছু আমল

নারীর মর্যাদা

নারী হবে পারস্পরিক সাহায্যকারী বন্ধু, সৎকাজের প্রতি উৎসাহ দানকারী, অসৎকাজে বাধা প্রদানকারী, আল্লাহ ও তাঁর রাসুলের পথে আহ্বানকারী, হজ, জাকাত, ইবাদত-বন্দেগি পালনকারী এবং সামাজিক প্রায় সব কাজেই পুরুষের মতো নারীদের অংশগ্রহণ ও কার্যক্রম পরিচালনাকারী। ইসলাম এর কোনোটিতেই বাধা দেয় না বরং এসব কাজে অংশগ্রহণে নারীকে ইসলাম উৎসাহ দেয়। কোরআনুল কারিমে এসেছে-

আরও

দোয়া আর নফল ইবাদতে হোক নববর্ষের সূচনা

দোয়া আর নফল ইবাদতে হোক নববর্ষের সূচনা

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَن لَّا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

‘হে নবি! ঈমানদার নারীরা যখন আপনার কাছে এসে আনুগত্যের শপথ করে যে, তারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তাদের সন্তানদের হত্যা করবে না, জারজ সন্তানকে স্বামীর ঔরস থেকে আপন গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবি করবে না এবং ভাল কাজে আপনার অবাধ্যতা করবে না, তখন তাদের আনুগত্য গ্রহণ করুন এবং তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল অত্যন্ত দয়ালু।’ (সুরা মুমতাহিনা : আয়াত ১২)

ইসলামের দৃষ্টিতে নারী

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ইসলাম পূর্ব যুগে যখন নারীর অবস্থান ছিল অমানবিক; তখন থেকেই ইসলাম নারীর অধিকার ও মর্যাদা উন্নয়নের জন্য নজীরবিহীন সব ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন। নারী নির্যাতন প্রতিরোধে ইসলাম দিয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা-

>> শ্রেষ্ঠত্বে নারী

নারীকে মানুষ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে ইসলাম। বিধান পালনে নারী-পুরুষের প্রতি সমান নির্দেশ দিয়েছে ইসলাম। তুলে ধরেছেন নারীর নিরাপত্তার বিধানও। মহান আল্লাহ বলেন-

وَلَقَدۡ كَرَّمۡنَا بَنِيٓ ءَادَمَ

‘আর নিশ্চয়ই আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি।’ (সুরা বনি ইসরাইল : আয়াত ৭০)এ আয়াত থেকে প্রমাণিত মানবিক সম্মান ও মর্যাদার বিচারে নারী ও পুরুষের মাঝে কোনো পার্থক্য নেই। কোনো নারীকে শুধু নারী হয়ে জন্মানোর কারণে পুরুষের তুলনায় হীন ও নীচ মনে করা সম্পূর্ণ অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। ইসলামের দৃষ্টিতে নারীরাও মহান আল্লাহর সম্মানিত সৃষ্টি।

সর্বশেষ সংবাদ

কূটনৈতিক টানাপোড়েন শেষে পুনরায় চালু বাংলাদেশি ভিসা সেবা

কূটনৈতিক টানাপোড়েন শেষে পুনরায় চালু বাংলাদেশি ভিসা সেবা

টেকনাফে পাচারচেষ্টা ব্যর্থ, উদ্ধার নারী-শিশুসহ ৫৫ জন

টেকনাফে পাচারচেষ্টা ব্যর্থ, উদ্ধার নারী-শিশুসহ ৫৫ জন

প্রথমবার বরিশালে যাচ্ছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রথমবার বরিশালে যাচ্ছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

শপথে অনড় ১১ দল, কারণ কি জানাল জামায়াত

শপথে অনড় ১১ দল, কারণ কি জানাল জামায়াত

দুই দশক পর সরকার গঠনে বিএনপি, যাদের নিয়ে মন্ত্রিসভা নিয়ে জল্পনা

দুই দশক পর সরকার গঠনে বিএনপি, যাদের নিয়ে মন্ত্রিসভা নিয়ে জল্পনা

টেকনোক্র্যাটসহ নতুন মন্ত্রিসভা গঠনে শেষ পর্যায়ে বিএনপি

টেকনোক্র্যাটসহ নতুন মন্ত্রিসভা গঠনে শেষ পর্যায়ে বিএনপি

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ

রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

পবিত্র রমজান মাস: ফজিলত, রহমত ও আত্মশুদ্ধির অনন্য সুযোগ

পবিত্র রমজান মাস: ফজিলত, রহমত ও আত্মশুদ্ধির অনন্য সুযোগ

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য এক মহিমান্বিত ও বরকতময় সময়। এ মাসের আগমনে ধর্মপ্রাণ মুসলমানরা আনন্দ প্রকাশ করে থাকেন, যা আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন—তাঁর দয়া ও অনুগ্রহের জন্য যেন মুমিনরা আনন্দিত হয়, কারণ তা পার্থিব সব সম্পদের চেয়েও উত্তম। রমজান মাসের অন্যতম মর্যাদা হলো—এ মাসে সিয়াম বা রোজা পালন ফরজ করা হয়েছে, যা ইসলামের পাঁচটি

পবিত্র শবে বরাত আজ

পবিত্র শবে বরাত আজ

আজ মঙ্গলবার দিবসের আলোকরেখা পশ্চিমে মিলিয়ে যাওয়ার পরই শুরু হবে অনেক মুসলমানের কাছে পরম কাঙ্ক্ষিত মহিমাময় রজনি—শবে বরাত। পাপ থেকে সর্বান্তকরণে ক্ষমা প্রার্থনা করে নিষ্কৃতি লাভের অপার সৌভাগ্যের রাত। শবে বরাত পালন নিয়ে আলেম-ওলামাদের মধ্যে দুস্তর মতভেদ বিদ্যমান। পালনের বিপক্ষের পাল্লা দিনে দিনে ভারী হচ্ছে। ইবনে মাজাহ ও বাইহাকীর একটি দুর্বল হাদিসে উল্লেখ আছে, হজরত আলি ইবনে আবি তালেব (রা.)

শবে বরাতের তাৎপর্য: আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)

শবে বরাতের তাৎপর্য: আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)

যাদের ধারণা রয়েছে যে, শবে বরাত এবং পনেরই শা’বান রাতের কোন অস্তিত্ব, কোন হাকিকত, ফযিলত এবং কোনরূপ বিশেষত্ব নেই, তারা যেন শবে বরাতের গুরুত্ব ও ফযিলত সম্পর্কে সিহাসিত্তার বিশ্বস্ত কিতাব জামে তিরমিযির ২য় খণ্ড ৭৩৯নং হাদিস খুলে দেখেন। তাদের জন্য উচিৎ হল এ সম্পর্কে জানা, হাদিসের কিতাবসমূহ খুলে দেখা এবং অজ্ঞতা বশতঃ মিথ্যা ফতওয়াবাজী করার পূর্বে এ বিষয়ে সঠিক জ্ঞান

দৈনন্দিন জীবনে ইসলামের পথনির্দেশনা

দৈনন্দিন জীবনে ইসলামের পথনির্দেশনা

বর্তমান ব্যস্ত ও প্রতিযোগিতামূলক জীবনে মানুষ নানা দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। এই বাস্তবতায় ইসলাম মানুষের জন্য শান্তি, শৃঙ্খলা ও ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থার দিকনির্দেশনা দেয়, যা কেবল ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। ইসলাম মানুষকে সৎ পথে চলার আহ্বান জানায় এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে শেখায়। পবিত্র কুরআনে বারবার ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সত্যের পক্ষে অবিচল থাকার নির্দেশ

মৃত ব্যক্তির জন্য করণীয় কিছু আমল

মৃত ব্যক্তির জন্য করণীয় কিছু আমল

জীবিত আত্মীয়-স্বজন কিংবা কাছের মানুষের জন্য তাদের কিছু করণীয় রয়েছে, তেমনি মৃতদের জন্যও অনেক কিছু করার আছে। কেননা হাদিস শরিফে মৃত আত্মীয়দের জন্য কিছু আমল করার নির্দেশনা পাওয়া যায়। যেগুলোর মাধ্যমে মহান আল্লাহ চাইলে তাদের ক্ষমা করে দিতে পারেন। তাদের মর্যাদা বৃদ্ধি করতে পারেন। এবং তাদের সওয়াবের পাল্লা ভারী করে দিতে পারেন। নিম্নে এমনই কিছু আমল তুলে ধরা হলো— দোয়া :