প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৮

মন্ত্রী হিসেবে শপথ ও দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসন থেকে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
