প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৬

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফে বাহারছড়া এলাকা থেকে নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
