বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬১১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

অর্থনৈতিক সংকট নিরসনে ইসলামের নির্দেশনা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ১৮:২১

শেয়ার করুনঃ
অর্থনৈতিক সংকট নিরসনে ইসলামের নির্দেশনা

মানবজীবনে বিভিন্ন সংকট দেখা দিতে পারে। এই সংকট হতে পারে খাদ্যের, হতে পারে অর্থের অথবা অন্য কিছুর। সংকটের পরিধি ব্যক্তিজীবন ছাড়িয়ে সমাজ বা রাষ্ট্র পর্যন্ত চলে যেতে পারে। কখনো নিজেদের অপরাধ আবার কখনো মহান আল্লাহর পরীক্ষার কারণে সংকট আসতে পারে।

সংকট নিরসনে ইসলামের টেকসই সমাধান রয়েছে।  

আরও

পবিত্র মহররমে কারবালার আত্মত্যাগ স্মরণে মুসলিম বিশ্ব

পবিত্র মহররমে কারবালার আত্মত্যাগ স্মরণে মুসলিম বিশ্ব

ঈমান ও তাকওয়া : জীবনে সত্যিকার সুখশান্তি ও পরিতৃপ্তি দানের মালিক আল্লাহ। তিনিই বান্দার সব সংকট দূর করেন। তাঁর প্রতি ঈমান এবং তাকওয়া অর্থাৎ তাঁকে ভয় করে চলার নীতি অবলম্বন করলে সেই জনপদকে তিনি সুখশান্তিতে ভরে দেবেন। আল্লাহ বলেন, ‘যদি সেই সময় জনপদের মানুষগুলো ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের ওপর আসমান ও জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে, অতঃপর তাদের কর্মকাণ্ডের জন্য আমি তাদের পাকড়াও করেছি। ’ (সুরা : আরাফ, আয়াত: ৯৬)

আয়াতে মহান আল্লাহ ঈমান ও তাকওয়া অবলম্বনকারীদের জন্য বরকতের দুয়ার খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বরকতের অর্থ যথাসময়ে বৃষ্টিপাত, ফল-ফসল, পশু-পাখির উৎপাদন, জীবন-জীবিকার সচ্ছলতা এবং শান্তি-নিরাপত্তা নিশ্চিত হওয়া।

আরও

পাঁচ ওয়াক্ত নামাজ মুমিনের শ্রেষ্ঠ ইবাদত

পাঁচ ওয়াক্ত নামাজ মুমিনের শ্রেষ্ঠ ইবাদত

তাওয়াক্কুল : তাওয়াক্কুল অর্থ ভরসা করা, নির্ভর করা। মহান আল্লাহর ওপর ভরসা করা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়।   ঈমানদার মানুষ ভালো ও কল্যাণকর বিষয় অর্জনের জন্য নিজে সাধ্যমতো চেষ্টা করে এবং ফলাফলের জন্য মহান আল্লাহর ওপর ভরসা করে। তাওয়াক্কুলের নীতি অবলম্বনকারী ব্যক্তি কখনো হতাশ হয় না। বিপদ-আপদ ও যুদ্ধ-সংকটে ঘাবড়ে যায় না। যেকোনো দুর্বিপাক, দুর্যোগ, সংকট, বিপদ-আপদে আল্লাহর ওপর দৃঢ় আস্থা রাখে। আল্লাহ বলেন, ‘আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট। ’ (সুরা : তালাক, আয়াত : ৩)

অর্থনৈতিক সংকট
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, তোমরা যদি আল্লাহর ওপর যথাযথ তাওয়াক্কুল (ভরসা) করো তাহলে তিনি তোমাদের এমনভাবে রিজিক দেবেন যেমন তিনি রিজিক দেন পাখিদের। তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। (তিরমিজি, হাদিস : ২৩৪৪)

ইস্তিগফার : ইস্তিগফার হলো মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এটি একটি অন্যতম ইবাদত। এর মাধ্যমে গুনাহ মাফ হয়, বৃষ্টি বর্ষিত হয়, সন্তান ও সম্পদ দ্বারা উপকার পাওয়া যায়। সর্বপরি পরকালীন জীবনে চিরস্থায়ী জান্নাতের অধিকারী হওয়া যায়। এক কথায় সব সংকট থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ বলেন, ‘বলেছি, তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি মহাক্ষমাশীল। তিনি তোমাদের জন্য বৃষ্টিপাত করবেন, তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদীনালা। ’ (সুরা : নুহ, আয়াত : ১০-১২)

অপচয় ও অপব্যয় বন্ধ করা : বৈধ কাজে প্রয়োজনাতিরিক্ত ব্যয় করা হলো ইসরাফ বা অপচয়। আর অবৈধ কাজে ব্যয় করা হলো তাবজির বা অপব্যয়। দুটোই ইসলামে দোষণীয় ও নিষিদ্ধ। প্রথমটির ব্যাপারে আল্লাহ বলেন, ‘এবং আহার করবে ও পান করবে, কিন্তু অপচয় করবে না। তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। ’ (সুরা : আরাফ, আয়াত : ৩১)

দ্বিতীয়টির ব্যাপারে আল্লাহ বলেন, ‘আর কিছুতেই অপব্যয় করবে না। যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। ’ (সুরা : ইসরা, আয়াত : ২৬-২৭)

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সব ধরনের অপচয় ও অপব্যয়মূলক ব্যয় বন্ধ করা গেলে কোনো ধরনের সংকট সৃষ্টি হওয়ারই কথা নয়।

আয়-ব্যয়ের সামঞ্জস্যতা : আয়-ব্যয়ের সামঞ্জস্যতা নিশ্চিত করা দীর্ঘমেয়াদি প্রশান্তির জন্য খুবই জরুরি। আয়-ব্যয়ের সামঞ্জস্যতা না থাকলে দারিদ্র্য এগিয়ে আসে। অনেক সময় ঋণগ্রস্ত হয়ে মূল সম্পদও হারিয়ে যায়। পক্ষান্তরে আয়-ব্যয়ের সামঞ্জস্য থাকলে সাধারণত অভাব আসে না। রাসুলুল্লাহ (সা.) বলেন,  ‘যে ব্যক্তি ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে সে কখনো অভাবগ্রস্ত হয় না। ’ (মসনাদে আহমাদ, হাদিস : ৪২৬৯)

দুর্নীতি দমন করা : ইসলামে আর্থিক লেনদেন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদত বন্দেগি আল্লাহর কাছে গৃহীত হওয়ার জন্য যেমন প্রয়োজন নিখুঁত ঈমান, তেমনি ইবাদতকে পরকালীন জীবনে প্রতিদান লাভের উপযোগী ও রক্ষা করার জন্য প্রয়োজন আর্থিক স্বচ্ছতা। বিভিন্নভাবে আর্থিক স্বচ্ছতা বিনষ্ট হয়। যেমন—অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করা, এতিমের মাল আত্মসাৎ করা, ঋণ পরিশোধ না করা, অন্যের প্রাপ্ত অধিকার প্রদান না করা, চুরি-সন্ত্রাসী করা, রাষ্ট্রীয় সম্পদের যথার্থ ব্যবহার না করা ইত্যাদি। রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার মানে দেশের সব মানুষের সম্পদের অপব্যবহার। কারণ এ সম্পদের মালিক দেশের সব জনগণ। দুর্নীতিকে কঠোরভাবে দমন করা গেলে কোনো ধরনের সংকট থাকারই কথা নয়। আল্লাহ বলেন, ‘হে ঈমানদাররা! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস কোরো না। ’ (সুরা : নিসা, আয়াত : ২৯)

দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ : সময় সব সময় এক রকম যায় না। কখনো মানুুষ অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা দুর্ভিক্ষের কবলে পড়তে পারে। সে জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা উচিত। খাদ্যশস্য বা ধন-সম্পদের কিছুটা রিজার্ভ বা সংরক্ষণ দরকার। ইউসুফ (আ.) মিসরের খাদ্যভাণ্ডারের দায়িত্ব নিয়ে এমনটাই করেছিলেন। আল্লাহ বলেন, ‘ইউসুফ বলল, তোমরা সাত বছর একাদিক্রমে চাষাবাদ করবে, অতঃপর তোমরা যে শস্য কাটবে তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা খাবে, তা ছাড়া সব শীষসমেত সংরক্ষণ করবে। এরপর সাতটি কঠিন বছর আসবে, এই সাত বছর, যা পূর্বে সঞ্চয় করে রাখবে লোকে তা খাবে; শুধু সামান্য কিছু যা তোমরা (বীজ হিসেবে) সংরক্ষণ করবে, তা ছাড়া। ’ (সুরা : ইউসুফ, আয়াত : ৪৮)

জাকাতব্যবস্থা বাধ্যতামূলক করা : জাকাত ইসলামের অন্যতম মৌলিক আর্থিক একটি ইবাদত। স্বাধীন, প্রাপ্তবয়স্ক, সুস্থ, বুদ্ধিসম্পন্ন ও সম্পদশালী মুসলিম নর-নারী বছরান্তে তার সম্পদের ৪০ ভাগের এক ভাগ (২.৫ শতাংশ) গরিব-অসহায়দের আল্লাহর সন্তুষ্টির জন্য প্রদান করাই জাকাত। আল্লাহ বলেন, ‘তোমরা নামাজ কায়েম করো ও জাকাত আদায় করো, তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। ’ (সুরা : বাকারা, আয়াত : ১১০)

আসলে পৃথিবীর সব মানুষের মৌলিক প্রয়োজন মেটানোর জন্য যা দরকার আল্লাহ তা সৃষ্টি করেছেন। সুষম বণ্টনের অভাবে ধনী-গরিবের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়। জাকাত এই বৈষম্য দূর করে সুষম বণ্টনের মাধ্যমে সামঞ্জস্যপূর্ণ অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত করে। জাকাতব্যবস্থাকে বাধ্যতামূলক করা হলে প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণ সহজ হবে। ফলে সংকট অনেকাংশে কেটে যাবে।

পরিশেষে বলা যায়, উল্লিখিত বিষয়াবলির বাস্তবায়ন সব সংকট দূর করে সমৃদ্ধ জীবন গড়তে সহায়ক হবে—ইনশাআল্লাহ।

লেখক : ড. আবু সালেহ মুহাম্মদ তোহা, সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

সর্বশেষ সংবাদ

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

এ সম্পর্কিত আরও পড়ুন

ইয়াতিমের হক আদায়ে ইসলামের কঠোর নির্দেশনা

ইয়াতিমের হক আদায়ে ইসলামের কঠোর নির্দেশনা

ইসলামে ইয়াতিমদের অধিকার সংরক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে ইয়াতিমদের প্রতি সদাচরণ, তাদের সম্পদের সুরক্ষা এবং ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ইসলামি চিন্তাবিদরা বলছেন, একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইয়াতিমদের হক আদায় অপরিহার্য। ধর্মীয় সূত্র মতে, ইয়াতিম হলো সেই শিশু, যার পিতা মৃত্যুবরণ করেছেন এবং সে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। ইসলাম ইয়াতিমদের

কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস

কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংকিপ্ত ইতিহাস, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” ‘ইসলাম জিন্দা হোতে হে হার কারবালাকে বাদ’ অর্থাৎ ইসলামের পুনর্জাগরণ হয় প্রতিটি কারবালার পরই। কোনো এক উর্দু কবির এ প্রবাদটিই তুলে

আধুনিক সমাজগঠনে ইসলামের নীতি মানবকল্যাণের পথপ্রদর্শক

আধুনিক সমাজগঠনে ইসলামের নীতি মানবকল্যাণের পথপ্রদর্শক

আধুনিক সমাজব্যবস্থায় ন্যায়বিচার, সাম্য, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে এমন সব নীতি উপস্থাপন করেছে, যা আধুনিক সমাজের বিভিন্ন সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। ইসলামি চিন্তাবিদরা জানান, ইসলামের মৌলিক ভিত্তি হলো মানবমর্যাদার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক ভারসাম্য বজায় রাখা। সমাজের ধনী-গরিব, নারী-পুরুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করার ওপর ইসলাম

ইসলামে স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালোবাসা, মর্যাদা ও দায়িত্বের বন্ধন

ইসলামে স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালোবাসা, মর্যাদা ও দায়িত্বের বন্ধন

ইসলাম স্বামী-স্ত্রীর সম্পর্ককে মানবজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র সম্পর্ক হিসেবে বিবেচনা করে। কোরআন ও হাদিসে দাম্পত্য জীবনকে শান্তি, ভালোবাসা, দয়া ও পারস্পরিক সহযোগিতার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামের দৃষ্টিতে বিবাহ শুধু সামাজিক চুক্তি নয়, বরং এটি একটি ইবাদত এবং পরিবার গঠনের বৈধ মাধ্যম। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, আল্লাহ স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও অনুগ্রহ সৃষ্টি করেছেন, যাতে তারা

জুমার নামাজ মুসলিম উম্মাহর সাপ্তাহিক ইবাদত ও ঐক্যের অন্যতম ভিত্তি

জুমার নামাজ মুসলিম উম্মাহর সাপ্তাহিক ইবাদত ও ঐক্যের অন্যতম ভিত্তি

ইসলামে জুমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি ইবাদত। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবারকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এ দিন মুসলমানরা একত্রিত হয়ে মসজিদে জুমার নামাজ আদায় করেন, যা ধর্মীয় চেতনা, সামাজিক সংহতি ও আত্মশুদ্ধির এক অনন্য মাধ্যম হিসেবে বিবেচিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশে নির্দেশ দিয়েছেন, জুমার দিনে নামাজের আহ্বান শোনামাত্র ব্যবসা-বাণিজ্য ও পার্থিব ব্যস্ততা ছেড়ে আল্লাহর স্মরণের দিকে