বুধবার, ৫ আগস্ট, ২০২৬২১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

শবে কদর ও আল্লাহর সন্তুষ্টি পাওয়ার নিবিড় ইবাদত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ১৮:৭

শেয়ার করুনঃ
শবে কদর ও আল্লাহর সন্তুষ্টি পাওয়ার নিবিড় ইবাদত

লাইলাতুল কদর তালাশের দশক পার করছেন রোজাদার। ইতিমধ্যে রমজানের রহমত ও মাগফেরাতের দশকের চলে গেছে। নাজাতের দশকে রোজাদারের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য- লাইলাতুল কদর পাওয়া। নাজাতের এ দশকে আল্লাহর সন্তুষ্টি ও কদরের রাত পাওয়াই উম্মতের একান্ত আকাঙ্ক্ষা।

মুমিনের দরজায় কীভাবে আসবে এ রাত? এ রাত পেতে রোজাদার বান্দাই বা কী করবেন। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এ রাত পেতে কোমড়ে কাপড় বেঁধে ইবাদত করতে বলেছেন। শেষ দশকে ইতেকাফ করতে বলেছেন। হাদিসের বর্ণনায় এসেছে-‘তোমাদের জীবনে আগত প্রতিটি রমজানের শেষ দশকের কোনো এক বেজোড় রাতে এ সম্মানিত রাতকে তালাশ কর।'

আরও

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

রমজানের ৩০ দিনের মধ্যে শেষ ১০ দিন অসম্ভব কঠোর সাধনায় অবিরাম ইবাদত-বন্দেগি ও আল্লাহর একান্ত রহমতেই সম্ভব এ রাত পাওয়া। এ জন্যই নবজিী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিবিড় ও একনিষ্ঠ ইবাদতের কথা বলেছেন।

রমজানের যতসব কল্যাণ তার সবটুকুই সে মাসের শেষ দশকে এসে সঞ্চিত হয় আর সেই অংশের কোনো বেজোড় রাতগুলোর মধ্যেই আত্মগোপন করে আছে হাজার মাসের চেয়েও উত্তম রাত- লাইলাতুল কদর।

আরও

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

মনে রাখতে হবে

নেকিতে পরিপূর্ণ এ রাতের সন্ধান পাওয়া কোনো সাধারণ বিষয় নয় এবং এটা কোনো সাধারণ কাজও নয়। যারা নবিজীর দিকনির্দেশনায় রমজানের শেষ দশকের দিন-রাত অতিশয় সাধনায় নিজেদের ইবাদত-বন্দেগিতে আত্মনিয়োগ করবে তারাই পাবে মহান রবের সন্তুষ্টি ও মর্যাদার রাত 'লাইলাতুল কদর।'

নবিজী শেষ দশকে নিবিড় ইবাদত করতেন এভাবে-

রমজানের শেষ দশকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বেশি পরিশ্রম করতেন, আরও অধিক ইবাদতে মশগুল হতেন। নিজের পরিবার-পরিজনকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। হাদিসে এসেছে-

১. হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, ‘রমজানের শেষ দশকে নবিজী যত পরিশ্রম করতেন, অন্য দশকে বা সময়ে তা করতেন না’ অর্থাৎ, তিন দশকের মধ্যে সর্বাপেক্ষা বেশি পরিশ্রম করতেন শেষ দশকে, আর তা অবশ্যই ইবাদতের মাধ্যমে।’ (মুসলিম)

২. হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বর্ণনা করেছেন, ‘শেষ দশক শুরু হলে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পূর্ণরাত জেগে থাকতেন, পরিবারের সবাইকে ঘুম থেকে ডেকে দিতেন এবং নিজে কোমর-বেঁধে ইবাদতে মগ্ন থাকতেন।’ (বুখারি)

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বেশি বেশি ক্ষমা প্রার্থনার দোয়া

শেষ দশকে লাইলাতুল কদরে পড়ার জন্য নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একটি দোয়া বেশি বেশি পড়ার দিকনির্দেশনা দিয়েছেন। তাহলো-

اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

উচ্চারণ : 'আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন; তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।’

অর্থ : হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করে দিন। (মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, রমজানের অবশিষ্ট দিনগুলোর রোজা যথাযথভাবে আদায় করা। যথাসময়ে ইতফতার করা। শেষ রাতে সেহরি খাওয়া। তারাকিব, তাহাজ্জুদ, নফল নামাজ ও কোরআন তেলাওয়াত করা। নবিজীর শেখানো দোয়াটি বেশি বেশি পড়া। এ দশকই বিশেষ সতর্কতার সঙ্গে রোজা পালন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাধ্যমে আত্মাকে সাজানোর সেরা সময়। কারণ রোজা ও কোরআন তেলাওয়াত হাশরের ময়দানে সুপারিশ করবেন। আর তাদের সুপারিশ গ্রহণ করা হবে। হাদিসে পাকে তা এভাবে এসেছে-

রোজা বলবে, হে আল্লাহ! আমি তাকে পানাহার এবং কু-প্রবৃত্তি থেকে বিরত রেখেছি, এ কারণে তুমি তার জন্য আমার সুপারিশ গ্রহণ করো আর কোরআন বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি এবং তাকে ঘুমাতে দেইনি, সুতরাং এই কারণে তুমি তার জন্য আমার সুপারিশ কবুল করো।’ (বায়হাকি)

তাই শেষ দশকের ইবাদত হবে নিবিড়। এ ইবাদতই হবে রোজাদারের জন্য কল্যাণকর। হাদিসে পাকে এসেছে-হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘সৎকর্মশীলতার দিক দিয়ে আল্লাহর দৃষ্টিতে রমজানের শেষ দশকের চেয়ে মহৎ ও প্রিয় আর কোনো দিন নেই।’ (মুসনাদে আহমাদ)

শেষ দশকে রোজাদারের সঙ্গে আল্লাহর সম্পর্ক যতো নিবিড় হবে, বান্দাও ততো মহান বান্দায় পরিণত হতে থাকবে। তাই রমজানের অবশিষ্ট এ দিনগুলো আল্লাহর বিশেষ সন্তুষ্টি কামনায় অতিবাহিত করতে হবে। আল্লাহ আমাদের রোজা গ্রহণ করে নিন আর আমাদেরকে ক্ষমা করুন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের বাকি দিনগুলো যথাযথ হক আদায় করে অতিবাহিত করার তাওফিক দান করুন। রোজা পালন, তারাবি, তাহাজ্জুদ, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাওবা-ইসতেগফার বেশি বেশি করার তাওফিক দান করুন। লাইলাতুল কদর পেতে আল্লাহর অনুগ্রহ কামনা করার তাওফিক দান করুন। আমিন।

সর্বশেষ সংবাদ

আত্মসমালোচনার অভাবেই জনরোষে আওয়ামী লীগের পতন: আসিফ নজরুল

আত্মসমালোচনার অভাবেই জনরোষে আওয়ামী লীগের পতন: আসিফ নজরুল

ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে বলে দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে বলে দাবি ট্রাম্পের

বিএনপি আগের সরকারের পথেই হাঁটছে দাবি সারজিসের

বিএনপি আগের সরকারের পথেই হাঁটছে দাবি সারজিসের

জুলাই আন্দোলনের আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবময় অধ্যায়: ডা: শফিকুর

জুলাই আন্দোলনের আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবময় অধ্যায়: ডা: শফিকুর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত শেষ! নতুন উদ্বেগ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত শেষ! নতুন উদ্বেগ

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

এ সম্পর্কিত আরও পড়ুন

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই, ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ।  মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

ইসলামি বর্ষপঞ্জির সফর মাস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে আরবাঈন কর্মসূচির প্রস্তুতি জোরদার হয়েছে। বিভিন্ন ইসলামিক কেন্দ্র ও ধর্মীয় সংগঠন শোকসভা, আলোচনা, দোয়া মাহফিল এবং ধর্মীয় সমাবেশের আয়োজন করছে। বিভিন্ন দেশের ইসলামিক প্রতিষ্ঠান জানিয়েছে, সফর মাসের শেষভাগে অনুষ্ঠিতব্য আরবাঈনকে কেন্দ্র করে ধর্মীয় কর্মসূচি ধাপে ধাপে শুরু হয়েছে। ধর্মীয় সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আরবাঈন উপলক্ষে ইমাম হুসাইনের আত্মত্যাগ, ন্যায়বিচার, ধৈর্য ও মানবিক

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই,সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে,তেমনি একটু খারাপ বা অশোভন আচরণ মানুষের মনে কষ্ট আসে।সৃষ্টির শ্রেষ্ঠ

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

ইসলামে জুমার নামাজ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। পবিত্র কোরআন ও হাদিসে জুমার নামাজের গুরুত্ব, মর্যাদা এবং তা যথাযথভাবে আদায়ের বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক, সুস্থ ও স্থায়ীভাবে বসবাসকারী মুসলিম পুরুষদের জন্য জুমার নামাজ ফরজ। এই নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং মুসলিম সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিরও গুরুত্বপূর্ণ মাধ্যম। পবিত্র কোরআনের সূরা আল-জুমুআয় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন,

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

ইসলাম মানুষকে সব পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা (তাওয়াক্কুল) এবং ধৈর্য ধারণের শিক্ষা দেয়। সুখ-দুঃখ, প্রাচুর্য-অভাব কিংবা বিপদ-আপদ—প্রতিটি অবস্থায় একজন মুমিনের করণীয় হলো আল্লাহর নির্দেশ মেনে চলা এবং তাঁর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।” (সুরা আল-বাকারা: ১৫৩)। এই আয়াত থেকে বোঝা যায়, ধৈর্য শুধু একটি উত্তম গুণ নয়, বরং এটি আল্লাহর বিশেষ সাহায্য