রবিবার, ১০ মে, ২০২৬২৮ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

আল্লাহ সরাসরি যে তাসবিহ’র পুরস্কার দেবেন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৩

শেয়ার করুনঃ
আল্লাহ সরাসরি যে তাসবিহ’র পুরস্কার দেবেন

এক সাহাবি আল্লাহর এমন একটি তাসবিহ পড়লেন যে, ফেরেশতারা এর বিনিময়ে কী লিখবেন? তা সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমার বান্দা যেভাবে যে বাক্যে প্রশংসা করেছে, ঠিক সেভাবেই লিখে রাখ। আমি আমার সাক্ষাতে সরাসরি এ প্রশংসার পুরস্কার দেব। কী সেই তাসবিহ?

আল্লাহর প্রশংসা বা তাসবিহটি হলো-

আরও

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلاَلِ وَجْهِكَ وَلِعَظِيمِ سُلْطَانِكَ

উচ্চারণ : ‘ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিঝালালি ওয়াঝহিকা ওয়া লিআজিমে সুলত্বানিকা।’

অর্থ : ‘হে আমার প্রভু! আপনার মহিমান্বিত চেহারা এবং আপনার রাজত্বের উপযোগী প্রশংসা শুধু আপনার জন্য।’

আরও

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের বর্ণনায় তা তুলে ধরেছেন। আল্লাহর অনুগত বান্দাদের অনেকেই নামাজের রুকু থেকে দাঁড়িয়ে ব্যক্তিগত আমল হিসেবে আল্লাহর প্রশংসার এ তাসবিহ পড়ে থাকেন। এ তাসবিহ সম্পর্কে হাদিসের সুস্পষ্ট বর্ণনা হলো এমন-

তাসবিহ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের কাছে হাদিস বর্ণনা করেছেন যে, আল্লাহর বান্দাগণের মধ্যে এক বান্দা বললো-

يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلاَلِ وَجْهِكَ وَلِعَظِيمِ سُلْطَانِكَ

উচ্চারণ : ‘ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিঝালালি ওয়াঝহিকা ওয়া লিআজিমে সুলত্বানিকা।’

অর্থ : ‘হে আমার প্রভু! আপনার মহিমান্বিত চেহারা এবং আপনার রাজত্বের উপযোগী প্রশংসা শুধু আপনার জন্য।’

(সম্মানিত) দুই ফেরেশতা এ (প্রশংসার) কথা শুনে হতবাক হলেন এবং তারা ঠিক বুঝে উঠতে পারলেন না যে, তা কিভাবে লিখবেন। তাই তারা আসমানে আরোহণ করে বললেন- হে আমাদের প্রভু! আপনার এক বান্দা এমন এক বাক্য বলেছে, যা আমরা কিভাবে লিখবো তা বুঝে উঠতে পারছি না।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মহান আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমার বান্দা কি বলেছে? যদিও তাঁর বান্দা যা বলেছে তা তিনি সম্যক অবগত আছেন।

দুই ফেরেশতা বললেন, ‘হে আমাদের প্রভু! সে বলেছে-

يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلاَلِ وَجْهِكَ وَلِعَظِيمِ سُلْطَانِكَ

উচ্চারণ : ‘ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিঝালালি ওয়াঝহিকা ওয়া লিআজিমে সুলত্বানিকা।’

অর্থ : ‘হে আমার প্রভু! আপনার মহিমান্বিত চেহারা এবং আপনার রাজত্বের উপযোগী প্রশংসা শুধু আপনার জন্য।’

মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমার বান্দা যেভাবে বলেছে; ঠিক সেভাবেই লিখে রাখ। আমার সঙ্গে সাক্ষাতের সময়ই আমি তাকে তার বিনিময় দান করবো।’ (ইবনে মাজাহ)

এ তাসবিহটি মুমিন মুসলমানের জন্য অনেক মর্যাদার। যার প্রতিদান দেবেন স্বয়ং আল্লাহ। এ তাসবিহ-এর উসিলায় মুমিন বান্দা সহজেই মহান আল্লাহর দিদার লাভ করবে। কারণ, আল্লাহ তাআলার সরাসরি সাক্ষাতই হবে মুমিন বান্দার জন্য সেরা উপহার। অথচ বিশ্বনবির ঘোষণা অনুযায়ী, মুমিন বান্দার এ তাসবিহ পাঠের বিনিময় সরাসরি আল্লাহর দিদার লাভের সময় পাবেন।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, মর্যাদা সম্পন্ন তাসবিহটি বেশি বেশি পড়া। আল্লাহর প্রশংসায় নিজেদের নিয়োজিত রাখা। সুতরাং আল্লাহর কাছ থেকে সরাসরি পুরস্কার লাভ করার জন্য এ তাসবিহ পড়া। বিশেষ করে রুকু থেকে দাঁড়িয়ে এভাবে এ তাসবিহ পড়া-

رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْداً كَثيراً طَيِّباً مُبارَكاً فِيهِ - يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلاَلِ وَجْهِكَ وَلِعَظِيمِ سُلْطَانِكَ

উচ্চারণ : ‘রাব্বানা ওয়া লাকাল হামদ, হামদান কাছিরান ত্বায়্যিবান মুবারাকান ফিহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিঝালালি ওয়াঝহিকা ওয়া লিআজিমে সুলত্বানিকা।’

অর্থ : ‘হে আমাদের প্রতিপালক! আর আপনার জন্যই সমস্ত প্রশংসা; অঢেল, পবিত্র ও বরকত-রয়েছে-এমন প্রশংসা। হে আমার প্রভু! আপনার মহিমান্বিত চেহারা এবং আপনার রাজত্বের উপযোগী প্রশংসা শুধু আপনার জন্য।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে ঘোষিত ফজিলত লাভে উল্লেখিত তাসবিহ বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। নামাজের রুকু থেকে দাঁড়িয়েও এ আমলটি করার তাওফিক দান করুন। আমিন।

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে আনুষ্ঠানিক যে জবাব দিল ইরান

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে আনুষ্ঠানিক যে জবাব দিল ইরান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

পাপমুক্ত জীবনের জন্য ইসলামের বাস্তব নির্দেশনা

পাপমুক্ত জীবনের জন্য ইসলামের বাস্তব নির্দেশনা

মানুষ ভুল ও পাপের ঊর্ধ্বে নয়—এ কথাই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ইসলামে। তবে গুনাহ থেকে দূরে থাকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইসলাম দিয়েছে সুস্পষ্ট জীবনব্যবস্থা। আলেমরা বলছেন, আত্মশুদ্ধি, তাকওয়া ও আল্লাহভীতি অর্জনের মাধ্যমেই একজন মুসলমান গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারে। ইসলামী চিন্তাবিদদের মতে, গুনাহ থেকে বাঁচার প্রথম শর্ত হলো আল্লাহর উপস্থিতির অনুভূতি হৃদয়ে জাগ্রত রাখা। পবিত্র কুরআনে বারবার তাকওয়া

নৈতিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার গুরুত্ব

নৈতিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার গুরুত্ব

মানবজীবন গঠনে ইসলামের নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে ইসলাম মানুষকে নৈতিকতা, মানবতা ও শান্তির পথে পরিচালিত করে বলে মন্তব্য করেছেন বক্তারা। সম্প্রতি আয়োজিত এক আলোচনা সভায় আলেম ও ইসলামী চিন্তাবিদরা বলেন, ইসলাম শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সুষম ও ন্যায়ভিত্তিক দিকনির্দেশনা প্রদান করে। বক্তারা জানান, পবিত্র কোরআন ও মহানবী হযরত

জুমার ফজিলত জানুন, বাড়ান ইবাদতের প্রতি আগ্রহ

জুমার ফজিলত জানুন, বাড়ান ইবাদতের প্রতি আগ্রহ

মুসলমানদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত পবিত্র জুমার দিন। ইসলামী শরিয়তের দৃষ্টিতে এই দিনটি ইবাদত, দোয়া, ক্ষমা প্রার্থনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ। পবিত্র কোরআন ও হাদিসে জুমার দিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, সূর্য উদিত হওয়া দিনের মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম (আ.) সৃষ্টি হয়েছেন, জান্নাতে প্রবেশ করেছেন

হতাশ নয়, বিপদে ধৈর্যের শিক্ষা দেয় ইসলাম

হতাশ নয়, বিপদে ধৈর্যের শিক্ষা দেয় ইসলাম

মানুষের জীবনে বিপদ-আপদ, দুঃখ-কষ্ট ও সংকট আসা স্বাভাবিক ঘটনা। ইসলাম ধর্মে এসব পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধারণ, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা এবং বেশি বেশি দোয়া করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামি চিন্তাবিদদের মতে, বিপদ মানুষের ঈমান, ধৈর্য ও আত্মবিশ্বাসের পরীক্ষা নেয় এবং এর মাধ্যমে মানুষ আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার সুযোগ পায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে

ধৈর্য্যশীলদের জন্য ইসলামের বিশেষ সুসংবাদ ও নির্দেশনা

ধৈর্য্যশীলদের জন্য ইসলামের বিশেষ সুসংবাদ ও নির্দেশনা

মানবজীবনে সুখ-দুঃখ, পরীক্ষা ও সংকট অবিচ্ছেদ্য বাস্তবতা। ইসলাম ধর্মে এসব পরিস্থিতিতে ধৈর্য্য বা ‘সবর’ ধারণ করাকে একজন মুমিনের অন্যতম শ্রেষ্ঠ গুণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আলেমরা বলছেন, ধৈর্য্য শুধু কষ্ট সহ্য করার নাম নয়; বরং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে সঠিক পথে অটল থাকার নামই প্রকৃত ধৈর্য্য। ইসলামী চিন্তাবিদদের মতে, পবিত্র কুরআনে বহু স্থানে ধৈর্য্যশীলদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। বলা হয়েছে,