
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:২৮

তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ন্যায্য হিস্যা আদায় করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মতে, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয়ের সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সম্মেলনে অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের উদ্দেশে রওনা হলে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
