
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৯:৩৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৪ বাংলাদেশি। তাঁদের মধ্যে ১১ জন প্রবাসী শ্রমিক এবং ১৩ জন ওমরাহযাত্রী। আহতদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
