
প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ০:৫৩

সিলেট জেলা প্রবাসী ঐক্য পরিষদের আংশিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জামিউল আলম সোহেল। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজির উদ্দিন।
গতকাল সন্ধ্যায় আল জুবাইলে একটি হোটেলে সুনাম সমিতির পক্ষ থেকে সিলেট জেলা প্রবাসী ঐক্য পরিষদের নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান , সুনাম সমিতির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুল ইসলাম সামন, কো - চেয়ারম্যান মামুনুর রহমান ও ফিনান্স ম্যানেজার মোফাস্সেল হোসাইন বাবু।

এসময় নবনির্বাচিত সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক জামিউল আলম সুহেল বলেন, আমাদের কে কমিটিতে নির্বাচিত করায় সিলেট জেলা প্রবাসী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবো।