রবিবার, ১২ এপ্রিল, ২০২৬৩০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রবাস জীবন

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি অধ্যাপক ড. সাইদুর রহমান

Enews71 Desk
ইনিউজ৭১ , ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:৪১

শেয়ার করুনঃ
বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি অধ্যাপক ড. সাইদুর রহমান

আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে আবারও গৌরবোজ্জ্বল স্বীকৃতি অর্জন করেছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান। গবেষণা ও একাডেমিক উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাঙ্কিং ২০২৬-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় তিনি মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সপ্তম স্থান অর্জন করেছেন।

সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬ অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তালিকাভুক্ত বিশ্বের ৩৩ হাজার ৩৭১ জন বিজ্ঞানীর মধ্যে এই অবস্থান অর্জন করেন অধ্যাপক ড. সাইদুর রহমান। উল্লেখযোগ্যভাবে, আগের বছর ২০২৫ সালেও একই র‍্যাঙ্কিংয়ে তিনি বিশ্বে সপ্তম অবস্থানে ছিলেন। গবেষণায় ধারাবাহিক সাফল্য ও দীর্ঘমেয়াদি উৎকর্ষের বিরল দৃষ্টান্ত হিসেবে এই অর্জনকে দেখছেন সংশ্লিষ্টরা।

আন্তর্জাতিক বিভিন্ন সূচকেও তার গবেষণার প্রভাব সুস্পষ্ট। স্কলারজিপিএস ২০২৫ অনুযায়ী টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি গবেষণায় তিনি বিশ্বসেরা বিজ্ঞানী হিসেবে প্রথম স্থান অর্জন করেন। একই বছরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ারের যৌথ বিশ্লেষণে প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মালয়েশিয়ার বিজ্ঞানীদের মধ্যে এনার্জি গবেষণায় শীর্ষ অবস্থানে ছিলেন তিনি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

স্মৃতিশক্তি হারিয়েছেন প্রবাসী, পরিবারের খোজে বাংলাদেশ দূতাবাস

স্মৃতিশক্তি হারিয়েছেন প্রবাসী, পরিবারের খোজে বাংলাদেশ দূতাবাস
শুধু গবেষণায় নয়, শিক্ষা ও উদ্ভাবন ক্ষেত্রেও তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। সানওয়ে ইউনিভার্সিটি তাকে উদ্যোক্তা ও উদ্ভাবনে উৎকর্ষতা পুরস্কার এবং শিক্ষাদানে শিক্ষার্থীদের কৃতজ্ঞতা স্বীকৃতি প্রদান করে। এছাড়া ২০২৫ সালের ওবাদা পুরস্কারে ‘বিশিষ্ট বিজ্ঞানী’ ক্যাটাগরিতে তিনি সম্মানিত হন। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এই আন্তর্জাতিক পুরস্কারে সে বছর বিশ্বব্যাপী মাত্র আটজন বিজ্ঞানী নির্বাচিত হন।

গুগল স্কলারের তথ্য অনুযায়ী, অধ্যাপক ড. সাইদুর রহমানের এইচ-ইনডেক্স ১৪৫ এবং সাইটেশনের সংখ্যা ৮৬ হাজারের বেশি। তিনি ময়মনসিংহ জেলার সন্তান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। সংশ্লিষ্টদের মতে, তার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশ ও মালয়েশিয়ার গবেষণা অঙ্গনের জন্যও গর্বের।

ড. সাইদুর রহমানবিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকাবাংলাদেশিবিজ্ঞানী
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

হিলিতে অপহৃত মেহের আলী অবশেষে বগুড়া থেকে উদ্ধার

হিলিতে অপহৃত মেহের আলী অবশেষে বগুড়া থেকে উদ্ধার

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

বাহরাইনে আটকা বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট ব্যবস্থা

বাহরাইনে আটকা বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট ব্যবস্থা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই উদ্যোগের কথা জানিয়েছে। রোববার (১৫ মার্চ) দূতাবাসের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গাল্ফ এয়ারের মাধ্যমে এই বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বাংলাদেশি দেশে ফিরতে না পেরে

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশি কর্মী

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশি কর্মী

মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজন বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন প্রবাসী বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। আহতদের মধ্যে রয়েছেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। মালদ্বীপে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এক বিবৃতিতে পাঁচজনের

ইতালির যাওয়ার স্বপ্ন ভঙ্গ: ফরিদপুরের দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা

ইতালির যাওয়ার স্বপ্ন ভঙ্গ: ফরিদপুরের দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের দুই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের হৃদয় হাওলাদার (২৬) ও রাসেল হাওলাদার (২৫) গত কয়েক মাস ধরে লিবিয়ায় ছিলেন, তাদের জীবন ছিলো মানবপাচার চক্রের শিকার। হত্যার পর খুনিরা পরিবারের হোয়াটসঅ্যাপে তাদের ছবি পাঠিয়ে দেয়, যা দেখে স্বজনদের আহাজারি থামছে না। নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। হৃদয়ের

সৌদি আরবে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল দেবীদ্বারের সিয়ামের: বাড়িতে শোকের মাতম

সৌদি আরবে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল দেবীদ্বারের সিয়ামের: বাড়িতে শোকের মাতম

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল দেবীদ্বারের সিয়াম(২২)। অভাবগ্রস্থ্য পরিবারের চাকা ঘুরাতে ধার-দেনা করে ১৪ মাস পূর্বে সৌদী আরবের রিয়াদ শহরে পারি জমিয়েছিল নিহত সিয়াম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ঋণের বোঝা পরিবারের মাথায় রেখেই, গোটা পরিবারকে এক অনিশ্চিয়তার মধ্যে ফেলে রেখে না ফেরার দেশে পাড়ি জমান সিয়াম। ঘটনাটি ঘটে, শনিবার (৫ অক্টোবর) সৌদি আরবের রিয়াদ শহরে বাংলাদেশ সময় বিকেল

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশীর মৃত্যু

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশীর মৃত্যু

সৌদিআরবের জেদ্দায় আসফান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যাক্তির নাম মোজাহেদুল হক (৪০)। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে।  বৃহস্পতিবার (১৩ই সেপ্টেম্বর) স্থানীয় সময় ৯: ৩০ মিনিট (বাংলাদেশ সময় রাত ১২: ৩০ মিনিটের এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাহেদুল হকের বাড়ী যশোর জেলার কতোয়ালী থানার লেবুতার সারান্দার বাসিন্দা ওমর আলীর ছেলে।  জানাযায়, গতকাল সন্ধ্যায় আসফানে এশার নামাজের পর সুপার মার্কেট