রবিবার, ১০ মে, ২০২৬২৮ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

কলকাতায় প্রধানমন্ত্রীকে শিষ্টাচারহীন অভ্যর্থনা, সমালোচনার মুখে দিল্লি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯, ২১:৪৯

শেয়ার করুনঃ
কলকাতায় প্রধানমন্ত্রীকে শিষ্টাচারহীন অভ্যর্থনা, সমালোচনার মুখে দিল্লি

প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশকেই বিভিন্ন সংকটে পাশে পেয়েছে দিল্লি। কলকাতার ইডেন গার্ডেনসে ভারত-বাংলাদেশ ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচ উদ্বোধন করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শুক্রবার (২২ নভেম্বর) দেশটির পশ্চিমবঙ্গের রাজধানীতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভারতের খ্যাতনামা বাংলা পত্রিকা আনন্দবাজার জানায়, কলকাতায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও মন্ত্রী, এমনকি সিনিয়র সচিবকেও পাঠানো হয়নি। যা বাঁধাধরা কূটনৈতিক প্রথা ও সৌজন্যবিরোধী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, দেশটির ঘরোয়া রাজনীতির বাধ্যবাধকতাই এর পেছনের কারণ।

একদিকে কট্টর হিন্দুবাদী বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যখন ভারতজুড়ে নাগরিক তালিকা করে "বাংলাদেশি অনুপ্রবেশকারীদের" দেশছাড়া করার কথা বলছেন, সেসময়ে পশ্চিমবঙ্গে নাগরিক তালিকা-বিরোধী মমতা ব্যানার্জিকে পাশে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর বিষয়টিকে এড়িয়ে যেতেই চেয়েছেন মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে, সিনিয়র কোনও সচিবকেও কেন কলকাতায় পাঠায়নি মোদী সরকার, তা নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। সবমিলিয়ে দিল্লির এই আচরণে ভারতের অস্বস্তি যে আরও বেড়ে গেল, সে ব্যাপারে কূটনীতি বিশ্লেষকদের কোনও সন্দেহ নেই বলে জানাচ্ছে আনন্দবাজার। এর আগে, অক্টোবরে শেখ হাসিনাকে বহনকারী বিমান যখন নয়াদিল্লিতে নামে, তখন তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন দেশটির নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। 

আনন্দবাজার বলছে, প্রধানমন্ত্রীর সেসময়কার সফরসঙ্গীরা ঘরোয়াভাবে জানিয়েছিলেন, এটা “যেচে অপমান নেওয়া”। কেননা, প্রতিবেশী ভারতের “পরম মিত্র” বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ভারতীয় প্রধানমন্ত্রী নিজে বা কোনও সিনিয়র মন্ত্রী উপস্থিত থাকবেন এটাই ছিল প্রত্যাশা। প্রথমবার জিতে আসা কোনও প্রতিমন্ত্রী নন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দুইদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে একাধিকবার উল্লেখ করেছেন মোদী। জঙ্গিবাদ নিয়ে ভারত যখন চাপের মধ্যে ছিলো, সেসময় শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাংলাদেশের মাটি থেকে ভারত-বিরোধী সন্ত্রাস উৎখাত করবেন। 

আরও

তামিম ইকবাল পেলেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক

তামিম ইকবাল পেলেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক

পরবর্তীতে তিনি সে প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনও করেছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করে আনন্দবাজার। আনন্দবাজার আরও জানায়, প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে একমাত্র ঢাকাকেই বিভিন্ন সংকটে পাশে পেয়েছে দিল্লি। সম্প্রতি ভারতের অনুরোধে দেশের ভেতর দিয়ে আসাম-ত্রিপুরায় পণ্য পরিবহণের “ফি” একবারে টন প্রতি ১০৫৪ টাকা থেকে কমিয়ে ১৯২ টাকা করে ঢাকা।  তাই এমন “পরম বন্ধু”র ভারত সফরে দিল্লির এই উদাসীনতা কেন, সে প্রশ্ন তুলেছে পত্রিকাটিও। বিষয়টি নিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া না জানালেও দিল্লির এই উদাসীনতা দেশীয় রাজনীতিতে সরকারকে চাপে ফেলবে বলে মনে করছে আনন্দবাজার।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নাগরিক তালিকা নিয়ে অমিত শাহের বিভিন্ন সময়ের হুমকির কারণে বাংলাদেশে ভারত-বিরোধিতা দিনদিন বাড়ছে বলে মনে করছে আনন্দবাজার। নতুন করে দিল্লির এই শিষ্টাচারহীন আচরণ তা আরও উস্কে দিতে পারে বলেই মনে করা হচ্ছে। চীনপন্থী গোতাবায়া রাজাপক্ষ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়ে আসার পরে সেদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য অতিরিক্ত পর্যটন শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে ভুটান। অন্যদিকে চীনের ওপর অর্থনৈতিক নির্ভরতা ক্রমশ বাড়ায় নয়াদিল্লির সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে নেপালের। এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশের সফরকারী প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লির এমন শীতল ব্যবহারে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহলের অনেকেই বিস্মিত।

ইনিউজ ৭১/এম.আর

আরও

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের আজ শপথ

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের আজ শপথ

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

একক প্রস্তুতিতে নির্বাচনী মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি, প্রার্থী ঘোষণা

একক প্রস্তুতিতে নির্বাচনী মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি, প্রার্থী ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম জানান, দীর্ঘ যাচাই-বাছাই ও রাজনৈতিক মূল্যায়নের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা

আজ রাতেই দেশ ছাড়ছেন আসিফ মাহমুদ

আজ রাতেই দেশ ছাড়ছেন আসিফ মাহমুদ

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশগ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছে গুয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টার। আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবাধিকার, নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিয়ে আলোচনা হবে এ সম্মেলনে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া

সীমান্ত হত্যা বন্ধে দিল্লির প্রতি রিজভীর আহ্বান

সীমান্ত হত্যা বন্ধে দিল্লির প্রতি রিজভীর আহ্বান

বাংলাদেশ-ভারত সীমান্তে বারবার রক্তপাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন রেখে বলেছেন, সীমান্তে মানুষ হত্যা আর কতদিন চলবে, এই রক্তপাত কবে বন্ধ হবে। রোববার (১০ মে) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন সঞ্চালনা করেন এবং

ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের দেখতে ডা. শফিকুর রহমান

ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের দেখতে ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে পরিদর্শন করেছেন। শনিবার (৯ মে) সকালে তিনি হাসপাতালে গিয়ে গুরুতর আহত যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন। পরিদর্শনকালে তিনি চিকিৎসক ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন,

তামিম ইকবাল পেলেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক

তামিম ইকবাল পেলেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক

দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ প্রদান করা হয়েছে ১৫ বিশিষ্ট ব্যক্তিকে। সদ্য চালু হওয়া এই পদক ঘিরে রাজনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল। দেশের ক্রিকেটে দীর্ঘদিনের অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে আনুষ্ঠানিক যে জবাব দিল ইরান

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে আনুষ্ঠানিক যে জবাব দিল ইরান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

একক প্রস্তুতিতে নির্বাচনী মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি, প্রার্থী ঘোষণা

একক প্রস্তুতিতে নির্বাচনী মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি, প্রার্থী ঘোষণা