
প্রকাশ: ৯ মে ২০২৬, ১২:৯

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে পরিদর্শন করেছেন। শনিবার (৯ মে) সকালে তিনি হাসপাতালে গিয়ে গুরুতর আহত যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন।
