
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ১:৫১

দেশের কমিউনিস্ট পার্টি বা জামায়াতে ইসলামীর মতো জাতীয় পার্টির সুনির্দিষ্ট আদর্শ নেই বল জানিয়ছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, ‘অনেকে বলে জাতীয় পার্টির কোনো আদর্শ নেই, তারা সুবিধার রাজনীতি করে। তাদের বলতে চাই, আমরা কমিউনিস্ট পার্টি বা জামায়াতে ইসলামী নই। তাদের একটি নির্দিষ্ট আদর্শ আছে। কিন্তু যারা মধ্যমপন্থি দল; বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি; তাদের সুনির্দিষ্ট কোনো আদর্শ থাকে না। আমরা কর্মসূচিবান্ধব দল। জনগণকে কল্যাণ ও সুশাসন দেব এটাই আমাদের আদর্শ। কীভাবে দেব জনগণের সামনে তা তুলে ধরব। এটাই আমাদের কর্মসূচি। সুশাসন প্রতিষ্ঠাই আমাদের উদ্দেশ্য।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব